আড়ালে আলোর উৎসব ফুলেল সুরবিত সকালের আহবান শুনে
আমি ক্রমশ হেঁটে যাচ্ছি আগুনের দিকে পতনের গহীনে
আমি ক্রমশ বেড়ে উঠছি অবগাহন প্লাবনের স্রোতে
উৎসব আমাদের পিতামহের দেহাবশেষের মতো বিবর্ণ
উৎসব আমাদের প্রতিবেশী বাল্য প্রেমিকার মতো উজ্জ্বল।
আজ সকাল হবে, চিরকালিন বেদনার ছিন্নমুল মানুষের আর্তনাদ
কিম্বা শহরের বালিকাদের রাত্রিকালিন প্রেমের সুরে
সকাল হবে বিমোহিত হবে আলোয় আলোয়।
সকালের তীব্রতায় তোমাদের বয়সের মতো বেঁচে থাকবে আমার দেহ
নিঃশেষে পিতামহের দেহাবশেষে ফুটে উঠবে ফুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



