সভ্যতার কথা বলে আমাকেও নিয়ে যাও তোমাদের দেশে
নগ্নতার ব্যাকরণ শুদ্ধতম বিয়োজনে জ্যামিতিক ধাঁ ধাঁ
আমাকে শেখাও যদি; তোমাদের দাসত্বকে মেনে নিতে পারি।
রাত্রিকালিন দেশের অন্ধতার ক্ষুদ্রঋণ নোবেলের লোভে
ঐতিহ্যের উৎসব ও বিক্রি করে দিতে পারি তোমাদের জন্যে
বিনিময়ে আমাকেও শেখাতে হবে লুন্ঠন-মুক্ত বাজার সূত্র।
কপালের ঘামের দামে নিদ্রাহীন শ্রমজীবী আমাকে রেখো না,
আলাদ্বীনের প্রদীপ হাতে দাও একবার, আমি রাজা হবো।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



