স্বপ্নগুলো হেঁটে গিয়ে দাঁড়িয়ে গেছে বালিকার ফ্রকের আড়ালে
মধ্য দুপুরের ম্লান আকাশের মেঘ সঙ্গি পাখিরা নিশ্চুপ হয়ে
মাতৃগর্ভের পৃষ্ঠায় আলোর খোঁজে নির্বাসনে গেছে বহুদিন আগে
এখানে নিবেদিত শব্দের কাছে সামুদ্রিক আওয়াজ প্রয়োজন থাকে না
ঘুমন্তগহবরে কেবল শিহরিত ব্যস্ততা ডেকে নিয়ে যাবে
ভেঙ্গে যাবে দেয়াল; জরুরী আইনে নিষিদ্ধ হবে না বেশ্যাদের মিছিল।
আজ তোমাদের শহরে পালাতক প্রেমিকের সমাবেশ হবে
ক্ষুধাত্ব জনতা আক্রোশে কামড়ে খাবে মায়ের শরীর
মাটিতে লুকিয়ে থাকা কেঁচো হবে সুস্বাদু খাবার
অতপরঃ আমি মঞ্চে গিয়ে ঘোষাণা দেবো
- প্রিয় দেশবাসী কেটে খাদ্য সংকট।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



