বিবস্ত্র নিরবতায় বিমুগ্ধ সুন্দরের কাছে যেতে গিয়ে
আবারো ফিরে এলো কালের সাহসী প্রজাপতি
রেনুহীন সুরবিত ফুল, লালনের একতারা; অন্ধ জাতির ঈর্ষান্বিত মন।
কাল সকালে কেউ জানতে চাইলো না পাখিদের কথা
তারা জানে পাখিদের অবসরে যেতে হবে
বাউলের দেশে বাউন্ডুলে যুবক তাদের নয়
তারা জানে বিশ্বাসের জানালায় উঁকি দেয় অবিশ্বাস
অচেনা শহরের কাছে হারিয়ে যায় পরিচিত প্রিয় মুখ।
এসব কিছুই যান্ত্রিক প্রতারণা
বেশ্যা হলেই ভালো নগদ ভালোবাসা, সত্য ও বিশ্বাসের।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



