পঞ্চম রাউন্ডের খেলায় কিরন ইমনকে, ভেরোনিকা তিতাসের ছায়েফউদ্দীন লাভলুকে ও মালেক চট্টগ্রামের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনকে পরাজিত করেন। শাকিল ভারতের দাবে ধ্যানির সাথে এবং নারায়ণগঞ্জের মহিলা ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা মালয়শিয়ার ফিদে মাস্টার পিটার লংয়ের সাথে ড্র করেন। গত বুধবার রাতে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় কিরন লিজাকে, ইমন ধ্যানিকে পরাজিত করেন। শাকিল ভেরোনিকার সাথে, মালেক পিটার লংয়ের সাথে এবং তনিমা লাভলুর সাথে ড্র করেন। পঞ্চম রাউন্ডে শেষে পয়েন্ট তালিকাঃ কিরন ৪, শাকিল ও ভেরোনিকা ৩.৫, ইমন ও মালেক ৩, লিজা ও পিটার ২.৫, ধ্যানি ১.৫, তনিমা ১ এবং লাভলু ০.৫। আজ শুক্রবার বেলা সকাল ১০ টা থেকে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



