প্রতিদিন বালিশের নিচে চাপা পড়ে যুবকের প্রেম
প্রেমবোধ চেতনায় জমা হয় কুৎসিত প্রেমিকার মুখ,
রাত হলে খুন হয় যুবকের উত্তরসূরি
বিছানা ও বালিশ এখন যুবতির সতিন।
প্রতিরাতে চোখের নিচে চাপা পড়ে যুবতির বিশ্বাস
জলস্নাদ নাবিক প্রেমিক হায়নার সাথে ঘুমায়,
মুঠোফোন জুড়ে কোলাহল; সতীত্ব ছিঁড়েছে কাল
যুবকের প্রতিদ্বন্ধী এখন বাড়ির ছাদ।
ইদানিং ভালোবাসা নেই; বিশ্বাস নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



