রাখালের পায়ে পায়ে সন্ধ্যার রং আকাশে মিলায়
রাত আর দিনের সন্ধিক্ষণ, জীবনের মতো মধুময়-বিষাদ।
সুখ আর দুখের মিলন, এই গোধুলী-জীবন।
প্রেম নিয়ে আসে স্বপ্ন, স্বপ্ন জাগায় আশা,
আশায় বাড়ায় প্রেম, প্রেম আনে যাতনা।
এই জীবন-প্রেমের গোধুলী খেলায়;
ক্লান্ত আমি হাজার বছর ধরে।
প্রিয়তমা লিটু, তোমার মেহেদি রাঙা হাতটা
আমার বুক ছুঁয়ে ছুঁয়ে গোধুলীর রং-টুকু
মুছতে পারবে কি?
আধাঁর রাতটুকু না হয় আমি তোমার হাত ধরে
পার করে দেবো।
তারপর আমি জানি সুর্য করোটি রাঙা ঊষা,
ঝলমল করবে তোমার চোখের মনিতে।
রাত জেগে জেগে তোমার অশ্র“পাত সিক্ত করবে ধরনী।
গোধুলীর রং মুছে গিয়ে আলতা পরাবে তোমার পায়ে।
মেহেদি রাঙা হাতটুকু তখন রাতের নীহারিকার মতো
ঝলমল করবে মধ্যগগনে।
তোমার ঠোঁটে যখন আমার উষ্ণতা টের পাবে,
তখন যেনো সুবহে সাদিক।
তারাদের রূপালী রং তোমার চোখের পাতায় ভেসে যাবে।
তুমি তখন আমার হয়ে জগত জুড়ে সুখ বিলাবে।
কি লিটু পারবে?
তুমি কি এভাবে আমার হতে পারবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

