আমৃত্যু যেন আমার ইয়াদ রাখে সে হৃদয় গুজিঁয়া
চির হরিদ্রা বৃন্দাবনে।
নীলাভ রূপের ব্লু মাউনটেইন চষে চষে
খুজেঁ ফেরে দাওয়াই মরু-মেরু-ভুমধ্যদেশে
এনেছি গো শরাবানা তোয়াহুরা।
ব্লগে ব্লগে আজ ঈদের বাকলাবার মাখামাখি
রূপ অরূপ মানব দানব পাখপাখি
গাহিতেছে গান বেঁচে থাকার।
তবে কেন হে -
মহাকালের কালপুরুষ যেথা হেরিছো জীবন কল্পতরু
নগর-নদে-নন্দনে আলো-আধাঁরির নীল পীত আব্রুতে
ঘোরতর অমানিশায় নৈশব্দের গানে।
ছাড় তোমার বিরহ বৈতরনী সংর্কীতন -
এসো বন্ধু এসো জুড়ি প্রাণের সম্মিলন
গাহি আশাজাগানিয়া নানা রংয়ের গান।
(বাকলাবা - আরবী মিষ্টি খাবার বিশেষ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

