কতোদুরে মাগো বসে আছি আমি
পথপানে চেয়ে অশ্রুশিক্ত পানি
বহে চলে প্রতিনিয়ত তোমার প্রতিক্ষায়।
দিন যায়, যায় বছর
আসে না যে আর পরম ক্ষুদিত প্রহর
আমি যে পাইনা কোন ছুটি।
কাটে কেমন করে এই প্রবাস দুঃসময়
জানিতে যেওনা মা করি এই বিনয়
আমি এ চরম আভাগা।
মা মা বলে আর ডাকিতে না পারি
সদা পরে মনে তোমার মুখ খানি।
এই চরম প্রবাসে।
না ছাড়িতে পারি তোমার মাতৃমায়া
না ভুলিতে পারি তোমার কোল-ছায়া
শুধুই দীঘশ্বাস।
কবে যে আসিব ফিরে আজো জানি নাকো।
মনের কোনেতে জাগা অজস্র আশার ক্ষত
মাতৃভূমি বাংলাদেশ।
আজ বেলাভূমি তোমায় স্মরণে
শৈশবের সকল স্মৃতি তোমার চরণে
করিলাম সর্মপন।
সহস্র বাঙলীর মুখরিত এই জনপদ
ভ্রমি প্রতিনিয়ত তোমার জগত
গড়িবো আরেক বাসভূমি তোমারই আদলে।
না হয় গড়ে তোলা স্বপ্নের দোলাচল
না হয় হয়ে চলা অজদেশীয় কোলাহল
শুধুই ধুম্রজাল।
তাই মনে পড়ে তোমার মেঠোপথ
দুকোল উপচানো নদের সুমিষ্ট কলস্রোত
আমার জন্মভুমি।
বাকি থাকে এ প্রবাসে তোমার মর্ম বাণী
অসুর বধ করার অসীম সাহস খানি
যা তুমি দিয়াছিলে পরম জনম সময়।
মা গো আমি আজি করি তোমার স্মরণ
অজদেশেতেও বিভুর পরে তোমার সুধা চরণ
তুমিই সার্বজনীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

