যাহা শিখেছিনু ছেলেবেলা স্যারের বেতের ধাপ্পায়
উচ্চরবে ক্লাস ওয়ানের বই চয়নিকার পাত্তায়
আপনাকে বড় বলে - বড় সেই নয়
লোকে যারে বড় বলে - বড় সেই হয়।
আর শিখিলাম এসে এই খেলাঘরে
কি বোর্ড চাপিতে পাড়িলেই কে থাকে আমার উপরে।
বাহ বাহ কি দারুন শিক্ষা
চয়নিকা ! তোমার নেয়া উচিত এখান থেকে দীক্ষা।
এ বঙ্গ সন্তানের আজ এ কেমন পরিনতি
সব কিছুতেই সবাই মনে করে আমিই মহামতি।
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার
তবুও আমি চাপামারি বারে বারে সব্বার।
অন্যকে ছোট করতে পারলে আমি আজ ধন্য
কারো পুটকিতে আঙ্গুল দিলে তো তাহা মহাপূণ্য।
জীব-জন্তু-পশু-পাখি আর যত ইতর নাম
এ সবই হতে পারে আমার মহান সর্বনাম।
নামে কিবা যায় আসে ভাই লিখিলেই যা হয়
ব্লগীয় পরিভাষায় তারে পোস্টাইয়্যা কয়।
পরিশেষে সবার কাছে এই অনুনয় আবার
চলুন সবাই মিলিয়া ঝিলিয়া গড়ি সামহয়্যারব্লগ পরিবার।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


