কবি তোমার চলে যাওয়া পর আরেকটি বসন্ত এসেছে
গাছে গাছে রঙীন ফুল ফুটলো, পাখপাখালি গাইলো
পথের ধারের দুর্বাঘাসে নতুন যৌবন এলো
যে ঘাস ফড়িংটার ডানা ছিলনা সেও উড়তে উড়তে
নীল আকাশে হারিয়ে গেল।
বাকি থাকলো তোমার কিছু স্মৃতি আর ফেলে যাওয়া
চশমা, হাতঘড়ি জামাকাপড়, তোয়ালী, মুখ মুছার রুমাল
হেলান দেয়া চেয়ার, আসবাব টুথব্রাশ আর আমরা
ফেলে গেলে আমারদের কবিতায়
রাতের মধ্যভাগের নেশা লাগা ব্লগর ব্লগর সময়কে
কবি তোমাকে আমরা খুবই মিস করছি
তুমি যেথায়ই থাকো যাই করো।
শুধু শুভকামনা রইল তোমার আজ এই জনম দিনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


