সারাদিন ব্লগর ব্লগর করতে করতে কাটালো। ছুটির দিন - আগামীকাল অফিস নেই। ভাবলাম আরও একটু জেগে থাকি। বাইরে শুনশান নিরবতা। আমি জেগে আছি। ঠুং করে একটা আওয়াজ হলো। লেপটপ বলছে একটা নতুন ইমেইল আসছে। এক বন্ধু ইমেইল করেছে। বিডি নিউজের কথা বলল - সাম্প্রতিক জামাতিদের দেশ জুড়ে তুলপাড় করা উদ্ভট মন্তব্য নিয়ে। দেশে নাকি কোন কালে যুদ্ধোপরাধী নেই কোন কালে ছিলও না। তড়িঘড়ি করে লগ ইন করলাম বিডি নিউজে। খুবই অদ্ভুদ ব্যাপার ভোট দেওয়ার আগেই আমাকে বলল আমি নাকি আগেই ভোট দিয়ে দিয়েছি। এদিকে জামাতিদের কুলাঙ্গার সন্তানরা ভোট দিয়ে দিন কে রাত বানানো হাস্যকর ষড়যন্ত্র করে প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে কোন কালে কোন দেশদ্রোহি বা যুদ্ধোপরাধী ছিল না।
এখন প্রশ্ন হচ্ছে আসলে এই বিডি নিউজ কারা চালায়?
তারা এই ধরনের অদ্ভুদ বিষয় নিয়ে কেন জড়িপ করবে?
(বাংলাদেশে একটা সিভিল ওয়ার হয়েছে এবং এতে বেশির ভাগ মানুষ এই সিভিল ওয়ারকে সমর্থন করেছিল এবং কিছু মানূষ এর বিরোধীতা করেছিল - এটি ধ্রুব সত্য - এনিয়ে প্রশ্ন তোলা হয় ষড়যন্ত্র না হয় মুর্খতা)
তা হলে কি এটা বিডি নিউজের একটা ষড়যন্ত্র?
পাঠক আপনারা যাচাই করুন। সাথে আমার লগ ইন এর প্রমান দিলাম।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।