বেলজিয়ামের রাজা প্রথম এ্যালবার্টের স্ত্রী এলিজাবেথ (১৮৭৬-১৯৬৫) ১৯৫৬ সালের দিকে সোভিয়েত শাসিত ওয়ারশ সফরে যান । সেখানকার প্রোটোকল প্রধান তাকে সঙ্গ দেয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন ।
রানী তাকে জিজ্ঞেস করলেন : "আপনি কি ক্যাথলিক ?"
তিনি জবাব দিলেন :" বিশ্বাসে , তবে আচরণে নয় ।"
এলিজাবেথ বললেন : "সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই একজন কম্যুনিস্ট ?"
তিনি জবাব দিলেন : "আচরণে , তবে বিশ্বাসে নয় ।"
২। ইংরেজ রাষ্ট্রনায়ক ,নোবেল পুরস্কার বিজয়ী স্যার উইনস্টন চার্চিল একবার হোয়াইট হাউস সফরে গেছেন । তখন তাকে যে ঘরে থাকতে দেয়া হল, তার পাশের রুমেই ছিলো মার্কিন প্রেসিডেন্ট রুজভেলটের রুমটি ।
এক অসর্তক মুহুর্তে চার্চিলের রুমে ঢুকেই তার চোখ ছাঁনাবড়া হয়ে গেল । চার্চিল রুমের মাঝখানে একেবারে দিগম্বর হয়ে দাড়িয়ে আছেন ।
চার্চিল একটুও লজ্জিত না হয়ে বললেন : "দেখতেই পাচ্ছেন , মিস্টার প্রেসিডেন্ট , আমরা ইংরেজরা কোন কিছুই লুকাই না ।"
৩। নাৎসী জার্মানী যেমন ইহুদী বিদ্বেষী ছিল ,তেমনি ইহুদী বিদ্বেষী ছিল জারের আমলের রাশিয়া ।
সে সময়কার কথা । এক ইহুদী নৌকা উল্টে বরফ শীতল নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছে , সাঁতার জানে না সে । পাশ দিয়ে একজন পরিচিত পুলিশ যাচ্ছিল । সে চিৎকার করে বলল ,'বাচাও , কনস্টেবল ইভান, আমি সাতার জানিনা , বাচাও ।'
"সাতার জানো নাতো ডুবে মরো ইহুদী নরকের কীট ।" প্রতিক্রিয়া পুলিশটির ।
মৃত্যুপথযাত্রী ইহুদী কি যেন ভাবলো, তারপর চেঁচিয়ে উঠল ,"চুলোয় যাক নিকোলাস । "
পুলিশটি সাথে সাথে পানিতে নেমে রাজদ্রোহিতার জন্য তাকে গ্রেফতার করল।
৪। ইতালির একনায়ক বেনিটো মুসোলিনীর উপাধী ছিল ইল ডুচে মানে নেতা । ব্রজেন ইল ডুচে রেলওয়ের সময়ানুবর্তিতা যাচাই করতে গেছেন একবার । দেখলেন ট্রেন ছাড়তে বা পৌছতে এক মিনিটও দেরী হচ্ছে না। দারুন প্রসন্ন তার মন । অফিসে ফিরে এসে তার এই আত্মতৃপ্তিকে সার্থক করার জন্য তিনি তার ছবিসমেত ডাকটিকেট ছাপানোর হুকুম দিলেন ।
যেই আদেশ সেই কাজ । কিন্তু কয়েকদিন পরই ডাক বিভাগ থেকে চিঠি বাছাইকারীদের অভিযোগ আসা শুরু হল । তাদের অভিযোগ -এই স্ট্যাম্পগুলো এনভেলাপ থেকে খুলে যায় এবং এনভেলাপ থেকে স্ট্যাম্প আলাদা হয়ে তাদের মেল ব্যাগের তলা ভরে যাচ্ছে ।
মুসোলিনী নিজে তদন্তের ভার নিলেন । ছাপাখানায় গিয়ে জিজ্ঞেস করলেন , "এতে সবচেয়ে উন্নতমানের আঠা লাগানো হয়নি কেন? "
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা কাপতে কাপতে কৈফিয়ত দিলেন, "আমরা তো সবচেয়ে উন্নতমানের আঠাই ব্যবহার করেছি । আমরা পুরো ব্যাপারটার তদন্তও করেছি কিন্তু দুঃখজনক ব্যাপার হল, মানুষ স্ট্যাম্পের ভুল দিকে থুথু লাগাচ্ছে । "
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



