
আমি না করায় বলল তবে ছাতা নিয়ে যাও
কিন্তু আমি বারান্দা থেকে আকাশে তাকিয়ে দেখলাম
আকাশ একেবারে ফকফকা
আকাশের মন যদি ফুরফুরে থাকে তবে উটকো ঝামেলা (ছাতা/রেইন কোট) সাথে রাখার কিদরকার
তাই গিন্নীর কথায় কান না দিয়ে ছাতা/রেইন কোট ছাড়াই বেরুলাম
কিছুক্ষন পরেই আকাশের মেঘ কান্না শুরু করল
আরে সেকি কান্না একেবারে বাচ্চাদের মত
থামার কোন বালাই নেই ।
২। শুধু বৃষ্টি -ছাতাই নয়
দেখা যায় রিক্সার ভীরে হাটা দায় কিন্তু কোথাও বেরুব কিন্তু রিক্সা (অটোরিক্সাসহ ) পাচ্ছি না
লেখার সময় কলম পাচ্ছি না বা রেফারেনস বুক পাচ্ছি না
আরো কত কি !
৩। এরকম শুধু আমার ক্ষেত্রেই কি হয়
নাকি আপনাদেরও জীবনে ঘটে ?
৪। এক্ষেত্রে “মারফি’স ল’ নামে একটা নিয়ম নাকি কার্যকর
কুড়ির দশকে মার্কিন বিমানবাহিনীর ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড মারফি এটি উদ্ভাবন করেন । এ নিয়ে ২৭ জানুয়ারি ২০০৬ তারিখে সমকালে প্রকাশিত অধমের ফিচার আছে এখানে আর বিস্তারিত পাবেন উইকিতেও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

