somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সে আবার এসেছিল। কোনমতে বিদায় করেছি । আবার যে কবে হানা দেয় সেই আশঙ্কায় আছি ।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওদের সাথে পরিচয় হয়েছিল বেশ শৈশবেই কিন্তু ঠিক কত বছর বয়সে এখন আর তা' মনে নেই । ওরা দুই সহোদরা যমজ বোন । অবশ্য যমজ হলেও দেখতে কিন্তু এক রকম নয়। একজন অপরূপা জাদুকরি সুন্দরী রমণী আর অন্যজন কু্ৎসিত কৃষ্ণবর্ণের।

ওরা দুজনেই আমার প্রেমে পড়েছিল এবং আমাকে চেয়েছে। কিন্তু আর দশজনের মত আমিও সুন্দরী রমণীর দিকেই ঝুঁকেছিলাম। ওই রমনী যাকে আমার হূদয় কামনা করে, সে এক অনুপম সৃষ্টি যাকে দেবতারা পাঁয়রার যুগলবন্দি প্রেমে রূপ দিয়েছে।তাকে নিয়েই কবিতা লিখি-আবৃত্তি করে শোনাই স্বরচিত কবিতা, শীতলক্ষ্যা নদীতে ভরা পুর্নিমায় করি নৌভ্রমন,শাহবাগে খাই ফুঁসকা ।

এদিকে ওর যমজ কু্ৎসিত বোনটি কিন্তু আমার পিছু ছাঁড়েনি।শুনেছি কালো মেয়েরা পুরুষ বশীকরণমন্ত্র জানে । সেই মন্ত্রবলে সে আমায় বাহুবন্দি করতে চেয়েছে বারবার। এই মাস কয়েক আগেও সে হটাৎ এসে আমাকে জড়িয়ে ধরে বলে -"এবার তোমাকে ছাড়ছি না, তোমাকে এবার আমার সাথে ঠিকই নিয়ে যাবো ।" উপায়ন্তর না দেখে মেয়ে ভোলানো মিথ্যা আশ্বাস দিয়ে তাকে কোনমতে বিদায় করেছি । তারপর যথারীতি আমার প্রেয়সী সুন্দরীর সাথে পথচলা। এবার একটু বেশিই ঘনিষ্ঠ হয়েছিলাম । তার দেহের প্রতিটি বাঁক পড়ে ফেলেছিলাম । ফলে, তার অন্তর্গত সত্তাটিও দেখে ফেলেছি । ব্যাপারটা আঁচ করতে পেরে সে ক্রমশঃ আমার থেকে দুরে,বহূদুরে চলে যাচেছ।

যে রমনীকে আমার হূদয় ভালবাসে তার নাম জীবন।
জীবন এক সুন্দর রমনী যে আমাকে একাত্ত্ব করে নেয় ।
জীবন হচেছ এক রমনীর নাম -
যে মানুষের হূদয়কে বন্ধু বানায় কিন্তু স্বামী বানায় না।
জীবন হচ্ছে এক খল কিন্তু সুন্দর রমনী।
যে তার খল প্রকৃতি দেখে ফেলে
সে তার সৌন্দর্যকে ঘৃনা করতে শিখে।


'জীবনের প্রতি আমার ঘৃণা জন্মেছে' এই সংবাদটি জেনেই ছুটে এসেছে তার সহোদরা মরণ। ঐতো কালো কুৎসিত মৃত্যু নামক মেয়েটি দরজায় দাঁড়িয়ে । এবার তাকে ফিরাবো কিভাবে ?
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×