বিদায় শারদশশী
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১২
বহুদিন পড়ে ছিল বাছা আমার পা আঁকড়ে ধরে। বহুদিন, বহুবছর। আজন্মের সঙ্গী আজ বিদায় নিল। অথবা বলা যায়, বিদায় করে দিলাম তাকে। বেশ খরচাপাতি করে, আয়োজন করে। রীতিমতো ফেয়ারওয়েল প্রোগ্রাম।
কে সেই বিদায়ী বন্ধু? আর কেউ না, আমার নখ। বিশাল যন্ত্রণার অতি ক্ষুদ্র উৎস; ডান পায়ের বুড়ো আঙুলের ক্ষতবিক্ষত, মৃতপ্রায় নখ। চিকিৎসক ভদ্রলোকটিকে গোড়াতেই বলেছিলাম, হে কৃতী, দয়া করে দিন নিষ্কৃতি। কিন্তু তিনি আমার কথা শুনলেন না। তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। পায়ের সৌন্দর্যহানির দায়ে ক্ষতিপূরণ-মামলার আশঙ্কার বিষয়টা ভুট্টো সাহেবই বোধকরি তার মাথায় ঢুকিয়ে থাকবেন । তাই এই রোজার মাসে সবাই যখন ইফতার-সেহরির ক্ষণ দ্যাখে, আমি তখন অ্যান্টিবায়োটিক ডোজের সময় মেলাই। গরীবের কথা কম্পোস্টে পরিণত হয়ে অবশেষে ফললো। ততদিনে বৃদ্ধাঙ্গুলি আকারে গল্ফবল আর বর্ণে দিবাকালের ক্রিকেট বল। যেন পাকা ফল।
অতঃপর আজি এ শুভদিনে আমারও চরণে চলল কিছু কাটাকুটি। একদা স্বাস্থ্যবান অঙুলির এখন হাড়ই সম্বল। প্রাথমিক অবশতা কাটিয়ে দশা গুরুচরণ। যন্ত্রণা ক্রমবর্ধমান। "টেইক কম্প্লিইট রেস্ট, কীপ ইয়োর ফুট আপরাইট লাইক দিস, অ্যান্ড গেট ইয়োর জবস ডান বাই আদারস, ইউ নো হোয়াট আই মিন... ... ..." ![]()
অসহ্য যন্ত্রণার মধ্যেও মনের একটা আমি বলছে, আহারে বাছা নখ--- তোকে আর দেখবোনা
! তোর বাকী ন'টা ভাইবোন যার যার বিছানায় শুয়ে আছে, তোরই শুধু তাড়া ছিল উঠে পালাবার! আরেকটা আমি বলছে, বহুত ভোগান্তি দিলি বদের বদ... যা এইবার দূরে গিয়া মর ![]()
--------------------------------------------------------------------
কে বলে শারদশশী মুখ তার তুলা
পদনখে পড়ি আছে তার কতগুলা...
(ভুলে-শুদ্ধে এটা মনে পড়ছে। হায়, শারদশশীর খোঁজ নেয়ার সেই দিনও নেই, নেই চোখ কিংবা চক্ষুষ্মানও
)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যন্ত্রণা ;
প্রকাশ করা হয়েছে: দৈনন্দিনতা বিভাগে ।
লেখক বলেছেন: নখবাহাদুরকে গোড়াসহই উপড়ে ফেলা হয়েছে। হিস্ট্রি বহুত করুণ ![]()
আমার তো পায়ে ব্যথা, এখানে আসতে কষ্ট হবে, তাই আমার বাড়ীতেই আপনাদের যেতে বললাম আরকি...
বিবর্তনবাদী বলেছেন:
ঘটনার সূত্রপাত কিভাবে??
লেখক বলেছেন: আমার পায়ের ভেইন না আর্টারি কী বলে, ঐসব খুব পাতলা। শীতকালে ফেটে ইনটারনাল ব্লিডিং হয়। সেখান থেকে একবছরে এতদূর। কিছুদিন আগে মেয়ের বাইকের ট্রেনার হুইলের নীচে চাপা পড়ে শেষে এই দশা।
বিবর্তনবাদী বলেছেন:
সাবধানে থাকবেন!!!
লেখক বলেছেন: থ্যাঙ্কস ভাইয়া। দোয়া করবেন।
একটা মজার ব্যাপার হল আমার মেয়ে তার পায়ে পলিথিন ব্যাগ পেঁচিয়ে আমাকে কপি করছে ![]()
আইরিন সুলতানা বলেছেন:
সমস্যা দেখি ....এই দাফনকৃত নখের কি পুনর্জন্ম লাভের কোন সম্ভাবনা আছে অদূর/সুদূর/নিকটবর্তী ভবিষ্যতে ?
ভাল থাকুন ...সুস্থ থাকুন
লেখক বলেছেন: থ্যাঙ্কস, আইরিন। পুনর্জন্মের আশা নেই, যন্ত্রণামুক্তি ঘটলেই বাঁচি।
লেখক বলেছেন: হাহ্ হাহ্ হা- দারুণ একটা কথা, হাসতেই আছি...................
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
এ উপলক্ষে কেক টেক হবে নাকি?
লেখক বলেছেন: এহহে, নখটা চেয়ে আনা উচিত ছিল। ওটা দিয়েই কেক কাটা যেত![]()
পারভেজ বলেছেন:
একটা কবিতা ছিল না? নাকের বদলে নরূণ পেলাম
তাইরে নাইরে না-
নরূণের বদলে লাঠি পেলাম
তাইরে নাইরে না-..............।
আপনার কি জুটলো?
লেখক বলেছেন: সম্ভাব্য নিষ্কৃতি ![]()
লেখক বলেছেন: অ্যাঁ, বলেন কী!!!
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
ওখানে কেক কাটতে নখ ছাড়া আর কিছু পাওয়া যায় না?
লেখক বলেছেন: নাহ্, ওই জন্যই তো নখটা ফেললাম ![]()
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
ফেলে ভাল করেছেন। বদের বদ দূরে গিয়ে মরুক। কাটাকুটি কবে করালেন?
লেখক বলেছেন: এইতো আজই। কেকের পোস্ট দিয়ে তারপর কাটিয়ে এলাম
।
~টক্স~ বলেছেন:
তোমার বুড়ো আঙ্গুলের নখের কাহিনী তো বেশ রসিয়ে লিখেছ দেখা যাচ্ছে। অনেকেরই এই বুড়ো আঙ্গুলের নখে সমস্যা হয়। তোমার মেসেজ থেকে পড়েছিলাম ঐ অস্ত্রোপচারের কথা, যা আরো ভালভাবে জানতে পারলাম এখানে পড়বার পর। আচ্ছা, ভুট্টো সাহেব কে ? আর ডাক্তার যা বলেছে ঠিকমত মেনে চলবে, জানি তুমি এমনিতেই অনেক কাজের মানুষ কিন্তু না হলে তো পরে সমস্যা হবে তাইনা ? তখন আবার তোমার ঠাং আপরাইট করে শুয়ে থাকার সময়কাল অনিবার্য কারনবশত বৃদ্ধি পেতে পারে। যা আমাদেরও কাম্য নয় । সুস্থ হয়ে ওঠ তাড়াতাড়ি। বিছানায় শুয়ে থাকা নুশু আপুকে দেখতে একটুও ভাল লাগবেনা আমার কাছে। তোমার জন্য আন্তরিক শুভকামনা রইল।
লেখক বলেছেন: হায় হায় টক্সি, তুমি ভুট্টো সাহেব চেননা ![]()
আমি বলবনা। তুমি বাবা বা মাকে জিজ্ঞেস করে জেনে নেবে। "তিনি আমার কথা-------- ভুট্টো সাহেবের কথা" পুরো দু'লাইনই কোট করবে।
বোকামাষ্টার বলেছেন:
হারাধনের দশটি ছেলে ঘোরে পাড়াময়একটি কোথায় হারিয়ে গেল, রইলো বাকি নয়...
দোয়া করি যেন হারাধনের ছেলেদের মতো বাকীগুলোও সটকে না যায়।
"বদের বদ... যা এবার দূরে গিয়া মর "
- দারুণ উপলব্ধি। আচ্ছা সব বুড়ারাই কী এমন বদের বদ হয়?
ভালো থাকবেন।
লেখক বলেছেন: "আচ্ছা সব বুড়ারাই কী এমন বদের বদ হয়?"
দুর্দান্ত একটা কথা। খুবই মনে ধরল, মাষ্টারবাবু ![]()
রুখসানা তাজীন বলেছেন:
নতুন নখ গজাবে তো, নাকি? দেখেন আপনার নখ তোলাকে ফ্যাশন ভেবে অসি পাঙ্কুরা না আবার সব নখ উপড়ানো শুরু করে লেখক বলেছেন: গজানোর সম্ভাবনা বোধহয় নেই। সেও মন্দ না, যা ভোগালো!
আসিফ আহমেদ বলেছেন:
নখ না থাকাটাও একটা ফ্যাশনআর পায়ের নখ দিয়ে তো খামচা খামচিও করা যায়না তেমন
সব মিলিয়ে ভালোই হইছে।
লেখক বলেছেন: একে একে দারুণ সব পয়েন্ট বের হয়ে আসছে। দেখি বাকীগুলোও...![]()
লেখক বলেছেন: আহ্হারে জেডারে কষ্ট দিলাম ![]()
জেডা ভালা নি?
লেখক বলেছেন: আয়অ, তয় জেডা ঠ্যাঙ বিষ খরেদ্দে...
আর মাত্র কয়েকটা দিন আগে জানালে আমাদের জাদুঘর থেকে যে বাকশোগুলো ভর্তি হয়ে বৈদেশে গিয়ে ফাঁকা ফিরে এসছে
তারা ফিরতি ট্রিপে নখটাকে নিয়ে এসে জাদুহীন আমাদের জাদুঘরটাকে একটু মর্যাদাবান করতে পারতো
লেখক বলেছেন: ইসসসস, এই আইডিয়ার মালিক দেশে থাকতে জাদুঘর এখনো ফাঁকা!
অন্ধকার বলেছেন:
পাগলি... !
লেখক বলেছেন: কে, কে ওখানে??? (ডরাইছি...)
~টক্স~ বলেছেন:
ধুরো, ঐ ভুট্টোকে তো চিনি। এটা অন্য কেউ কিনা ভাবছিলাম।
আর তোমার তো নতুন নখ গজাবে আশা করি।
অন্যদের তো হয়। তবে গজাবার পর বেশী করে যত্ন নিবে।
লেখক বলেছেন: খুব খারাপ অবস্থায় এসে ফেলা হলোরে। গজানোর আশা করিনা।
এটা আর এমন কি, যন্ত্রণা থাকতে থাকতে বড়জোর একটা ব্লগ লেখা যায়
। ক্ষতটা শুকিয়ে গেলেই হল।
লেখক বলেছেন: ![]()
অচেনা সৈকত বলেছেন:
আপু, ভাল হয়ে উঠুন তাড়াতাড়ি।
লেখক বলেছেন: ধন্যবাদ, ভাইয়া। হাঁটার জন্য সামান্য একটা আঙ্গুলের ভূমিকা যে কতখানি, এই প্রথম বুঝতে পারছি।
দূরন্ত বলেছেন:
নখটা ফেলেই দিলেন শেষ পর্যন্ত....। অবশ্য নখের যন্ত্রণা খুবই কষ্টকর। যাক ভালোই করেছেন...এখন কেমন আছেন?
লেখক বলেছেন: শুধু নখ না, ওই উছিলায় আঙুলটার হাড় ছাড়া বিশেষ কিছু অবশিষ্ট নেই ![]()
দূরন্ত বলেছেন:
দূর বিদেশী ডাক্তাররা চিকিৎসা করতে পারে না। দেশে কোনো ডাক্তার দেখাননি?
লেখক বলেছেন: কথা সত্য। এদের সিস্টেমে অনেক ফাঁকি। সমস্যাটা বিদেশে আসার পরই হলো তো, নইলে দেশে এত ভোগান্তি হত না।
ত্রিভুজ বলেছেন:
হাতে সময় না থাকলে আপনার ব্লগে আসি না.. বিশাল বিশাল পোস্ট দেন বলেই.. আবার আসলেও না পড়ে যেতে পারি না.. সমস্যাটা এইখানেই... কিন্তু আজকে দেখি ছোট খাট পোস্ট দিলেন...যাই হোক, একটা অফটপিক- আপনার সাইটে ড্রুপালের কোন থিমটা ব্যবহার করেছেন? লিংক দেয়া যাবে? বাংলায় রুপান্তরটা আপনি নিজেই করেছেন না টাকা দিয়ে করিয়ে নিয়েছেন?
লেখক বলেছেন: হাহাহা, মজা পেলাম।
আমি ভাই আইটি-অজ্ঞ মানুষ। কাছেধারের মানুষজন আছে এসব কিছু বোঝে, তারাই ভরসা। হোমপেইজের নীচে থিমটা দেয়া আছে তো।
লেখক বলেছেন: ইয়েস বস...
ত্রিভুজ বলেছেন:
ওহ হ্যাঁ, প্রথমদিনই দেখেছিলাম... দু:খিত.. আসলে বলা উচিত ছিল এরকম যে থিমটা আপনার কাছে আছে কিনা? থিমের সাইটটা ডাউন ...সে প্রথম থেকেই দেখছি... http://beccary.com/ যদি আপনার সমস্যা না থাকে তাহলে দয়া করে থিমটা একটু মেইল করে দিবেন? trivuz@জিমেইল
লেখক বলেছেন: হায় হায় রে, আমি যন্ত্রণায় মরি আর মানুষ মজা পায়... এইটা কেমন ইনসাফ!
লেখক বলেছেন: আমি হেডমাষ্টারনী হইলে আপনে গভর্নিং বডির চেয়ারম্যান ![]()
ত্রিভুজ বলেছেন:
থিমটার অন্য একটা ভার্সন পেয়ে গেলাম... কষ্ট করে আর পাঠাতে হবে না... ভাল থাকুন। @ নুশেরা
লেখক বলেছেন: এইতো, পচা শামুকে পা কাটার মতোই। আমার পায়ের ভেইন না আর্টারি কী বলে, ঐসব খুব পাতলা। শীতকালে ফেটে ইনটারনাল ব্লিডিং হয়। সেখান থেকে একবছরে এতদূর। কিছুদিন আগে মেয়ের বাইকের ট্রেনার হুইলের নীচে চাপা পড়ে শেষে এই দশা।
অনেক ধন্যবাদ, চিটি। আপনি ভাল থাকবেন।
(আচ্ছা, আপনার নিকটার অর্থ কি?)
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আহারে............।কিন্তু ঘটনার বর্ণনায় বাহারে হয়ে গেছে............
কি দারুণ যে লেখেন নুশেরা....।
ভাবতেছিলাম অনেক দিন আগে পড়া একটা লাইন.......জগতে দুঃখগুলোকে হেসে হালকা করার মত কঠিন বিষয় আর নাই(ভুল হলো কি?)
ভালো হয়ে উঠেন...।আমাদের হাত পা সব ঠিকঠাক রাখা দরকার....
"রেস্ট নেয়া কি হয়?"
খুব ভালো থাকবেন.......
অন্তত: অপারেশন উত্তর জটিলতা যেনো না হয়!
অপনা আর আপনার ছবিতে পৃথিবীর সব আলো পড়ে আছে......।সেই আলোয় উদ্ভাসিত হই সবাই।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: সাজি আমার যন্ত্রণা অর্ধেক করে দিলেন। আপনি বড় মায়াবতী, আপনার লেখনীর মতোই...
প্রীটি সোনিয়া বলেছেন:
আহারে....খারাপ লাগলো পড়ে...ভাল থাকুন সবসময়।
লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন, সোনিয়া। ছোটখাট চোটও হেলাফেলা করবেন না।
লেখক বলেছেন: এইটা কী! আমার দু:খে আপনে হাসতেছেন...
আফসোসসসস ![]()
আবু সালেহ বলেছেন:
ঘটনা দু:খজনক....
তবে বর্ণনা মজার.....
একটি নখের করুন কাহানি......
ভালো থাকুন সু্স্থ থাকুন...
লেখক বলেছেন: ধন্যবাদ, সালেহ্। পুরো আঙুলটার কাহিনীই আসলে করুণ... একটু লঘুচালে শুধু নখের কথাটাই বলা...
লেখক বলেছেন: আমি কইনাই কিন্তু, একদেড়শ বছর আগে কোন এক কবি এই কথা বলছিলেন। তো এতদিনেও চান্দের কিছু হইছে? দ্যাখেন বুইঝা, প্রিয়তমাই কউক আর চাঁদমামাই কউক, কবিগোরে চান্দেও পাত্তা দেয়না ![]()
লেখক বলেছেন: এইতো ড্রেসিং করিয়ে মাত্র এলাম।
লেখক বলেছেন: খুব সত্যি কথা। উত্তম পয়েন্ট।
বিবেক সত্যি বলেছেন:
ছোটবেলায় (!!) আমার একটা নখ নিয়ে বেশ ঝামেলা হত... অনেক আগে একবার বটিতে কিভাবে যেন ঘা হয়ে গেছিলো... প্রতিবছর একটা নিদৃষ্ট সময়ে ওইটা ঝামেলা করতো... নখটা একসময় পড়ে গিয়ে একইরকম দাগওয়ালা আরেকটা নিচ থেকে ঠেলে উঠতো... আপনার পোষ্ট পড়ে পায়ের দিকে তাকিয়ে দেখি, সেই দাগটা এখন আর দেখা যাচ্ছে না... লেখক বলেছেন: আসলেই তো, এধরণের আঘাতগুলো বছরের একটা নির্দিষ্ট সময়েই মাথাচাড়া দেয়, তারাও ক্যালেন্ডার মানে ![]()
লেখক বলেছেন:
(
~টক্স~ বলেছেন:
এখন কি অবস্থা আপুনি ? ক্ষতটা কি একটু শুকিয়েছে ?
ঠিক মতন ঔষধ খাওয়া হচ্ছে তো ?
তোমার সাথে সাথে দেখি তোমার সাইটটাও অসুস্থ।
ঢুঁ মারতে গিয়ে দেখি ডাউন, আমার বেড়ানোর খুব প্রিয় যায়গা কিনা অথচ ঢুকতেই পারলামনা আজ।
লেখক বলেছেন: হ্যাঁ, তাই তো মনে হচ্ছে।
যন্ত্রণা একটু কমেছে। সবার শুভকামনা আছে তো ![]()
লেখক বলেছেন: কিসের দেরী!
হ্যাঁ, বেটার মনে হচ্ছে ![]()
সেলিম জাহাঙ্গীর বলেছেন:
চাটুকারী কথা বলে লাভকি ? এক কথায় তোমার লেখাটা দারুন হয়েছে ।লেখাটা বাস্তব কিংবা অবাস্তব হোক এতে কোন এসে যায় না---
লেখক বলেছেন: ব্যতিক্রমী এবং চমত্কার একটা মন্তব্য। অনেক ধন্যবাদ।
সেলিম জাহাঙ্গীর বলেছেন:
তোমাকেও ধন্য বাদ, লেখার হাত আছে চালিয়ে যাও।
লেখক বলেছেন: আবারও ধন্যবাদ।
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
৩/৪ দিনতো হয়ে গেল। কী অবস্হা আঙ্গুলের, কেমন আছেন?
লেখক বলেছেন: দু'দিন পরপর ড্রেসিং পাল্টে নিয়ে আসছি (খরচের শোকে আর কোন অনুভূতি নাই এখন)। অনেক ধন্যবাদ, লীংকন।
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
এই লেখাটার প্রকাশ পরবর্তি সংযোজন আছে। যেটা আপনার গরিবালয়ে নেই। কেন?
লেখক বলেছেন: এখানকার মন্তব্য-প্রতিক্রিয়ার পোস্টটির কথা বলছেন তো? দেবার কথা এতক্ষণ মনেই আসেনি। মনে করিয়ে দিলেন ![]()



















সাবধান থাকবেন। ঠিক মত অ্যান্টিবায়োটিক নিন, নখ পরিস্কার রাখুন।
বিদ্র: উপদেশ কি প্রদত্ত লিংকেও রেখে আসতে হবে??