সভ্য এ পৃথিবীর অসভ্য দংশন ছিঁড়ে ফেলে আমাদের এবং আমায়

ফটোব্লগ: তিনতলা কেক

০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২০

শেয়ার করুন:                   Facebook

আমার বন্ধু কিরণের মেয়ের জন্মদিন ছিল আজ। ওর আব্দারে ঈদের হুড়োহুড়ির মধ্যেও জন্মদিনের কেকটা বানালাম। ঈদ-পরবর্তী সময়ে আমার ছোট ফ্রিজে স্থান সঙ্কুলানের সমস্যা। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়োয় বানানো। তাও আবার আমার আনাড়ী হাতে। কিছু ছবি শেয়ার করছি।


বন্ধুকন্যা আরিশার তিনবছর হল। তাই তিনতলা কেক। মজার ব্যাপার হল, স্ট্যাক করার জন্য ভেতরে কয়েকটা প্লাস্টিক-স্ট্র দিয়ে সাপোর্ট দেয়া হয়েছে ; পারভেজভাই সবচেয়ে ভাল বুঝবেন :)

ওপর থেকে এমন দেখাচ্ছিল


আয়োজন ছিল দুপুরের; একটা সুন্দর সবুজ পার্কে। কড়া রোদে গলে যেতে যেতে বেচারা কেকটা বাচ্চাদের গুতোগুতির শিকার হয়েছে বারবার। বুঝতেই পারছেন আরিশার জামার রং আর স্ট্রাইপের থিমেই কেকটা সাজানো।


আগ্রহীদের জন্য বাড়তি তথ্য:- ভেতরে আছে ৩X২ স্তর ভ্যানিলা শিফন (স্পঞ্জ) কেক; ফিলিং আর ফ্রস্টিংএর জন্য বানিয়েছি পিনাট বাটার মসলিন বাটারক্রীম। গোলাপগুলোও একই বাটারক্রীম থেকে পাইপ করা। এটা ডিমের সাদা অংশ নির্ভর একটা খুব হাল্কা ক্রীম। কেক ও ক্রীমের রেসিপি রোজ লেভী 'র রেসিপির কিছু নিজস্ব রদবদল। খরচ হয়েছে মোট দশটা ডিম, আধকাপ তেল, দুটো মাখন-ব্লক, পিনাট বাটার, আধকেজি করে ময়দা আর চিনি। সামান্য ফুড কালার আর ভ্যানিলা এসেন্স। কেকশপের দাম হিসেবে মাত্র এক-দশমাংশ খরচ পড়ল।
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/nushera_1223347387_1-arisha3.jpg

 

প্রকাশ করা হয়েছে: ফটো ও ভিডিও ব্লগ  বিভাগে ।

 

  • ১২৫ টি মন্তব্য
  • ৬৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৭
comment by: হট্টগোল বলেছেন:

এইটা আপনি বানাইছেন ক্যামনে?
০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: হাত দিয়ে :)

২. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০
comment by: ড্রিমক্যাচার বলেছেন:
Still Looks pretty much amateur, don’t have the professional finishing touch
০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: সেটাই তো স্বাভাবিক, নাকি? আমি পেশাদার বেইকার হওয়া দূরে থাক; কোন প্রশিক্ষণও নেই।

৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৪
comment by: হট্টগোল বলেছেন:

হ। ড্রিমক্যাচার ঠিক কইছে। ফিনিশিঙ টাচ ভালো না মাগার খাইতে তো ফিনিশিং টাচ লাগে না। মজা লাগলেই হইল।

ঠিকানা দিমু? কিছু পাঠাইবেন ডিএইচএল এ?
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: আসলে কেকটার ফিনিশিং ইচ্ছাকৃতভাবেই কিছুটা অমসৃণ রাখা হয়েছে বাচ্চার জামার সঙ্গে মেলানোর জন্য। রোদ আর বাচ্চাদের হাতও পড়েছিল অনেক। এরপর এই দশা। অজুহাত না; এত অল্প সময়ে এর চেয়ে বেশী ভাল ফিনিশিং আমি নিজেও আশা করিনি :)

হাহাহা, ডিএইচএলে কেক? ঢাকের দায়ে মনসা বিকানোর প্রবাদটা মনে করিয়ে দিলেন যে!

৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: মাহবুব সুমন বলেছেন: মেলবোর্নে গেলে জয়েন্ট ভেন্চারে পেস্ট্রি শপ দেবার প্রস্তাব দিচ্ছি।;)
০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: হুমম, সেই পেস্ট্রি খাইয়ে লোকের দাঁত নষ্ট করিয়ে ভাবীর চেম্বারে পাঠানোর জন্য আমার কমিশনটা ঠিকঠাক বুঝিয়ে দেবেন কিন্তু ;)

৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: ফিউশন ফাইভ বলেছেন: এই একটু আগেও একজন বোরখাপরা মহিলাকে দেখলাম, মাথায় হাত দিয়ে ফুটপাতে বসে আছে- শীর্ণকায়, অভুক্ত শরীর। সেটাও ব্যাপার না ধরে নিলাম- বাংলাদেশের চিরপরিচিত ছবি।


যাগ্গা, আপনার মেয়ে বৈলা মাইনাস দিলাম না।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: সেজন্য একবেলাও খাওয়া বন্ধ করছি আমরা! নাকি ঈদ-বিয়ে-উৎসব আনন্দের আয়োজন বন্ধ রেখেছি!

মেয়ে আমার বন্ধুর। সাধারণ একটা পরিবার; বছরে একটা দিন বাচ্চা নিয়ে আনন্দ করে; আমাদের মতোই। মাইনাসে ভাবিত নই; পোস্ট ভাল না লাগলে দিতেই পারেন।

৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: ফিউশন ফাইভ বলেছেন: বিটিভিতে মুসা বিন শমশেরের জুতার কালেকশন দেখাইছিল ঈদের আনন্দমেলায়। বলতে গেলে সামান্যই এক ব্যাপার। কিন্তু তাতে জনরোষ এমনই চরমে উঠছিল যে, প্রযোজক আর উপস্থাপককে বহিষ্কার তো বটেই, স্বয়ং বিটিভির ডিজির ঘুমও হারাম করে দিয়েছিল। সেই উপস্থাপক ছিলেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ। প্রকাশ্যে জনমানুষের অনুভূতিতে লাগে, এমন কিছু না করাই ভালো।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: কী আর বলব, নিদারুণ তুলনা দিলেন! চোরাচালানের গডফাদার শমসের-এর হীরা বসানো জুতা আর ঘরে বানানো সামান্য কেক!
খাবারদাবার নিয়ে পোস্ট এখানে আরও আসে; এমন মন্তব্য আর কোথাও দেখেছি বলে মনে পড়েনা। (শাইখ সিরাজ নন, উপস্থাপক ছিলেন নকীব খান)

৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: আন্ধার রাত বলেছেন:
খাওনের জন্য ঝাপাইয়া পড়তে ইচ্ছা করছে।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: বাচ্চারা তাই করে :)

৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
comment by: ড্রিমক্যাচার বলেছেন:
আরে সবাই দেখি সিরিয়াস কমেন্ট কর্তে শুরু করসে।

কেকটাতো আসলেই খুব সুন্দর হইসে, আমি একটু খুচাখুচি কইরা রাগাইয়া দেবার লাইগা আগের কমেন্টটা করসিলাম
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: আপনার আগের কমেন্টটা যথাযথ; এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি নেহাতই আনাড়ী অ্যামেচার, ড্রিমক্যাচার। আবার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
comment by: শফিকুল বলেছেন: আমি খেক খাব।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: খুক দিয়া খ্যাক খাইতে বড় মজা :)

১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: কালপুরুষ বলেছেন: বয়স ২০/২৫ হইলে যদি ২০/২৫ তলা কেক বানাইতে হয় তবে সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের প্রয়োজন অবধারিত। "কলাম" ও "বিম" এর বিন্যাস যথার্থ না হলে বহনকালেই কেক ধ্বসে পড়তে পারে। আর কেক কাটার জন্য একটা মই অবশ্যই ধারে কাছে রাখতে হবে।

তবে বিকল্প ব্যবস্থাও করা যেতে পারে। নিজেদের "লিলিপুট" ভেবে প্রতিটা তলা ২/৩ সে.মি -এ সীমাবদ্ধ রাখলে বহুতল বিশিষ্ট কেকের উচ্চতা "হাইরাইজ" ভবনের আকৃতি নেবেনা।

সুন্দর কেক সুন্দর জীবনের প্রতীক হোক- জন্মদিনের শুভেচ্ছা।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: ওরে বাবা, ২০/২৫ তলা কেক! কী ভয়ঙ্কর একটা সম্ভাবনা!!!
বন্ধুকন্যার জন্মদিন ছিল; আপনার শুভেচ্ছা পৌঁছে দেব, কালপুরুষদা।
ভাল থাকবেন।

১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: দূরন্ত বলেছেন: তিন বছর বয়সে তিন তলা কেক। ওর বয়স যখন ১০০ হবে তখন কি করবেন? ১০০ তলা কেক? অবশ্য আইডিয়াটা ভালো।
তবে কেকের উপকরণগুলোর নাম কিছুই চিনিনা। দেখে তো খুব মজার বলেই মনে হচ্ছে। আফসুস... অনলাইনে টেস্ট করার তো কোনো উপায় দেখছি না... :)
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: হা হা হা, ১০০ তলা কীভাবে হবে! বেজোড় সংখ্যা, যেমন- তিন, পাঁচ, সাততলা কেক বানানোটা পাশ্চাত্যে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ। আমি সেখান থেকে আইডিয়াটা অন্যত্র ব্যবহার করলাম মাত্র। উপকরণ ডিম-ময়দা-তেলও চেনেন না, না? অবশ্য ডলফিনরা এগুলো খায় না ;)

১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
comment by: দূরন্ত বলেছেন: আমি বলার আগেই কালপুরুষ দাদা ঐ কথা বলে ফেলেছেন... আফসুস!!
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: চাঙ্কু এসে আবার "আফসুস" করলে আরো ভাল হয় :)

১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
comment by: দূরন্ত বলেছেন: =p~
চাঙ্কুর বারবার আফসুস করার আইডিয়াটা আমার খুব ভালো লাগছে। এইজন্য দুইদিন যাবত কিছু হলেই খালি আফসুস করতেছি...
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আমিও আফসুসিত ;)

১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: ~টক্স~ বলেছেন: আচ্ছা, এসব তালা কেকের তো অনেক সময় পিলার গুলো দেখা যায় তাইনা ? ঐ ডিজাইনের কি কোনও নির্দিষ্ট নাম আছে আপুনি ?
এবার তোমার কেকের কথায় আসি, এক কথায় বলতে গেলে অপূর্ব রূপসী লাগছে কেকটাকে দেখতে। লোলুপ দৃষ্টি দিয়ে বারবার তাকাচ্ছিলাম আর তোমার সুন্দর করে লেখা বর্ণনা পড়ে লোভী হয়ে উঠছিল মনটা সত্যি সত্যি।

আরিশা বাবুর সাথে দেখা হলে আমার হয়ে জম্মোদিনের শুভেচ্ছা পৌঁছে দিও কিন্তু !
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: হ্যাঁ, পিলার (কলাম)অলা গুলো মূলত ইউরোপিয়ান ডিজাইন; ইটালীয়ান/রোমান স্থাপত্যের অনুসরণে। বিশেষ নাম আছে কিনা জানিনা।

আজ যা কড়া রোদ ছিল, আমি ভয়ে ছিলাম একদম গলেই না যায়! কোনমতে শেষরক্ষা হল। খেতে অবশ্য মন্দ হয়নি :)
আচ্ছা, শুভেচ্ছা পৌঁছে দেব। ভাল থেক।

১৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: চাঙ্কু বলেছেন: চিজ কেক খাইতে মুন চায় :(
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: আফসুস... চিজ কেক বানাই নাই (তয় বানাইতে পারি, হে হে হে)

১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: মাহবুব লীলেন বলেছেন:
বিড়ি সিগারেটও তো খাবার জিনিসের মধ্যে পড়ে
আপনার যেহেতু খাবার জিনিস বানানোই শখ (টিউলিপের সালাদ সহ)
সেহেতু কিছু অভিনব সিগারেট বানিয়ে ডাকে পাঠিয়ে দেন

খেয়ে দেখি রান্নাবান্নায় আপনার হাত কেমন
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: আমি তো বিষ বানাই না লীলুদা; আমার রান্না অমৃত :)

১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: অপ্‌সরা বলেছেন: নুশেরা আপু!!!!!!!!!!!!!!!!!!! বাহ বাহ বাহ।

তিনতলা কেকটা দারুন!!!!!!! তবে পারভেজের পছন্দ হয়ে গেলে খবর আছে।শেষে এই ডিজাইনে ঢাকা শহরে একটা বাড়ি দেখা যাবে সেই বাড়ীর নাম হবে ২০ তলা কেক বাড়ী।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: হা হা হা, পারভেজভাই তোমার মন্তব্য পড়ে কী বলেন, দেখার আশায় রইলাম।

১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: বিবর্তনবাদী বলেছেন: কেক খামু:|
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: দেশে যামু...

১৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
comment by: মাহবুব লীলেন বলেছেন:
আমরা যখন ডিম সিদ্ধ করি তখনও কিন্তু বলি 'ডিম সিদ্ধ রান্নাটা' দারুণ হয়েছে

নিজের রান্নার প্রসংশা কে না করে?


০২
আসোল অমৃত কিন্তু সিগারেট
ওটা যে ভালো বানাতে পারে সেই সেরা রান্ধুনী
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: এহ্, লীলুদা! সিগারেট অমৃত!!! ডিমের বদলে সিগারেট সিদ্ধ করা পানি খেয়ে দেখুন তো... আমার তো ভাবতেই গা গুলাচ্ছে...

২০. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৮:২৫
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমি কেখ খাইতাম চাই...............
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: কেক ভাল জিনিস না :)

২১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৮:২৭
comment by: পারভেজ বলেছেন: তিনতলা তো বটেই, তবে প্রথমে টেলিস্কোপের কথাই মনে হলো। কেকটা খুব সফ্ট হবার কারনেই মনে হয় সাপোর্ট লেগেছে। রঙের ব্যবহারটা খুব মানানসই হয়েছে। এই কেক কাটাটাও একটা দেখার মতো ব্যাপার ছিল মনে হচ্ছে।
@`অপ্‌সরা- যাক ওর বাড়ির ডিজাইনটা তাহলে এভাবেই চায়। আমিও একটু একটু টের পেয়েছিলাম। নানা শিল্পকর্ম, রান্না- বান্না, মেহেদী আর সাজুগুজু দেখে বুঝেছিলাম- ২/৪ তালায় কিছু হবে না। ;)১৮/২০ তলা তো ওর নিজেরই লেগে যাবে- বাকিদের রাখবে কই?
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: পারভেজভাই, অপ্সরাকে যা বলেছেন, পড়ে কেবল হেসেই চলেছি...

tiered কেক একটার ওপর একটা বসাতে সাপোর্ট লাগে। নইলে নীচের লেয়ারগুলো মাঝখানে দেবে যায়, ফেটে যায়। কত কায়দার সাপোর্ট যে হয়! এখানে কিছু নমুনা দেখুন।

মন্তব্যে আপনার প্রফেশনের ছাপ পাচ্ছি। কাটার ব্যপারটা সত্যিই ইন্টারেস্টিং। serrated-edge আছে এমন ছুরি না হলে স্লাইসগুলো মসৃণ হয় না। tier গুলো আলাদা করে নিয়েও কাটা যায়; আবার না সরিয়ে কাটতে কাটতে ক্রমশ: নীচ থেকে উপরের দিকে ওঠা যায়। ওজনের ভারসাম্যটা ধরে রাখা জরুরী। এখানে একটুখানি ঈঙ্গিত আছে মাত্র।

২২. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৯
comment by: মনজুরুল হক বলেছেন: না ভাই কেক এ আসক্তি নেই। এ্যাসিডিটি হয়। এর পরের পর্বে দেখেন
কিছু দেশি আইটেম বানানো যায় কি-না(ভাচ্যৃয়ালিই না হয় খাইলাম !)

পছন্দ কই?
কুমড়ো বড়ি আর সর্ষেইলিশ...হা হা হা
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: মনজুরুল ভাই, ইলিশমাছ দামে পোষায় না; তবে এককালে রেঁধেছি বলে মনে পড়ে :)

২৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫১
comment by: শয়তান বলেছেন: এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: আগে দেখেছিলাম। অতদূরে যেতে হয়? আমাদের দেশেই অপচয়ের নমুনা বহু ঈদ ফ্যাশন ক্যাটালগের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে।

২৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫২
comment by: একজন ব্লগার বলেছেন: আরিশার যখন ১০ বছর হবে তখন কি ১০ তলা কেক বানানো হবে?? :-B
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: চিন্তার কথা...

২৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৮
comment by: সুরভিছায়া বলেছেন: আনাড়ি হাতের কাজ যদি এমন হয তো নন আনাড়ির কাজ কি বস্তু?খুব সুন্দর!!
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, সুরভিছায়া। পেশাদারদের কাজ যেমন নিখুঁত, তেমন দ্রুত। আমি সত্যিই আনাড়ী।

২৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩০
comment by: মনজুরুল হক বলেছেন: নুশেরা।

অফ টপিকঃ আমার কোন একটা পোস্টে কেউ একজন আপনাকে আমার বিশ্বাস আর মতাদর্শিক পরিচয় দেওয়ার পর থেকে আপনি আর আমার পোস্টে কমেন্ট করেন না!?

নিছক চোখ এড়িয়ে যাওয়াও হতে পারে।
শভকামনা।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: কে আপনার কী পরিচয় দিল, কবে দিল, তাই তো জানিনা রে ভাই! একটু আগেও তো দুটো মন্তব্য করে এলাম। আমি গত দিন তিনেক দুচার মিনিটের বেশী ব্লগে আসার সময়ই পাইনি।

২৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আপু কেকটা দেখে খেতে মন চায়.......।
ছবিতে এত সুন্দর, খেতে অনেক মজা হয়েছে তাইনা?
যে হাত দিয়ে চমৎকার লেখনি বের হয়, সে হাত দিয়ে চমৎকার কেক তো হবে!!!

শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঈদ কেমন কাটলো।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, হামিদা।
ঈদের পরের দুটো দিন পরিচিত কয়েকজন এলেন, খুব ভাল কাটল।
আপনার ভাল গেছে তো সময়টা?

২৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৯
comment by: মেহবুবা বলেছেন: আমাদের কতজনার জন্মদিন হয় ,আপনার মত কেক তো পারিনা বানাতে ,ভারী সুন্দর হয়েছে।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, মেহবুবা।
আমি দেখেছি, কাউকে জন্মদিনের উপহার হিসেবে একটা কেক বানিয়ে দিলে কী খুশী হয়। সেই আনন্দটা দেখলে পরিশ্রমটা সার্থক মনে হয়। কৃত্রিম উপকরণ- প্রিজার্ভেটিভ থাকেনা; আর প্র্যাকটিক্যাল কথা হল, সামাজিকতার খরচটা অনেক কমে। আপনি বিদেশে থাকলে অবশ্য অবশ্যই বেকিং শিখে নিন। উপকরণের খরচ এত কম! একটু ওপরে পারভেজভাইকে লিঙ্ক দিয়েছি, ঐ সাইটটা দেখতে পারেন। দেশে থাকলে উৎসাহ দেবনা; কারণ বিদ্যুতের সমস্যায় মহামূল্যের উপকরণ পচে যাবার আশঙ্কাই বেশী।

২৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪২
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: খানা-খাইদ্দের পুষ্টে তুষার ভাই নাই দেইখা আমি আইসা পড়লাম
চিন্তার কথা হইলো, কেকটা কাটার জন্যে ছুরি বসাইছেন কোন জায়গায়? টপ ফ্লোরে তো জায়গা নাই মনে লয়...
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: তুষারভাই থাকলেও আপনি মোস্ট ওয়েলকাম।
পারভেজ ভাইকে একটু আগেই কাটার কথাটা বলছিলাম। নীচের লেয়ার থেকে কাটতে কাটতে উপরে উঠেছি :)

৩০. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৪
comment by: মেহবুবা বলেছেন: আমি তো দেশে থাকি ।তবে আমার এক চাচীর নেশা হচ্ছে কেক বানিয়ে গিফ্ট করা ,সে সাথে রিসার্চ করা কেক নিয়ে ।যথারীতি আমার বাচ্চারা সে নানুর বেশী ভক্ত। ধন্যবাদ আপনার আন্তরিকতায়।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: দেশে থেকে যারা বেকিঙের ধৈর্য রাখেন, তাদের প্রতি শ্রদ্ধা। আপনাকে ধন্যবাদ।

৩১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:০২
comment by: রাত বলেছেন: কেক কুক খাইতাম চাই। কেক কুক না খাওয়াইলে মাইনাচ।

স্বদে কেমন হইছে জানাইলেন না তো??
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: অবশ্যই খাইবেন।
স্বাদ মাশাল্লাহ্... :)

৩২. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭
comment by: রোবট রাজকন্যা বলেছেন: মাশাল্লাহ... পুরা সেই রকম ।

শুভ জন্মদিন আরিশা ।
০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ, রোবট রাজকন্যা :)
আপনাকেও শুভকামনা।

৩৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭
comment by: রাতমজুর বলেছেন: ভাবতেছি মেয়েটা ১০০ বছর বাঁচলে কেক কত উঁচা হবে :|
০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৩

লেখক বলেছেন: হুমমম

৩৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৭
comment by: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হয়তো খুবই মজাদার! তাইলে আপনার নাইলে উনার ৫০তম জন্মদিনের কেক ৫০তলা বানাইবেন? তাইলে আবশ্যই নেমন্তন্ন চাই!
০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৪

লেখক বলেছেন: কাছাকাছি থাকলে অবশ্যই নেমন্তন্ন পাইবেন। ৫০ তলা ব্যাপার না :)

৩৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৮
comment by: মুনীর উদ্দীন শামীম বলেছেন: শুধু ভাল লিখেন না, সাথে ভাল রাঁধেনও মনে হয়................হা হা
০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, মুনীর ভাই। রান্না তো বই পড়ে করা যায়; লেখা তো তা নয়। তাই আপনার মতো লেখকদের পোস্ট দেখে আফসোস করা ছাড়া গতি কী!

৩৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: তিন তলা কেকে কি তিন গুন মজা পাওয়া যায়?
০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: অবশ্যই। বানানোর মজা, দেখার মজা।

৩৭. ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০২
comment by: আসিফ আহমেদ বলেছেন: তিন তলা কেক কোনদিন খাইনাই, বড়ই আফসুসের কতা।
০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:১১

লেখক বলেছেন: বড়ই আফসুস :(

৩৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৭
comment by: নরকের পাপী বলেছেন: পিচ্চিরে দেইখা মজা পাইসি। তিনতলা কেক মনে হয় অনেক মজার!!
০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৯

লেখক বলেছেন: পিচ্চিটা সত্যিই খুব মায়া কাড়ে। অনেক ধন্যবাদ, .... (এইসব নিক যে ক্যান রাখেন)

৩৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৯
comment by: রাজামশাই বলেছেন:
আমি ভাবতাছি কেকের ফুলগুলার বাংলা নাম কি?
বৈজ্ঞানিক নামই বা কি?

০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: একদম রাজামশাইয়ের যোগ্য ভাবনা :)

৪০. ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫১
comment by: যীশূ বলেছেন: জামার রংয়ের সাথে কেকের রং মেলানো, দারুন!
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ, যীশূ।

৪১. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৭
comment by: কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: খিদা লাগছে। পাঠায়া দেন তো এক স্লাইস।
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: দিলাম, কিন্তু নাপিষের পোষা ভাইরাস খেয়ে ফেলছে... এরর দেখাচ্ছে...

৪২. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: রাজামশাই বলেছেন: পাইছি এই গুলান ক্যামেলিয়া
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: রাজামশাই বলেছেন ক্যামেলিয়া; তাহলে আলবাত ক্যামেলিয়া :)

৪৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
comment by: সিটিজি৪বিডি বলেছেন: রিয়েলী নাইস................................... দারুন কেক বানাইছেন!!!
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, সিটিজি৪বিডি!

৪৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১২
comment by: গিয়াস আহমেদ বলেছেন: ৩ বছরের বাচ্চার জন্মদিনে ৩তলা কেক বনাইছ, আমাদের মতো বুড়োদের বার্থ ডে'তে কী করবা!
যাও, আমার নেক্সক্ট জন্মদিনে (যদি বেঁচেবর্তে থাকি) তোমাকে আমন্ত্রণ জানাব না। বাঁচলা, বুঝলা!
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: গিয়াসভাই, তার মানে আমি নিমন্ত্রণ দূরে থাক, আমন্ত্রণও পাচ্ছি না!!! (মেসবাহ ভাই আপনি কোথায়... বিচার করেন :(()

৪৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৭
comment by: শিরোনামহীন বলেছেন: আপু দেশে কবে আসবেন? ইয়ে মানে... আমার জন্মদিনের সময় হলে.... এই আর কি... ;)
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০০

লেখক বলেছেন: তাহলে তো তোমার জন্মদিনটা জেনেই দেশে ফেরার প্ল্যান করতে হয় ;)

৪৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: লোভ লাগছে.....বেশ মজার হবে নিশ্চয়ই কেকের ঐ গোলাপ ফুল গুলো...আমি ঐ গুলা খাব ...:|
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: সোনিয়া, মনে আছে, ছোটবেলায় জন্মদিনের কেক এর ফুল খাবার জন্য রীতিমত প্রতিযোগিতা করতাম!

৪৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪
comment by: তারার হাসি বলেছেন: সুন্দর হয়েছে, কোন ফ্লেভারের ছিল ?
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ, তারার হাসি। ভ্যানিলা আর পিনাট বাটার ফ্লেভারের ছিল।

৪৮. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৬
comment by: খিলালী বলেছেন: গম আছেন নি কাকু? কেক খাইতে আইয়া পড়লাম। খাইতে বুঝি খুব মজা হইসে, না?
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০০

লেখক বলেছেন: কেক বানায় যে = কাকু, হা হা হা!!!
খাইতে মাশাল্লাহ্ মন্দ হয় নাই; এককণাও অবশিষ্ট নাই :)

৪৯. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৬
comment by: নিঃসঙ্গ বলেছেন: গত পরশু আমার জন্মদিন গেলো আমারে কেউ ২৫তালা কেক দিলো না :(
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৮

লেখক বলেছেন: আহারে...
শুভ (বিলম্বিত) জন্মদিন, নি:সঙ্গ। কোয়ার্টার সেঞ্চুরী করার জন্য অভিনন্দন। আরও এগিয়ে যান; নি:সঙ্গতা কাটিয়ে...

৫০. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২০
comment by: নিঃসঙ্গ বলেছেন: থ্যান্কস আপু :) কোয়ার্টার সেঞ্চুরী মারলাম এইটা মনেই আসেনাই :|
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৯

লেখক বলেছেন: ত্রিশের আগ পর্যন্ত জন্মদিন আনন্দের; এগিয়ে যাবার স্বপ্ন থাকে। এর পর আতঙ্কের; "হায় হায় কিছুই করা হল না জীবনে" টাইপ ভাবনা। অন্তত আরও পাঁচ বছর আনন্দে থাকুন :)

৫১. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৪
comment by: অচেনা সৈকত বলেছেন: আপু, আপনার বানানো এমন মজার (দেখেই মনে হচ্ছে:)) কেকটা দেখেই জিভে জল চলে আসছে। ভাইয়াকে পটিয়ে-পাটিয়ে আমেরিকা চলে আসতে পারেন না আপনারা?তাহলে অন্তত কয়েক টুকরো কেক-টেক কপালে জুটত আমার।আর ফিউশন ফাইভের মাথা খারাপ হয়ে গেল নাকি!!!কোথায় মুসা-বিন-শমসের আর কোথায় আমাদের নুশেরা আপু!!!একেই বলে ঘোর কলিকাল।
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: মুসার দশ হাজার ডলারের হীরকখচিত জুতা দেখানো ওনার ভাষায় "বলতে গেলে সামান্যই এক ব্যাপার"। আর এই দশ ডলারের উপকরণে পরিশ্রমের একটা উপহার হয়ে গেল "প্রকাশ্য জনমানুষের অনুভূতিতে লাগে" এমন কিছু। আমি শক্ড!
শুধু অনাহারী মানুষ দেখেই কষ্টটা হলে আমার বলার কিছু ছিলনা।

৫২. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৫
comment by: অচেনা সৈকত বলেছেন: ওহ, আপু, ৭ তারিখ আমার জন্মদিন। ২৮ তালা কেক পাঠাবেন না?
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫২

লেখক বলেছেন: আরে তাই নাকি? কাছাকাছি জায়গায় থাকলে অবশ্যই ২৮তলা না হোক অন্তত ২৮ পিসের একটা কেক বানিয়ে হাজির হতাম। এরপর বাকী ছিল দেয়ার জন্য লোকের অভাব হতো না :)

৫৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪১
comment by: রন্টি চৌধুরী বলেছেন: মাইগড!! লোভনীয়।
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:০০

লেখক বলেছেন: থ্যাঙ্কস, রন্টি।

৫৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: মুহিব বলেছেন: আমার জন্য একটা ৪০ তলা কেক বানাবেন?
০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: কোন্ সালে, মুহিব ভাই? :)

৫৫. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৮
comment by: বাবুয়া বলেছেন: আপনার নিয়মে-আমার জন্ম দিনে ৪৮ তলা কেক বানাতে হবে!!!
ভাজ্ঞিশ, আমার কোন জন্ম দিন নেই!
০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: আরে নাহ্, নিয়ম কিসের বাবুয়াদা, বাচ্চাটার জন্য একটু মজার কিছু করতে চেয়েছিলাম এই আরকি। জন্মদিনের রেকর্ড সবার থাকে না; তারপরও তাদের কেউ কেউ জন্মকে সার্থক করে তোলেন। আপনি নিশ্চিতভাবে তাদের দলে।

৫৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৯
comment by: আন্দালীব বলেছেন: ওপরের 3 টা কি দিয়ে বানালেন!? :)
০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: কবির রসবোধও দুর্দান্ত!

৫৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: মুহিব বলেছেন: এবছরই করে ফেলেন।
০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: আচ্ছা, ব্লগারদের জন্মতারিখের পোস্টটা দেখি আগে :)

৫৮. ০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৮
comment by: অপ্‌সরা বলেছেন: @`অপ্‌সরা- যাক ওর বাড়ির ডিজাইনটা তাহলে এভাবেই চায়। আমিও একটু একটু টের পেয়েছিলাম। নানা শিল্পকর্ম, রান্না- বান্না, মেহেদী আর সাজুগুজু দেখে বুঝেছিলাম- ২/৪ তালায় কিছু হবে না। ১৮/২০ তলা তো ওর নিজেরই লেগে যাবে- বাকিদের রাখবে কই?


বাকী আবার কারা? আমার বাড়ীতে কোনো বাকী টাকি মানুষ জন নেই । আমি বাড়ীর সর্বেসর্বা। একমাত্র অধীপতি হব।

তবে পারভেজ মনে রেখো তুমিই বানাচ্ছো ২০ তলা কেক বাড়ী। নুশেরা আপু সাক্ষী। কোনো টাল্টি বাল্টি চলবেনা। হাহ্‌।
০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ইয়াপ, নো টাল্টি বাল্টি!!!
শুধু আমাকে টপফ্লোরে একটা পেন্টহাউজ দিলেই... ;)

৫৯. ০৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫২
comment by: কঁাকন বলেছেন: কেক খাইনা

আপু তুশার সব পোস্ট ডিলিট দিয়া চলে গেসে কেন জানেন ?

কেউ চলে গেলে মন টা খারাপ হয়ে যায়
০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলে