আমার প্রিয় পোস্ট
- শিশুর অটিজমঃ তথ্য ও ব্যবহারিক সহায়তা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। একুশে বই মেলা ২০১০ - লাল দরজা
- কতৃপক্ষের সিদ্ধান্তের প্রতি পুর্ণ সমর্থন জানাই। - তামিম ইরফান
- খোঁয়াড়-প্রস্থান বিজ্ঞপ্তি - ঊশৃংখল ঝড়কন্যা
- শর্তাবলী - হাসান মাহবুব
- নিকট ভবিষ্যতে সামহোয়ারইন......
(ফান পুস্ট,
মডুরা বেরসিকের মত ডিলিট মাইরেন না) - রোবোটিক্স
- যাপিত জীবনের টুকরো চিত্র এবং তা থেকে উপনিত অনুসিদ্ধান্ত সমূহ - কঁাকন
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- রেস্টুরেন্টের দিনগুলি- (শেষ পর্ব) - দূরন্ত
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- আমি সামু ছেড়ে যাব না - দন্ডিত
- ডুব দেওয়া, ফিরে আসা নিয়ে কিছু (অ)প্রাসংগিক কথা - শাফ্ক্বাত
- একটা প্রাক-ঘটকালীমূলক ঘুষ ফর নুশেরা; দশমী, পুরান ঢাকা - অন্যমনস্ক শরৎ
- আমার ছোট মার জন্মদিন আজ - শওকত হোসেন মাসুম
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- orianthi কে চেনেন? - খোলা_আকাশ
- প্রবাসের পথে ... (৭) ইকেবানা... - নতুন রাজা
- নীল সমুদ্র সবুজ পাহাড়ঃ এক আশ্চর্য্য ভ্রমন... - মুনশিয়ানা
- তপঃসিদ্ধ এক শাহ আবদুল করিম - আকাশ অম্বর
- হাটের দিন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- রোজার কথা - জ্বিনের বাদশা
- মনের ভেতর মন পোড়ে আজ - লাল দরজা
- তোমার দেহে বাস করে কারা, ও মন জানোনা; তোমার দেহে বসত করে কয়জনা? - হোরাস্
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- কর্পোরেটকে ঘৃণার সংস্কৃতি - এন্ট্রাপ্রেনিউরশিপ এবং কর্পোরেট না থাকলে কি সভ্যতার চাকা ঘুরতো? - বিলাশ বিডি
- আমার মূক ও বধির বাবা। - বুলবুল আহমেদ পান্না
- চলে যাওয়া - পারভেজ
- রাত আর গিটারের টুংটাং - রুবাইয়াত ইসলাম সাদাত
- বাস্তবের পাটাতনে স্বপ্ন দেখার অপরাধ ( ব্লগার শয়তান ভাইয়ের প্রতি নিবেদিত ) - রাজ মো, আশরাফুল হক বারামদী
- সামহোয়্যারে বাংলা বানান বিভ্রাট: চাই একটু সচেতনতা - ফারহান দাউদ
- সঞ্জীব চৌধুরীর সঙ্গে এক রাত এবং অভিনেতা সঞ্জীব : প্রিয় শিল্পীর স্মৃতিতে নিবেদিত ভিডিও - সোজা কথা
- কবিতা সময়ের পাঠ নাকি সময়কে পাঠ করা? - সৈয়দ আফসার__১৯৭৯
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- চট্টগ্রাম কলেজের দিনগুলি -- একটি স্মৃতি তুমি বেদনা টাইপ পোষ্ট
- রোহান
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না - আহমাদ মোস্তফা কামাল
- শব্দ-রাজ্যে অভিযান (৬): Lament, Jeremiad ! - ম্যাভেরিক
- গানপাগলাদের ( আরণ্যক, হাসান মাহবুব, নকীব, সুদীপ্ত, বি.মা, আরো যারা আছেন) - অমি রহমান পিয়াল
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- অদ্ভুতুড়ে: আটলান্টিস (শেষ পর্ব) - সব্যসাচী প্রসূন
- সাদা চোখে অপরবাস্তব - ভাঙ্গা পেন্সিল
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- শুভ জন্মদিন: শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- আজ নুশেরা তাজরীনের জন্মদিন - মাহবুবুল আলম লীংকন
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের - আছহাবুল ইয়ামিন
- এসো পরিচিত হই বাংলার ফুলের সাথে - রাজামশাই
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- এই পোস্টটা শুধুই নিজের জন্য (প্রথম পাতায় নেই) - নুশেরা
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- আজ তা হলে সলিল চৌধুরীর কথাই বলি - ইমন জুবায়ের
- অন্য অলিম্পিক - নুশেরা
সুপ্ত অক্ষমতা : শিশু ও আমরা -৩
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২১
ASD তথা অটিজম সম্পর্কে ভ্রান্ত ধারণা বনাম বাস্তবতা
ভ্রান্ত ধারণা ১: ASD একটি আচরণগত/ আবেগঅনুভূতিগত/ মানসিক স্বাস্থ্যঘটিত ডিজঅর্ডার। এখানে শারীরিক কোন সমস্যা সম্পৃক্ত নয়।
বাস্তবতা: অটিজমের সঙ্গে বিকাশগত অক্ষমতা ও নিউরো-বায়োলজিকাল ডিজঅর্ডার জড়িত। জন্মের তিন বছরের মধ্যেই এটা প্রকাশ পায় এবং আক্রান্ত ব্যক্তি আজীবন এই অক্ষমতার সমস্যায় ভোগে।
ভ্রান্ত ধারণা ২: অটিস্টিকদের সবার সমস্যাই একরকম।
বাস্তবতা: ASD আক্রান্ত ব্যক্তিদের লক্ষণ ও উপসর্গের মাত্রা বিচিত্র। একজনের সঙ্গে আরেকজনের হুবহু মিল নেই। কেউ সবাক; বাকশক্তি থাকা সত্ত্বেও কেউ কথা বলেনা। কারও আচরণ অ্যাগ্রেসিভ, কেউ অতিরিক্ত গুটিয়ে-থাকা স্বভাবের। Spectrum Disorder কথাটি অটিজমের বিশাল আওতার বৈশিষ্ট্য বোঝানোর জন্যই ব্যবহৃত হয়।
ভ্রান্ত ধারণা ৩: পিতামাতার দুর্বল অভিভাবকত্ব সন্তানের অটিজমের জন্য দায়ী।
এই ধারণাটি অজ্ঞতাপ্রসূত এবং সম্পূর্ণ ভুল। অটিজমের সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত অজানা; বা সুপ্রমাণিত নয়। অনিরূপিত অটিজমের ক্ষেত্রে সচেতনতামূলক পদক্ষেপ না নেয়া হলে অবস্থার উন্নতি পিছিয়ে যায়; কিন্তু তার অর্থ এই নয় যে জন্ম-পরবর্তী সময়কার weak parenting শিশুর অটিজমের জন্য দায়ী ছিল।
ভ্রান্ত ধারণা ৪: অটিজম নিরাময়যোগ্য, চিকিৎসা করালে অটিস্টিক ব্যক্তি স্বাভাবিক হয়ে উঠবে।
এই ধারণার পিছনে মূলত: দায়ী হল নন-মেডিকেল সেলিব্রিটি ব্যক্তিত্বদের প্রচারণা (জেনি ম্যাকার্থি, অপরাহ্ উইনফ্রে প্রমুখ)।
কঠোরভাবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অতিনিবিড় ইনটারভেনশন ও থেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময়যোগ্যতার এই প্রচারণার সঙ্গে চিকিৎসক-গবেষকরা এখনও একমত হননি।
ভ্রান্ত ধারণা ৫: ASD আক্রান্ত ব্যক্তিরা সুপ্ত প্রতিভার অধিকারী।
বাস্তবতা: অটিস্টিকদের কেউ কেউ হয়তো বিশেষ পরিস্থিতিতে খুব ভাল আইকিউ স্কোর করতে পারে অথবা বিশেষ কোন কাজে দক্ষতা দেখাতে পারে, কিন্তু এটা নিছকই ব্যতিক্রমী ঘটনা। সাধারণ অটিস্টিক জনগোষ্ঠীর বৈশিষ্ট্য মিডিয়ায়, চলচ্চিত্রে বা সাহিত্যে সমাদৃত হবার মতো আকর্ষণীয় কিছু নয়। বিশেষ কোন দক্ষতার অধিকারী অটিস্টিককে নিয়ে লিখিত উপন্যাস পড়ে, কিংবা তাকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি বা চলচ্চিত্র দেখে অনেকে ধারণা করে নেন ASD আক্রান্ত সবারই বিশেষ কোন প্রতিভা থাকে (যেমন গণিতে ভাল হওয়া)। বিশ্বখ্যাত চলচ্চিত্র রেইনম্যানে ডাস্টিন হফম্যানের চরিত্র, অথবা আইনস্টাইনের অটিজম থাকার প্রসঙ্গ অনেকেই জানেন এবং প্রাসঙ্গিক আলোচনায় রেফারেন্স হিসেবে ব্যবহার করতে ভালবাসেন। বাস্তবতা হলো আমেরিকায় শিশুদের প্রতি ১৫০ জন একজন এবং অস্ট্রেলিয়ায় ১৬০ জনে একজন শিশু অটিজম আক্রান্ত। যাদের অধিকাংশই ম্যাথ-জিনিয়াস হওয়া দূরে থাক, খুব সাধারণ দৈনন্দিন কাজকর্মেও অন্যের উপর নির্ভরশীল।
ভ্রান্ত ধারণা ৬: ASD আক্রান্ত শিশুদের সবারই কোনকিছু শিখতে সমস্যা হয়।
বাস্তবতা: ASD আক্রান্তদের মধ্যে কারো কারো মারাত্মক learning problem থাকে। কিন্তু কেউ কেউ, বিশেষত অ্যাসপারগার সিনড্রোম আক্রান্তদের অনেকেই, গণিতের মতো বিষয়ে মূলধারার শিশুদের মতোই দক্ষতা অর্জন করতে পারে। (স্মর্তব্য: অটিস্টিকদের ২০-৩০% অ্যাসপারগার সিন্ড্রোমে ভোগে)।
ভ্রান্ত ধারণা ৭: শিশুবয়সে নেয়া টিকা ASD-এর জন্য দায়ী।
বাস্তবতা: '৯০এর দশকে এই ধারণাটি খুব প্রচার পেয়েছিল। টিকার সংরক্ষণে ব্যবহৃত উপাদানে থাকা মার্কারি বা পারদ এজন্য দায়ী-- এমন কিছু গবেষণাও করা হয়। তবে ২০০১-২০০২-এ ব্যাপক আকারে হওয়া গবেষণার ফলাফল এই অনুমানকে নস্যাত করে দেয়।
ভ্রান্ত ধারণা ৮: ASD আক্রান্তদের জন্য বিশেষ ধরণের খাবার প্রয়োজন।
বাস্তবতা: এটা সত্য যে অটিস্টিকদের অনেকেই দুধ বা দুগ্ধজাত খাবার, গ্লুটেন সমৃদ্ধ খাবার ইত্যাদির প্রতি অ্যালার্জিক। চিনি ও ফুড এসিডের পরিমাণ বেশী, এমন খাবারও কারও আচরণে প্রভাব ফেলতে পারে (উত্তেজনাবৃদ্ধি, খিটখিটে মেজাজ)। তবে এসব উদাহরণ কোন সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর মতো নয়।
ভ্রান্ত ধারণা ৯: এটা একটা সাময়িক সমস্যা; বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেরে যাবে। কোন বিশেষ ব্যবস্থা নেয়ার দরকার নেই।
বাস্তবতা: অটিস্টিক শিশু কখনোই পুরোপুরি সেরে উঠবে না। তারপরও, মৃদু মাত্রার অটিজম, যেমন অ্যাসপারগার সিনড্রোমের ক্ষেত্রে যথাযথ সহযোগিতা, সমর্থন ও শিক্ষা পেলে পরিণত বয়সে আত্মনির্ভরতা অর্জন করা সম্ভব। বাকীদের বেলায়, উচ্চমাত্রার অটিজমের ক্ষেত্রে পরিণত বয়সেও অন্যের সাহায্য ছাড়া কখনোই স্বনির্ভর দৈনন্দিন জীবনযাপন সম্ভব নয়।
ভ্রান্ত ধারণা ১০: একই পরিবারে অটিজম থাকার ঘটনা একবারের বেশী ঘটেনা।
বাস্তবতা: যদিও অটিজমের সুনির্দিষ্ট কোন কারণ এখনও সুপ্রমাণিত নয়; তারপরও জেনেটিক ডিজঅর্ডার অটিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। বিভিন্ন পর্যবেক্ষণে একই পরিবারে ভাইবোনদের মধ্যে একাধিকজনের এবং যমজ সন্তানদের উভয়ের অটিস্টিক হবার প্রবণতা দেখা গেছে।
ভ্রান্ত ধারণা ১১: অটিস্টিকদের সংখ্যা বাড়ছে না, আগেও একই হারে ছিল; এখন ডায়াগনোসিসের সুযোগ বেশী তাই সংখ্যা বেশী মনে হচ্ছে।
বাস্তবতা: পৃথিবীতে মাত্র চারটি দেশে অটিস্টিকদের সংখ্যার হিসাব রাখার ব্যবস্থা আছে (ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ায়; তাও সর্বত্র অপেক্ষাকৃত মৃদু মাত্রার অ্যাসপারগার সিনড্রোম ও PDDNOS কে হিসেবের মধ্যে ধরা হয়না। এইসব দেশের হারকে ব্যবহার করে অন্যান্য দেশের জনসংখ্যার অনুপাতে অটিস্টিকদের অনুমিত সংখ্যা হিসাব করা হয়)। সাম্প্রতিক বছরগুলোতে এসব দেশের কোথাও কোথাও অটিস্টিকদের সংখ্যা ৫০০%-১০০০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই হার নি:সন্দেহে আতঙ্কজনক।
ভ্রান্ত ধারণা ১২: অটিজম থাকলে অন্য কোন ধরণের ডিজঅর্ডার থাকেনা।
বাস্তবতা: অটিস্টিকদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, অন্ধত্ব, বধিরতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা কিংবা অন্য কোন শারীরিক সমস্যা থাকার ঘটনা অস্বাভাবিক তো নয়ই; বরং সাধারণ।
পর্ব-১
পর্ব-২
------------------------------------------------------------------
গত পর্বে পরিসংখ্যানের আগ্রহ প্রকাশকারী সহব্লগাররা এই পর্বের ৫ ও ১১ নম্বর পয়েন্টদুটো দেখে এবিষয়ে পরিসংখ্যানের অপ্রতুলতার কিছু ধারণা পেতে পারেন।
পরের পর্বে থাকবে : অটিস্টিক শিশু
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিশু, অটিজম, অটিস্টিক শিশু ;
প্রকাশ করা হয়েছে: শিশু ও অটিজম বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৯
দূর্ভাষী বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, দূর্ভাষী।
অরণ্য আনাম বলেছেন:
আপনার এই ধারাবাহিক বিশ্লেষণ ধর্মী লেখাটিকে নির্বাচিত পোষ্ট হিসেবে গণ্য করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি
লেখক বলেছেন: আপনার মতো কারো কারো কাছে বিষয়টি গুরুত্ব পেয়েছে, এটাই অনেক বড় কথা।
শওকত হোসেন মাসুম বলেছেন:
বলতে দ্বিধা নেই, এই লেখা পড়ার আগে আমারও কিছু ভুল ধারণা ছিল।
লেখক বলেছেন: তাহলে এই পর্বটা দেয়া সার্থক হয়েছে ![]()
কৌশিক বলেছেন:
আমারও কিছু ভুল ভাঙলো। সবই রেইনম্যানের দোষ।
লেখক বলেছেন: খুব ভাল বলেছেন। গুন্টার গ্রাসের টিন ড্রাম পড়েও অনেকে বিভ্রান্ত হয়েছে।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
অটিজম সম্পর্কে কিছুই না জানার মধ্যে ৫ নং ভ্রান্ত ধারণাটা জানা ছিল
লেখক বলেছেন: খুব সুন্দর মন্তব্য ![]()
দুরের পাখি বলেছেন:
গত পর্বে পরিসংখ্যানের আগ্রহ প্রকাশকারী সহব্লগাররা এই পর্বের ৫ ও ১১ নম্বর পয়েন্টদুটো দেখে এবিষয়ে পরিসংখ্যানের অপ্রতুলতার কিছু ধারণা পেতে পারেন।লেখক বলেছেন: সিরিজ শেষ করার পর লিংক দিয়ে একটা পর্ব দেব। মনের সাধ মিটিয়ে "ওয়ার্নিং"সমৃদ্ধ পরিসংখ্যান দেখবেন ![]()
জেরী বলেছেন:
ভালো লিখেছেন.......।অনেক কিছু জানছি.........।
লেখক বলেছেন: তোমাকে অনেক ধন্যবাদ, জেরী। আশা করি পরের পর্বগুলোও পড়বে। ভালো থেক।
লেখক বলেছেন: হায়রে, আমিই কি জানতাম! জানার দরকার মনে করেছি কোনদিন!
পারভেজ বলেছেন:
পড়লাম। পড়াশোনা কম বলে কিছু যোগ করতে পারছি না এইমুহূর্তে। কিন্তু পোস্ট টা অনেক সাহায্য করবে আশা করি।
লেখক বলেছেন: পারভেজভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু কাজে এলেই আমি খুশী।
চাচামিঞা বলেছেন:
Really outstanding, but due to ERROR Page cannot rate it, hope u dont mind.
লেখক বলেছেন: চাচামিঞা, এই নীরস বিষয়টি যে আপনি আগ্রহ নিয়ে পড়ছেন, এবং উৎসাহদায়ক মন্তব্য করছেন, সেটাই যথেষ্ট। অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, মুকুট। আপনার পাঠপ্রতিক্রিয়া পেয়ে খুশী হলাম।
রাজর্ষী বলেছেন:
আগের পর্বের প্রশ্নের কিছু উত্তর পেলাম। অটিজমের কারন প্রধানত কি?
লেখক বলেছেন: জেনেটিক ডিজঅর্ডার বা জিনগত সমস্যা। এটুকুর বাড়তি আর কিছু এখনো নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। হাইপোথিসিসভিত্তিক গবেষণা চলছে; ফলাফল গ্রহন-বর্জন চলছে; কিন্তু নিশ্চিত কিছু পাওয়া যায়নি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুর। সঙ্গে থাকবেন আশা করি।
লেখক বলেছেন: ধন্যবাদ সালেহ। আশা করি পরের পর্বগুলোও পড়বেন।
লেখক বলেছেন: হুমম।
কালপুরুষ বলেছেন:
অত্যন্ত চমৎকার ও শিক্ষামূলক একটা পোস্ট। অনেক কিছু জানা হলো। আমার পরিবারে দুজন এই অসুখের শিকার। তবে দুজনের চাল চলনে, কথা বলনে, ভঙ্গিমা ও আচরণে বিস্তর ফারাক। আপনার লেখা থেকে সেটাই স্বাভাবিক বলে মনে হলো। অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: কালপুরুষদা, আপনার মন্তব্য পেয়ে উপকৃত ও প্রাণিত বোধ করলাম।
আশা করি পরের পর্বগুলোতেও আপনার পাঠপ্রতিক্রিয়া পাব।
মুনশিয়ানা বলেছেন:
ব্লগে আপনার লিখা আমার কাছে সবসময়ই উপভোগ্য। আপনার বর্তমান সিরিজটা আজই চোখে পড়লো, সব গুলোই পড়লাম-- আমার বন্ধুর ছেলে অটিজমের শিকার- আশা করছি এই পোষ্টের লেখাগুলো তাকে সাহায্য করবে।
এ বিষয়ে অনেক তথ্যই নেটে পাওয়া যায়- তবে আপনার উপস্থাপন ভঙ্গীটা ভিন্ন- ব্যবহারিক ভাবে অটিস্টিক বাচ্চাদের মা-বাবাদের জন্য এটা সহায়ক হবে।
আপনার অটিস্টিক বাচ্চাদের নিয়ে নিজস্ব কোন অভিজ্ঞতা আছে?
লেখক বলেছেন: মুনশিয়ানা, কয়েকজনের ব্লগে আপনার মন্তব্য দেখে ভাল লেগেছে। আপনার পোস্ট/লেখা পড়া হয়নি; পড়ার আগ্রহ বোধ করছি।
আপনাকে অনেক ধন্যবাদ নীরস বিষয়ে মনোযোগী পঠনের জন্য।
শেষ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। আমার সন্তান অটিস্টিক।
Click This Link
আমিআ রো ভাবছিলাম আপনাকে তাগাদা দিবো তাড়াতাড়ি পরের পর্ব ছাড়তে!
লেখক বলেছেন: আরে কী আশ্চর্য! এমন সিরিজেও তাগাদা দেয়ার মানুষ আছে তাহলে! ও আচ্ছা, আপনি তো আবার মানুষ না, সাক্ষাত জ্বিনকুল শিরোমণি ![]()
সুরভিছায়া বলেছেন:
ভাল একটা কাজ করে যাচ্ছো ব্লগে এ পোষ্ট দিয়ে । পরোক্ষে অনেকের উপকারে আসছে । শুভেচ্ছা তোমাকে ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, সুরভি। একজনেরও যদি কাজে আসে, পোস্টগুলো সার্থক।
নাজনীন খলিল বলেছেন:
আপনার পুরো লেখাটা শেষ হয়ে গেলে আমার প্রিয়োতে নিয়ে যাবো একসাথে।অনেক অনেক শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: আপা, আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম। ভাল থাকবেন।
সিটিজি৪বিডি বলেছেন:
অনেক কিছু শিখতে পারলাম। ঈদের শুভেচ্ছা সহ সালাম।
লেখক বলেছেন: ঈদ মুবারাক। ভাল থাকুন।
অক্ষর বলেছেন:
পর্তেছি, চলুক
লেখক বলেছেন: সঙ্গে থাকুন
অটিস্টিকদের সংখ্যাবৃদ্ধির হার কবে থেকে পরিমাপ করা হচ্ছে, সেই বৃদ্ধির হারও বছর বছর বাড়ছে কিনা -- প্রশ্নটা জাগলো
কেন বলছি, অটিজমের জিনটা কি মানব প্রজাতিতে শক্তিশালী হয়ে উঠছে কিনা -- এটা একটা চিন্তার বিষয়।
লেখক বলেছেন: প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক।
ইউএসএ'তে ষাটের দশকে প্রথম অটিস্টিক শিশুকে চিহ্নিত করা হয়। তবে তখন একে অব্যাখ্যায়িত অক্ষমতা হিসেবে দেখানো হয়েছিল। ১৯৯১ সাল থেকে special education exceptionality হিসেবে অটিজমকে অন্যান্য শারীরিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতার বাইরে স্বতন্ত্র ক্যাটাগরিভুক্ত করা হয়। বর্তমানে এটা fastest-growing developmental disability এবং বার্ষিক গড় বৃদ্ধির হার ১০-১৭% (অটিজম সোসাইটি অফ অ্যামেরিকা'র ২০০৬ সালের তথ্যানুযায়ী)। স্থানবিশেষে অটিস্টিকদের সংখ্যাবৃদ্ধির অস্বাভাবিক উচ্চহারের কারণ হিসেবে পরিসংখ্যানিক প্রক্রিয়ার আওতার পুন:নির্ধারণকে হয়তো দায়ী করা যেতে পারে; কিন্তু বাস্তবতা হল এই হার সত্যিই বাড়ছে।
একটা বিষয় লক্ষ্যনীয়, অটিজম সম্পর্কিত পরিসংখ্যান যা পাওয়া যায়; খুব সীমিত। কিছু চূড়ান্ত ফলাফলের বাইরে বিস্তারিত কিছু প্রকাশিত হতে দেখলামনা। কারণটা বুঝতে পারিনি।
লেখক বলেছেন: জেনেটিক ডিজঅর্ডারের কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত কিছু বলতে সক্ষম হননি গবেষকরা। সামাজিক অস্থিরতা আর অনিশ্চয়তার প্রভাবের বিষয়টা সহজেই অনুমেয় কিন্তু এটা নিয়ে অল্প সময়ে সিদ্ধান্তে পৌছানোর মতো গবেষণা পরিচালনা সম্ভব না।
সৈয়দ নাসের বলেছেন:
অনেক কিছু জানলাম নুশেরা । ধন্যবাদ আপনাকে । এতো কঠিন লেখা লিখেন কিভাবে ? ভালো থাকুন । শুভকামনা রইলো ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নাসের ভাই। আপনাকেও শুভকামনা।
বাবুয়া বলেছেন:
অনেক পরিশ্রমী লেখা! আপনার পরিশ্রম বৃথা যাবেনা। কারন এই লেখা অনেক অনেক পাঠকের মাধ্যমে বহু মানুষের সচেতনতা বাড়াবে, অনেক উপকারে আসবে। খুব ভালো একটা কাজ করে চলছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: বাবুয়াদা, আশা করি আগামী পর্বগুলোতেও আপনার মনোযোগী পঠন ও মন্তব্য পাব।
ফাহমিম বলেছেন:
চমৎকার পোস্ট,আপু। অনেক ভুল ধারণা ভাংলো।
সাইফুল আকবর খান বলেছেন:
হুম।
ঈদ মোবারক আপু।
আজ বাড়ি যাচ্ছি। ছুটি নেই। ঈদের পরদিনই চ'লে আসবো আবার উদাম ঢাকায়।
লেখক বলেছেন: ঈদ মোবারক। নাজু আপা তো নেই; বাকী সবার সঙ্গে আনন্দে কাটুক সময়। নিরাপদে ফিরুন। দেখা হবে ![]()
পাপী বলেছেন:
ভারতের মুভি তারে জামি পার দেখলেও অনেকের ভ্রান্ত ধারণা হবে যে অটিস্টিক সব শিশুই জিনিয়াস। এটা দেখার পর অনেক বাবা মা'ই বিভ্রান্ত হয়। পত্র-পত্রিকায় অনেক লেখালেখিও হয়েছে এটা নিয়ে। রেইনম্যানটা এখনও দেখি নাই। অনেক তথ্য জানলাম। স্যালিউট।
লেখক বলেছেন: মুভি'র প্রভাব আসলে খুবই ব্যাপক। এধরণের বিভ্রান্তি ঘোচাতে মিডিয়া ভূমিকা রাখতে পারে।
সাইফুল আকবর খান বলেছেন:
থ্যাংকস।
আপু, আপনি আমাকে তুমি ক'রে ডাকতে পারেন কিন্তু চাইলে, মানে আপনার যদি উল্টো তাতে আরো আনইজি না লাগে।
আমি আপনার আপনি ডাক শোনার মতো বড় না।
ভালো থাকেন।
লেখক বলেছেন: ![]()
~টক্স~ বলেছেন:
এই পর্বটাও দারুন হয়েছে। ভ্রান্ত ধারণাগুলো দূর করার সুবর্ণ সুযোগ করে দিলে ! দেখি পরের পর্বে নতুন কি কি জানতে পারি ! অপেক্ষায় রইলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ টক্স। ভাল থেক।
লেখক বলেছেন: আপনাদের দোয়ায় আছি ভাল। মেয়েও ভাল আছে। আপনারাও ভাল থাকুন, শুভেচ্ছা রইল।
নাফিস ইফতেখার বলেছেন:
অনেক বিভ্রান্তি আমাদের এই সমাজে........তার কিছু অন্ততঃ দূর হবে এই পোস্টের পর থেকে আশা করা যায়........
লেখক বলেছেন: সব বিভ্রান্তি কেটে যাক...
অটিজম রোগটা সম্পর্কে আমি প্রথম জানতে পারি ২০০৪ এ ... এরপর পরিচিত বলয়ে ছয়-সাতজন শিশুর কথা জানলাম যারা অটিস্টিক ... বলয়ের আকৃতি হিসেবে এটা ১৫০ এ ১ জনের হিসাবকে ছাড়িয়ে যায়, ৫০ এ ১ এর মতো !!
এবং দুঃখজনক হলেও সত্য যে বাবা-মা'রা যথেষ্ট পরিমাণ তথ্য পাচ্ছেননা ... আমেরিকান কোন একটা ওয়েবসাইটে ডিটেইলস আছে, তবে এদের অনেকেই ইন্টারনেট বা লম্বা ইংরেজী প্রবন্ধ পড়া -- দুটোতেই অনভ্যস্ত
আপনি বই করতে পারলে সেটা কাজে লাগবে
লেখক বলেছেন: জ্বিনভাই, আমি কিছু পড়াশোনা করছি মূলত: ব্যবহারিক দিকটার ওপর। সেটা নিয়ে পোস্ট দেয়াটাই মূল উদ্দেশ্য। তার আগে বিষয়টা নিয়ে একটু ধারণা দেয়ার চেষ্টা করলাম।
বই হবে কিনা জানিনা, সে চিন্তাও আসলে করিনি। আমি নিজে একেবারে নির্জ্ঞান অবস্থায় থেকে যত দুশ্চিন্তা, উদ্দেশ্যহীন দৌড়াদৌড়ি আর পন্ডশ্রম করেছি, আমার অভিজ্ঞতা জানিয়ে একজনেরও যদি কিছুটা উপকার করতে পারি, সেটাই হবে সার্থকতা।
নাফিস ইফতেখার বলেছেন:
আপনার মেয়ের নাম কি আপনা?
লেখক বলেছেন: আপনা না; অপনা ![]()
লেখক বলেছেন: হা হা হা হা, একটা বাংলা সিনোমার সংলাপ ছিল, "নাপার দাম বাইড়া গেছে"-- সেটা মনে পড়ল।
লেখক বলেছেন: ধন্যবাদ, শিবলী। ঈদের শুভেচ্ছা।
নম্রতা বলেছেন:
অটিজম নিয়ে এমন একটি তথ্যবহুল পোস্ট .....নুসেরা অনেক ধন্যবাদ। আমি দু'একটি পরিবারকে রেকমেন্ড করবো এটা পড়ার জন্যে ! +++
লেখক বলেছেন: নম্রতা তোমাকে অনেক ধন্যবাদ। এই কথাটা শুনলে আশা জাগে। ভাল থেক।
কঁাকন বলেছেন:
আমারো অনেক ভ্রান্ত ধারনাছিলোভ্রান্ত ধারণা ৫: ASD আক্রান্ত ব্যক্তিরা সুপ্ত প্রতিভার অধিকারী-- এটা কিন্তু আমাদের দেশের পত্রিকাগুলোতে আসে
লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন। ঈদ মোবারক ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
সাথে আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ আভা (আশরাফ ভাইয়া) ![]()
ঈদ মোবারক।
েজবীন বলেছেন:
চমৎকার পোস্ট ....ভ্রান্ত ধারনা ছিলো বেশ কিছু....
জ্বিনের বাদশাহের কথাটা বিবেচনা করেন....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, জেবীন। ঈদ মোবারক। ভাল থেক।
সাইফুর বলেছেন:
Eid Mubarak কেমন্আছেন আপু?
লেখক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া। আছি কোনরকম। আপনি ভাল তো? ভাল থাকুন।
সুরভিছায়া বলেছেন:
কোথায় তুমি ? মেয়েকে ঈদে কেমন কাপড় পরাচ্ছো ? তুমি কি পরবে ? দেখো যেন বেশী সুন্দর না দেখায় ! আমার কিন্তু খুব হিংসে হচ্ছে ! তোমাকে ব্লগে সবাই কত পছন্দ করে -- সেটা দেখে এমনিতে কত মন খারাপ করি ,মেলবোর্ন দূরে তো তাই চেচিয়ে বললেও শুনতে পাও না ।
তুমি তোমার বক্ষব্যধি হাসপাতালে কাজ করে বক্ষব্যধি বাধিয়ে নেয়া বোনের বোন বটে ।
লেখক বলেছেন: আর আনন্দ...
তুমি কী করছ ঈদে?
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাস্করদা। ভাল থাকুন।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জং বাহাদুর। ভাল থাকবেন।
অ্যামাটার বলেছেন:
অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম, বিশেষ করে যাদের পরিবারে অটিস্টিক শিশু আছে তাদের অনেক কাজে লাগবে।একটা ব্যাপার, পাঁচ নম্বরটাকি আসলেই ভ্রান্ত ধারণা? আমার জানামতে পরিচিত এক শিশু আছে, বয়স দশ বছরের বেশী হবে না, তাকে যে কোন খৃষ্টাব্দের যে কোন মাসের যে কোন তারিখ বললেই কয়েক সেকেন্ডের মধ্যেই ঐ দিনটা কি বার ছিল তা নির্ভুলভাবে বলে দেয়, আমারকাছে তো এটা সুপার ন্যাচারালই লেগেছে!
আইন্সটাইন কি সত্যিই অটিস্টিক ছিলেন?
আবার শুনেছি, ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের নাকি একটা বিশেষ ক্ষমতা ছিল, 'শ্রুতিধরতা'; তথা তিনি যা শুনতেন, হুবহু তা মনে রাখতে পারতেন! এটাও নাকি অটিজমের অন্য রুপ!
আমার এতদিনের জানা মিথগুলো আপনার লেখাটা পড়ার পর তবে ভুল প্রমাণিত হতে যাচ্ছে
লেখক বলেছেন: অ্যামাটার, মনোযোগী পঠনের জন্য অনেক ধন্যবাদ। আইনস্টাইনের সময় অটিজম শব্দটার সঙ্গেই কেউ পরিচিত ছিলনা; কিন্তু তাঁর জীবনের, বিশেষত শৈশবের ঘটনাগুলো বিচার করে বিশেষজ্ঞরা তেমনটাই বলে থাকেন।
ঈদের শুভেচ্ছা। ভাল থাকবেন।
বিষাক্ত মানুষ বলেছেন:
বোঝার চেষ্টা করছি ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিমা। অভ্যাসগত হলেও আন্তরিক ঈদ মোবারক। ভাল থাকুন।
লেখক বলেছেন: লাবণ্য, তুমি অবশ্যই রেফারেন্স হিসেবে দিতে পার। তবে এই সিরিজের শেষে আমি ব্যবহৃত লিঙ্ক আর টেক্সটের তালিকা দেব, সেগুলোর সূত্র উল্লেখ করাটা আরও ভাল হবে। এই রেফারেন্সগুলো আমি আপাতত প্রতি পর্বে দিচ্ছিনা। স্রেফ গুরুভার-বাহুল্য-জটিলতা এড়ানোর জন্য।
তোমার বোনের কথা জেনে কষ্ট পেলাম। আমার কথা কী আর বলব, এক একটা ঈদ উৎসব যায়, দেশে ফোন করিনা... কত আর ভান করা যায়, বলো...?
আমার শোকেসের এই "গোছানো" অবস্থার জন্য আমার কন্যা দায়ী। সে আমার কোলে বসে মাউস টিপে বেশ কিছু লিঙ্ক মুছে দিয়েছে। আমার নিজের তিনটে পোস্টও এভাবে গায়েব হয়ে গেছে ![]()
ব্লগে সত্যিই অনেক আপনজন। বিপরীত কেউ কেউ আছেন; জানিনা তাঁরা পূর্বজন্মে বিশ্বাসী কিনা এবং সেখানে আমার সঙ্গে কোনরকম শত্রুতা তাঁদের ছিল কিনা ![]()
ভাল থেক লাবণ্য।
মেহবুবা বলেছেন:
ভাল একটা কাজে হাত দিয়েছো । সার্থক তুমি । ভাল থেকো । ঈদ মোবারক ।
লেখক বলেছেন: দোয়া করো যেন শেষ করতে পারি। এটা মনমতো শেষ করতে পারলে ব্লগিংএর লক্ষ্য পূরণ হবে। এটার আশাতেই এতদিন কিছু পাঠক-পরিচিতি তৈরির কাজ করেছি।
ভাল থেক মেহবুবা।
মেঘাচ্ছন্ন বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইলো....ঈদ মুবারক.....!!
আতিকুল হক বলেছেন:
ধন্যবাদ আপু। অসাধারন এই সিরিজটার জন্য।বাংলায় অটিজমের উপর তেমন কোন রিসোর্স নেই। আপনার এই কাজটা খুব ভালো হবে সব শ্রেনীর মানুষকে সচেতন করতে। যদি কখনো দেশে এইসব শিশুদের জন্য কিছু করতে চান, সাথে থাকার চেষ্টা করবো।
লেখক বলেছেন: ভাই আতিক, তোমার কথায় ভরসা পেলাম অনেক।
ভাল থেক। শুভকামনা রইল।
লেখক বলেছেন: তোমাকেও ঈদ মোবারক, নিবিড়। ভাল থেক।
মেহবুবা বলেছেন:
নুশেরা , আজ এখনও বাবুয়া ভাই হাসপাতালে , ব্লাড প্রেসার বেশী । দোয়া করো নুশেরা ।
লেখক বলেছেন: মনটা খারাপ মেহবুবা... খুব অসহায় লাগে এত দু:সংবাদ চারদিকে...
লেখক বলেছেন: আপনার ব্লগে বলে আসলাম ![]()
লেখক বলেছেন: দাওয়াত দিয়ে বিপদে পড়ব নাকি? রান্নাই তো করি নি ![]()
আপনার সাইটটা খুব সুন্দর হয়েছে। আমার এই ধরণের কালার কম্বিনেশন খুব পছন্দ। আবার যাব দেখতে, পড়তে...
মেহবুবা বলেছেন:
বাবুয়া ভাই বেটার আছেন এখন ।
লেখক বলেছেন: এইমাত্র নেটে এসেই দেখলাম। বার বার আসছি তোমার পোস্ট আর নাঈমের পোস্টটা দেখতে। ভাল খবর যেন পাই।
মেহবুবা বলেছেন:
আমার ব্লগে দেখো ।
মাহবুব সুমন বলেছেন:
পড়ছি ও জানছি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন ভাই। ঈদ মোবারক।
চাচামিঞা বলেছেন:
ঈদমোবারক , কেমন কাটছে আপনার ঈদ পর্ব , আশা করি ভাল। ঈদ শেষে অস্ট্রেলীয়ায় ঈদের উপর লিখা চাই কিন্তু। বলতে পারেন এটা চাচামিঞার প্রানের দাবী।বাসার সবাইকে আমার সুভেচ্ছা জানাবেন।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। ঈদ মোবারক।
চিকনমিয়া বলেছেন:
হেপি ঈদ, পুষ্ট দেন ঈদ নিয়া
লেখক বলেছেন: ঈদ মোবারক, জেডা। ভালা থাইকেন।
লেখক বলেছেন: জেডা, এইবার আনন্দ-দু:খ কোনটাই হয়নাই ঈদে। লেখার মতো আসলেই কিছু নাই। থাকলে লিখতাম, সত্যি কইতেছি। দোয়া কইরেন জেডা।
লেখক বলেছেন: বাবা আপনাকে ধন্যবাদ। মুরিদদেরকেও পড়তে বলবেন।
ঝুমী বলেছেন:
ঈদ মোবারক আপু। কেমন আছেন?
লেখক বলেছেন: ঈদ মোবারক ঝুমী। ভাল আছি, একটু ব্যস্ত তাই কম আসা হচ্ছে। তোমার জাদুতে সবাই আচ্ছন্ন আছে, একথা ঠিক। তারপরও নতুন লেখা চাই।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
ঈদ মোবারক নেশরা। তোমার লেখাগুলো সময় করে পড়বো? কেমন আছো? ঈদ কেমন কাটলো?
লেখক বলেছেন: ঈদ মোবারক, চিটি। আমি ভাল আছি। ঈদ কেটে গেল আরকি। তোমার ব্যস্ততা কমলে নতুন লেখা দিও।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
অনেক কাজে লাগল আপু ...



























লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না