বনলতা সেন

১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৩

শেয়ার করুন:                   Facebook

বনলতা সেন

-জীবনানন্দ দাশ


হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে

সিংহল সমুদ্র থেকে অন্ধকার নিশীথের মালয় সাগড়ে

অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধুসর জগতে

সেখানে ছিলাম আমি আরও দূর আন্ধকার বিদর্ভ নগরে

আমি ক্লান্ত প্রান এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন

আমাকে দু’দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন ।।


চুল তার কবেকার আন্ধকার বিদিশার নিশা

মুখ তার শ্রাবস্তীর কারূকার্য, অতি দূর পরে

হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা ।।


সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে, দারুচিনি দ্বীপের ভেতর

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে-

‘এতদিন কোথায় ছিলেন’?

পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন ।।


সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধ্যা নামে, ডানায় রোদের গন্ধ মুছে ফেলে চিল

পৃথিবীর সব রং মুছে গেলে, পান্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির আলো ঝিলমিল

থাকে শুধু আন্ধকার, মুখোমুখি বসিবার; বনলতা সেন ।।

 

 

  • ০ টি মন্তব্য
  • ৬৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

 



 


আমি নুভান। পৃথিবীর তাবৎ বিষয়ের ওপর আমার আগ্রহ অসীম। অলস সময় কাটাতে পছন্দ করি কিন্তু সময় হয়ে ওঠেনা। বাপ্রবি এর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭৯১