ছুঁচো ও রসায়নের মোল ভাবনা
১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
রসায়ন বিজ্ঞানে মোল শব্দটি প্রায়ই শুনা যায়। কিন্তু যারা বিজ্ঞানের ছাত্র নন তারা তো বটেই এমনকি বিজ্ঞানের ছাত্রদের মাঝেও আমাদের অনেকের মোল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা নেই। এ নিয়ে এক মজার ঘটনা আছে। আমার টিউশানি জীবনের শুরুতে ও-লেভেলের এক নতুন ছাত্রকে রসায়ন পড়ানো শুরু করেছিলাম কেবল। তা ওকে বেসিক হিসেবে মোলের ধারনা মোটামুটি দিলাম। ওর ঘনঘন মাথা নাড়ানো দেখে আমার সন্দেহ হল আসলেই ও বুঝেছে কিনা? জিজ্ঞেস করতেই বলল, ভাইয়া মোল(mole) মানে তো আমি জানি ছুঁচো, কিন্তু কেমিস্ট্রিতে ছুঁচো কোথা থেকে এল ভাইয়া? বলা বাহুল্য, প্রশ্ন শুনে তো আমি আক্কেলগুরুম!
যা হোক, মোল শব্দটি জার্মান Molekul শব্দটির সংক্ষেপিত রূপ,উইলহেম অসওয়াল্ড সর্ব প্রথম এর ধারনা দেন। মোলের সাধারন সঙ্গা হিসেবে বলা যায়, কোন আইসোটোপে তার আনবিক/পারমাণবিক ভরের সমান পদার্থ থাকলে অথবা অ্যাভোগেড্রো সংখ্যক (6.023x10^23), যৌগের ক্ষেত্রে অনু ও মৌলের ক্ষেত্রে পরমানু থাকলে তাকে উক্ত পদার্থের এক মোল বলা হয়। সাধারন কথায়, মোল হচ্ছে শুধুই একটা পরিমান। যে পরিমান পদার্থে অ্যাভোগেড্রো সংখ্যক (6.023x10^23) অনু, পরমানু, আয়ন ইত্যাদি আছে তাকেই এক মোল বলে। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, ফরাসী বিজ্ঞানী জ্যাঁ বাপ্তিস্ত প্রথম আবিস্কার করেন পদার্থের আনবিক বা পারমাণবিক ভরে 6.023x10^23 টি কণিকা থাকে। বিজ্ঞানী অ্যাভোগেড্রোর নামানুসারে তিনি এ সংখ্যার নাম দেন অ্যাভোগেড্রোর সংখ্যা। ধরা যাক, কোন যৌগের আনবিক ভর ১৮ (পানির)। এটা মানে বুঝায় পানির ১৮ গ্রামে বা ০.০১৮ কেজিতে (Kg) অ্যাভোগেড্রো সংখ্যক (6.023x10^23 টি) অনু আছে। আবার অ্যাভোগেড্রো সংখ্যক অনু থাকা মানেই ১ মোল। অর্থাৎ পানির আনবিক ভর মানেই ১ মোল। শুধু পানি নয়, পৃথিবীর তাবৎ অনুর আনবিক ভর সংখ্যার সমপরিমান ভর মানেই ১ মোল। অনুরূপ সোডিয়াম মৌলের পারমানবিক ভর সংখ্যা ২৩ মানে সেখানে অ্যাভোগেড্রো সংখ্যক (6.023x10^23 টি) পরমানু আছে ও তার পারমানবিক ভর ২৩ গ্রাম-ই হল সোডিয়ামের ১ মোল।
বর্তমানে আয়ন, ইলেক্ট্রন, ফোটন প্রভৃতির ক্ষেত্রেও মোলের প্রয়োগ লক্ষ্যনীয়। যেমন ১ মোল ইলেক্ট্রন বলতে 6.023x10^23 টি ইলেক্ট্রন বুঝায়। লিথিয়ামের যোজনী ১, তার মানে ১ মোল লিথিয়াম থেকে ১ মোল ইলেক্ট্রন অপসারন করলে ১ মোল তথা 6.023x10^23 টি লিথিয়াম আয়ন(Li+) পাব। এই এক মোল ইলেক্ট্রন মানেই হল এক ফ্যারাডে বিদ্যুৎ। এখন অনেক ক্ষেত্রে রাসায়নিক বন্ধনের ক্ষেত্রেও মোল ব্যবহার করা হয়, যেমন ১ মোল বন্ধন বলতে 6.023x10^23 টি বন্ধন বুঝায়।
হয়ত অদুর ভবিষ্যতে দেখা যাবে প্রেমিক তার প্রেমিকার হাত ধরে বলছে, ওগো জান সখিনা, তোমাকে আমি ১ মোল পরিমান ভালবাসি। তখন সখিনা কপট রাগ দেখিয়ে বলবে, যাও পাশের বাড়ির কুদ্দুস তো আমাকে দেড় মোল ভালবাসে। ওর পারমানবিক ভর-ও বেশি, তোমার মত হাইড্রোজেন হিলিয়াম হয়ে উড়ে বেড়ায় না। গাড়ি-বাড়ি করার চেষ্টা কর, নইলে এসব শুকনো মোলার ভালবাসায় কাজ হবেনা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রসায়ন, প্প্ব্লপ্প্ব্ত্রপ্প্ব্নপ্প্ম প্প্ব্বপ্প্বজ্জপ্প্ব্য, প্প্বক্কপ্প্বগুপ্প্বজ্জপ্প্ম্বপ্প্ব্য, প্প্ব্লপ্প্ব্ত্রপ্প্ব্নপ্প্ম প্প্ব্বপ্প্বজ্জপ্প্ব্য ;


















