somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষেপনাস্ত্রের সাতকাহন - ২

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষেপনাস্ত্রের সাতকাহন - ১
এবারের আলোচনায় মিসাইল বিষয়ে একটু গভীরে যাব। কিছু প্রযুক্তিগত শব্দ ব্যবহার করা হবে যার সহজ-সরল বাংলা করা নেই, তাই ক্ষমা করবেন নিজগুনে।


মিসাইলের বায়ুবিদ্যার ওপর কথা বলেছিলাম গত পর্বে। মূলত বায়ুবিদ্যার ওপর ভর করে মিসাইলের আকার আকৃতি নির্ধারণ করা হয়। কিছু ভ্যারিয়েবল বা চলকের হিসাব থেকে আমরা মিসাইলের এ্যারোডিনামিক্স কনফিগারেশন নির্ধারন করতে পারি। সেগুলো হল, ফ্লাইট কন্ডিশন [ক্ষেপন কোন(৪৫০ তে সর্বোচ্চ), ম্যাক সংখ্যা(শব্দেরবেগ ও ক্ষেপনাস্ত্রের বেগের অনুপাত), উচ্চতা (সর্বোচ্চ কতটুকু উচ্চতায় ওঠার পর ক্ষেপনাস্ত্রটি আনুভূমিক ভাবে বিচরন করবে)], মিসাইলের নাক (চোখা নাকি ভোঁতা), মিসাইলের দৈর্ঘ্য ও পরিধি, জ্বালানীর ধরন-ভর ও নিশঃশেষ হবার হার, ডানার আকৃতি ও প্রাথমিক ঘাতবেগ। মিসাইলটি সুপারসনিক (শব্দের চেয়ে বেশী বেগে) নাকি সাবসনিক (শব্দের চেয়ে কম বেগে) যাবে তার ওপর ভর করে নাকের ডিজাইন করা হয়। আর আকাশের ওপর মিসাইলের স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি নির্ভর করে মিসাইলের ডানার আকার-আকৃতির ওপর।


মিসাইলের বিভিন্ন অংশের তুলনামূলক পরিমাপন।


এবার আমরা দেখব আকার, আকৃতি, ভর, ম্যানুভ্যারাবিলিটি (ধরুন মিসাইলটি একটি জঙ্গিবিমানকে ধাওয়া করছে, কতদ্রুত মিসাইলটি তার পজিশন পরিবর্তন করে সর্বনিম্ন পথ বাছাই করে বিমানটিকে ধরাশায়ী করতে পারে তা – বিস্তারিতঃ চারিদিকে শত্রু, মাসুদ রানা হাহাহা), বেগ, ত্বরন ইত্যাদির পরিবর্তনের সাথে সাথে মিসাইলের স্টেট-অফ-আর্ট ও কার্জপরিধি কিভাবে পরিবর্তন হয় তাঃ


যেমনঃ বিমাম-থেকে-বিমান (Air to Air) মিসাইল ডিজাইনের সময় আমাদের খেয়াল রাখতে হবে মূলত ভর, ম্যানুভ্যারাবিলিটি ও রেঞ্জের ওপর। আবার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপন যোগ্য মিসাইলের ক্ষেত্রে লক্ষবস্তুতে নির্ভুল আঘাত করার ক্ষমতা, বহুমুখিতা (ভার্সেটাইলিটি), রেঞ্জ-স্পিড এগুলোর ওপর লক্ষ্য রাখতে হয় আবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপন যোগ্য মিসাইলের ক্ষেত্রে চিন্তা করতে হবে এটা কি ধরনের মিসাইল। যদি দুরপাল্লার মিসাইল হয় তবে ভর বা ম্যানুভ্যারাবিলিটির চেয়ে রেঞ্জ বা পরিধি বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি মনুষ্যবাহী হয় (আর-পি-জি বা জ্যাভেলিনের মতন) তবে ভর অন্যতম বড় নিয়ামক।


একটি সহজ ফ্লো-চার্টের সাহায্যে মিসাইল ডিজাইনের কর্মপন্থা নির্ধারন করা যায়, প্রথমে একটা বেইসলাইন দাড় করাতে হবে অর্থাৎ আমরা কোন ধরনের মিসাইল চাই (ভূমি থেকে ভূমি, নাকি আকাশ-থেকে আকাশ). এরপর তার বায়ুবিদ্যা সম্পর্কিত কাজগুলো সম্পাদন করতে হবে (পাখার ডিজাইন, সাইজ কত বড় হবে, কত বেগে যাবে এইসব)। অতঃপর জ্বালানী বিষয়ে আলোকপাত করতে হবে (সলিড নাকি লিক্যুইড ফুয়েল, প্রাথমিক ধাক্কার জন্য বুস্টিং কতটুকু এসব), এরপরে মিসাইলের ভর ও গাইডেন্স নিয়ে চিন্তা করতে হবে। যদি সফল হয় তো কেল্লা ফতে, তা না হলে পুনরায় আবার ডিজাইন পর্যাবেক্ষন-পরীক্ষন ও যাচাই-বাছাই করে পুনরায় পরীক্ষন।
কিন্তু, মিসাইল টা যদি এমন হয়, তবে... :P

[সূত্রঃ ট্যাকটিক্যাল মিসাইল ডিজাইন- ইউজিন এল ফ্লিম্যান (১ম এডিশান)]
(চলবে...)
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×