আমার প্রিয় পোস্ট

https://sites.google.com/site/masumjujulynuvan/

ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি

০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৪

শেয়ারঃ
0 1 0

সারাদিন বসে থাকি, দুরদেশে আর নস্টালজিয়ায় আক্রান্ত হই। ইউটিউবকে ধন্যবাদ, এই প্রবাস জীবনের একাকিত্বের গ্লানি থেকে একটু হলেও ক্ষান্ত দেয়ার জন্য। কত অচেনা সুর শুনে স্মৃতির কাতারে ভেসে ওঠে পুরোনো গল্প গুলো, জীবন থেকে নেয়া সেই গল্প গুলো। আজ আমার প্রিয় কিছু সুর ও সঙ্গীত শেয়ার করব আপনাদের কাছে, যেগুলো তন্ময় হয়ে শুনি সারাদিন। পোস্ট বড় হয়ে যাবে দেখে অনেক গান বাদ দিয়েছি, আরেকটা কথা, যাদের ইন্টারনেট স্পিড খুব বেশী নয়, তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

১। গ্রীক কম্পোজার ইয়ান্নির মিউজিক তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু ক্রিস স্ফেরিসে র নাম কি শুনেছি? হয়তো শুনিনি। তার বেশ কিছু সুর আমার অসাধারন লাগে। প্রথমেই তার একটি সুর দিয়েই শুরু করি তবে। কম্পোজিশনটির নাম ইরোস (রেইন)


২। যেদিন আমি প্রথম প্রেমে প্রত্যক্ষ্যাত হই (গত বছর), সারাদিন এ গানটি শুনেছিলাম, মনে হচ্ছিলো যেন হৃদয়ের ভেতর সব কিছু শুণ্য করে দিয়ে চলে গেছে সে, ধরে রাখতে পারিনি তাকে...
গানটি স্প্যানিশ, ভাবার্থ এমনঃ
I have no place
I have no landscape
And even less a homeland
With my fingers I make a fire
And with my heart I sing for you
The strings of my heart cry ...


৩। গতবার ইউরোভিশন প্রতিযোগীতার এর গানগুলো শুনতে শুনতে হঠাৎ একটি গান বেশ মনে ধরে যায়, কেমন যেন ঘোর লাগা একটা প্রার্থনা সঙ্গীত। গানটি বসনিয়ান শিল্পী মারিয়া সেসতিকে র ছিলো। গানটির নাম রিয়েকা বেয ইমেনা।


৪। বৃষ্টির একটি কম্পোজিশন যখন প্রথমে দিয়েছি, আরেকটি দেই এবার। আর্টসেলের 'এই বৃষ্টিভেজা রাতে' নামের সেই অসাধারন গানটি


৫। এটা আসলে গান নয়, চায়নার উইঘুর একটি মেয়ের নাচের সাথে গান। গানটির নাম 'ফুল গুলো কেন এত লাল ?' গানের থিম ও সুর আসলে কাজাখস্থানের, কিন্তু চায়নিজ শিল্পীরা তাদের একটি ম্যুভি 'Guest from the iceburg'-এ ব্যবহার করেছে। গানটির একটি ইংরেজি ভার্সনও আছে । সুরটি আমার অসম্ভব ভালো লাগে।


৬। ন্যাশ দিদানের 'উইন্ডো অফ মাই ড্রিম' শুনেছেন? যারা আধ্যাতিকতায় আবেশ করা প্রশান্তি মুলক গান পছন্দ করেন, তাদের বেশ ভালো লাগবে আশা করি।


৭। এবার আসি একটা ম্যুভির সাউন্ডট্র্যাকে। কোরিয়ান ফিল্ম ওল্ড আমার দেখা সেরা ম্যুভি গুলোর মধ্যে একটা, আর এর সাউন্ডট্র্যাকটিও ভালো লাগে, অনেকটা ভিভালদির সুরের মতন।


৮। বুদ্ধা বারের নাম শুনেছেন? একতা সাধারন বার, কিন্তু অসাধারন তাদের এলবাম। বুদ্ধা বার এলবামের ইশতারের গাওয়া 'কমো তোয়া' গানটি শেয়ার করছি


আপাতত এ পর্যন্তই থাক, পরবর্তিতে আমার আরোও কিছু পছন্দের গানের তালিকা নিয়ে আসবো।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সুরসঙ্গীতগানমুর্ছনা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব, সামনে আরও কিছু পছন্দের সুর দেব, পোষ্ট বড় হয়ে যাচ্ছে দেখে দেইনি। ভালো থাকবে।

২. ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৭
শিরীষ বলেছেন: গুড জব! শেয়ার করার জন্য ধন্যবাদ। সময় করে শুনবো সবগুলো।
০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ শিরীষ।

০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪. ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
সাইফ শামস বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।
০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ। শীঘ্রই দেয়ার আশা রাখি।

৫. ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
ফাহাদ চৌধুরী বলেছেন: একটা মাত্র আগে দেখা!! হায় হায় হায় !! শুনুম নে !! রাত আগে গভির হোক ।
০৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: আশা করি ভালো লাগবে :)

৬. ০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:০১
হাশেম বলেছেন: ৭. কোরিয়ান মুভি ওল্ড বয় দেখেছি সিনেমা হলে কোরিয়াতে থাকাকালীন সময়ে...
এই গানটি শুনতে পারেন: [yt]CSL3b4z1Li8[/yt]
০৬ ই মার্চ, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: আমিও এখন কোরিয়াতেই থাকি হাশেম ভাই। ওল্ড বয় সত্যিই ভালো ম্যুভি।

০৬ ই মার্চ, ২০১০ রাত ১:১৪

লেখক বলেছেন: ভিডিওর জন্য ধন্যবাদ। আগেও অবশ্য শুনেছিলাম। কোরিয়ান ড্রামা ভালোই লাগে, আরও ভালো লাগে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো।

৮. ০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:০৮
আলুমিয়া বলেছেন: আপনার পছন্দগুলো ইন্টারেসটিং।
০৬ ই মার্চ, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ আলুমিয়া।

৯. ০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:০৯
অপ্রয়োজন বলেছেন: খুবই সুন্দর ... ধন্যবাদ। সবগুলৈ শুনলাম। স্ফেরিসের বাকি কম্পোজিশন গুলো কালেক্ট করবো।
০৬ ই মার্চ, ২০১০ রাত ১:৫১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। স্ফেরিসের সাথে বুদ্ধাবার আর ক্লাউদ শ্যাঁলের নির্ভানা লাউঞ্জ (আগলিআগলি ভাই এর মন্তব্য দৃষ্টব্য) এর গানগুলোও ভালো লাগবে আশা করি।

০৬ ই মার্চ, ২০১০ রাত ৮:৪৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১১. ০৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৭
আগলিআগলি বলেছেন: Chris Spheeris আমার খুব পছন্দের কম্পোজার ।Confluence ,Solitary Road এর মতো অসাধারণ মিউজিক শুনলে
ভক্ত না হয়ে উপায় নাই। Anthony Mazella এর সাথে মিলে আরো কিছু চমতকার কম্পোজিশন করেছেন ইনি।

বুদ্ধ বার শুনছেন যখন ,Claude Challe এর.....Nirvana Lounge
শুনেছেন নিশ্চই ।Nirvana Lounge এর disk 1 টা রাত গভীর হলে
শুনতাম আগে মাঝে মাঝেই ।


A WINDOW OF MY DREAM আর Chris Spheeris - Eros (Rain)
অনেক ভালো লাগল ।

মাঝে মাঝে এমন পোস্ট দিলে আমরা আরো চমতকার কিছু মিউজিক শুনতে পারব।

০৭ ই মার্চ, ২০১০ রাত ১০:২৬

লেখক বলেছেন: সত্যিই তাদের এলবাম গুলো অতুলনীয়। আর বুদ্ধা বার এর কালেকশনকে স্যালুট দিতে হয়। তাদের জন্যই অনেক গুনি অপরিচিত শিল্পীর অসামান্য কম্পোজিশন শুনেছি, যেমনটি বললেন ক্লদ শ্যাঁলে, নিতিন সোয়ানহে সহ আরও অনেক শিল্পীর।
আপনাকেও অনেক ধন্যবাদ। পরবর্তিতে আরও কিছু মিউজিক শেয়ার করার আশা রাখি।

১২. ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০০
সাদা কালো এবং ধূসর বলেছেন: অনেক ধন্যবাদ +
পরে শুনবো।
১৫ ই মার্চ, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৩. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৮
মুভি পাগল বলেছেন: জটিলস। এরকম জিনিস অনেকদিন ধরে খুঁজছিলাম
০১ লা আগস্ট, ২০১০ রাত ২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ মুভি পাগল।

১৪. ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১১
আহাদিল বলেছেন: ধন্যবাদ নুভান, পছন্দের সুরগুলো শেয়ার করার জন্যে।
নতুন পোস্ট দিয়েছি;ঘুরে এসো আর দেশে আসছ কবে?
২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০০

লেখক বলেছেন: তোমাকেও অসংখ্য ধন্যবাদ গানগুলি শুনবার জন্য। আমি এমাসের শেষের দিকে আসছি দেশে। দোয়া কোরো :)

 

মোট সময় লেগেছে ১.১৪৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমায় এত বেশি স্বপ্ন দেখেছি যে- তুমি তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছো...
আমি তোমায় এত বেশি স্বপ্ন দেখেছি যে-হয়তো আমার পক্ষে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই