আমার প্রিয় পোস্ট

https://sites.google.com/site/masumjujulynuvan/

ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি-২

০৮ ই মে, ২০১০ সকাল ১১:৫৮

শেয়ারঃ
0 5 0

মাঝে মাঝে মনে হয় এই চার দেয়ালের মাঝে আর নয়, বাইরে বের হতে চাই। পরিভ্রমন করতে চাই সমগ্র বিশ্ব। যেতে চাই দেশের নদীর পাড়ের সেই নীরব স্থানে, যেখানে মাঝির সুরে ভাঙে নিরবতা, সময় কাটাতে চাই সেই ইউরোপের জিপসিদের সাথে, বেহালা হাতে যারা অসাধারন সুর তোলে কিংবা মঙ্গোলিয়ার সেই মরুভূমিতে শুনতে চাই একাকী মেষপালকের গুনগুন করে গেয়ে ওঠা সেই গান। কিন্তু ঘোড় কেটে গেলে মনে হয়, যেখানের আমি সেখানেই আছি, কানে হেডফোন, চোখের সামনে কম্পিউটার আর অবিন্যস্ত মন নিয়ে।

আজ আরও কিছু গান শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই হরিপ্রসাদ চৌরাসিয়া আর শীব কুমার শর্মা-র 'ওয়াকিং ইন দ্যা রেইন'। কখনোও আপনার ভালোবাসার সাথে ইলশে গুড়ি বৃষ্টির মাঝে হাতে হাত ধরে হেটেছেন? আর আইপড টাচে বাজতে থাকবে সুরটি... (বিদ্রঃ আমি হাটিনি , পুওর মি)


কখনো কি নিজেকে এস্কেপিস্ট হতে মন চেয়েছে? আমার মাঝে মাঝেই ইচ্ছে করে, সবকিছু ছেড়ে জিপসিদের মতন পথে পথে ঘুরতে। কিন্তু এটাও জানি, রুঢ় বাস্তবতা কখনোই তা হতে দেবে না। জিপসি জীবনের ওপর ভালোবাসার জন্যই গানটি আপলোড করেছিলাম ইউটিউবে, 'জিপসী কিংস' এর 'ত্রিস্তা পেনা'


মারিয়া সেসতিকের একটা গান শেয়ার দিয়েছিলাম, কিন্তু হৃদয় বিষন্ন করা গানটি আবার দিতে ইচ্ছে করল। গানটির নাম 'রিভার উইদাউট আ নেইম' এবার অবশ্য গানটিতে ইংরেজি অর্থ যোগ করেছি, কারন গানটি বসনিয়ান রোমা ভাষায় (একটা অদ্ভুত ব্যাপার জানেন? সার্বো-বসনিয়ান সেই রোমা ভাষার সাথে আমাদের বাংলা অর্থাৎ সংস্কৃত ভাষার অদ্ভুত মিল, কুস্তুরিকার 'ব্ল্যাক ক্যাট এন্ড হোয়াইট ক্যাট' ম্যুভিটা দেখার সময় খেয়াল করেছি)।


চায়নার এক গিটারিস্ট 'আরকেন আবদুল্লাহ'-র একটা সুর খুব ভালো লাগে। 'দ্যা কেইভ অফ এ্যা থাউজেন্ড বুদ্ধাস' নামে। ইসলাম প্রচারের আগে চায়নার ওই উইঘুর জাতীগোষ্টির ধর্ম ছিলো শামানবাদ আর বৌদ্ধ। আর সেটা নিয়েই তার সুরটি। (বাংলাদেশের এক শিল্পীর সাথে তার পোষাক আর স্টাইলের মিল পেলাম, নাকি ব্যাপারটা কাকতালিয়!)


বুদ্ধা বারের এই সুরটিও আমার কাছে অসাধারন লাগে। নাম 'লাভ সিক্রেট' শিল্পীর নামটা আমি জানিনা, জানতে অবশ্য চেষ্টাও করিনি, কিছু বিষয় না হয় অন্তরালেই থাক, গুগলকে এত্ত কষ্ট দিয়ে লাভ নেই ...


পরের পর্বে আরও কিছু পছন্দের শিল্পীর গান শেয়ার করব, আপাতত এপর্যন্তই থাক। আশা করি উপভোগ করবেন সুরগুলো।

ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি-১

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গানসঙ্গীতইউটিউব ;
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই মে, ২০১০ দুপুর ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। :)

২. ০৮ ই মে, ২০১০ দুপুর ১২:১৯
আসকওয়ানমি বলেছেন: দেখি আপনার পছন্দগুলো , আমার সাথে মিলে কি না? তবে "ওয়াকিং ইন দ্য রেইন" এটা আমারও খুব প্রিয়। এক কথায় অসাধারণ.....
ধন্যবাদ........
০৮ ই মে, ২০১০ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আশা করি বাকিগুলোও ভালো লাগবে।

৩. ০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৩০
মুকুট বলেছেন: চমতকার কালেকশন। শোকেচে রাখলাম।
০৮ ই মে, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৪. ০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৪২
সরল মানুষ বলেছেন: পইলাডা শুইনাই ঘুম পাইতাছে |-) |-)

নিয়ে গেলাম, পরে শুনুম !
০৯ ই মে, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: :) আশা করি ভালো লাগবে।

১১ ই মে, ২০১০ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: :D :D :D

৬. ২৭ শে মে, ২০১০ ভোর ৬:৫৪
কালীদাস বলেছেন: তিন দফায় এসে শুনে শেষ করলাম সবকটা গান।

অসাধারণ কালেকশন!
২৮ শে মে, ২০১০ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ কালীদাস। পরের পর্বে আরও কিছু প্রিয় সূর যোগ করার আশা রাখি :D

৭. ২৭ শে মে, ২০১০ সকাল ৭:২৩
কাঙাল বলেছেন: সরাসরি প্রিয়তে, অনেক ধন্যবাদ
২৮ শে মে, ২০১০ রাত ৮:৫৯

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কাঙাল।

৮. ২৯ শে মে, ২০১০ দুপুর ১২:৪৫
সাগর ঢাকা বলেছেন: প্রিয়তে...

ওহ আরেকটা কথা...আপনার সাথে আমার মিল আছে...
"কখনোও আপনার ভালোবাসার সাথে ইলশে গুড়ি বৃষ্টির মাঝে হাতে হাত ধরে হেটেছেন? আর আইপড টাচে বাজতে থাকবে সুরটি... (বিদ্রঃ আমি হাটিনি , পুওর মি)"

poor me!
০২ রা জুন, ২০১০ রাত ৮:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ :)

হুমম ... পুওর আস :(

৯. ০৮ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৫
ফিরোজ-২ বলেছেন: অসাধারণ
অনেক ভালো লাগলো +
০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ ফিরোজ ভাই :)

১০. ০৮ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৪
সৃজন বলেছেন: চমতকার !!!! শোকেচে রাখলাম।
০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সৃজন।

১১. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৩:৪৩
স্বপ্নশহর বলেছেন: অসাধারন। আপ্নের তো বস চয়েস সেরাম
০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: ধইন্যাপাতা :P
আপনে ফেসবুকাইলে এ্যড কইরেন, উলসানের দিকে গেলে দেখা হবে :)
http://www.facebook.com/nuvan

১২. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৩:৪৩
স্বপ্নশহর বলেছেন: অসাধারন। আপ্নের তো বস চয়েস সেরাম
০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: :)

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ সাকিরা। ভালো থাকবেন।

১৪. ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:২৮
স্বপ্নশহর বলেছেন: বস গানটি তো মারাত্তক, আমি ডেইলি হুনি এহন। আপ্নেরে এড মারছি। সুমন দেখলাম আপ্নের কমন ফ্রেন্ড। চিনেন কেম্নে? FB কথা হইবোনে একসময়, ভালো থাইকেন, উলসান এ ওসোসেইও।:P :p
০৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: আসলে আমার কলেজের এক বান্ধবী ফামী ও চুয়েটে পড়তো। সুমন ওর কাছ থেকে ফ্রেন্ড সাজেশন পেয়ে এ্যড করেছিলেন :)

১৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
আহাদিল বলেছেন: Thanks Nuvan.
I really liked it.
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: You are most welcome. How r u doing these days? :)

২০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ বৃষ্টি

১৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯
নস্টালজিক বলেছেন: প্লাস এবং প্রিয় তে রাখলাম !

ভালো না লাগলে এসে প্লাস নিয়ে মাইনাস দিয়ে যাবো।

অনেক ভালো থাকুন আর এ রকম পোস্ট আরো দিন...
২০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:০২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এখনও একটাও মাইনাস না দেখে মনে হল মিউজিকগুলো আপনার ভালোই লেগেছে ;)

আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আবারও।

১৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৮
ভালো মেয়ে বলেছেন: প্রথমটা বেশী ভালো লেগেছে...ওইটার mp3 আছে আপনার কাছে?
২০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। হুমম ওয়াকিং ইন দ্যা রেইনের এমপি৩ ফরম্যাটে আছে আমার কাছে।

১৯. ২০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৫০
দ্য বেঙ্গলি টাইমস ডটকম বলেছেন: ভালো পোস্ট দিয়েছেন। ধন্যবাদ।

www.thebengalitimes.com
২০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২০. ১০ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৫
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: শুনে দেখলাম সবগুলোই। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ :)

২১. ১০ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৬
চতুষ্কোণ বলেছেন: প্রথমটা শুনলাম। বেশ লাগলো।
১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: :D

২২. ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
গত একসপ্তাহে আপনার গানের এই দুই পোস্টে আমার হিট কমপক্ষে ৮০, বুকমার্ক করে রাখা, ইচ্ছে হলেই শোনা। এর মাঝে মুখপুস্তিকায় শেয়ার দেয়া হয়েছে, ইউটিউব থেকে ডাউনলোড করে এফএলবি থেকে এমপিথ্রি করা হয়েছে, কিন্তু কমেন্ট দেয়া হয় নাউ, কিরাম আইলসা বুঝে নিন।

এক্ষনে ম্যালা ধইন্যা নেন। মারিয়া সেস্তিক আর আর জিপসী কিং এই প্রথম শুনলাম, ত্রিস্তা পেনা টানাই শুন্তেছি, এখন আমারো মনে হয় জীবনটা বইসা বইসা অপচয় করে ফেললাম :(

আপনার সাথে একবার ক্যাচালের ইচ্ছা জেগেছিলো মুখপুস্তিকায়, ফামি'কে বলেছিলাম নুভান মিয়ারে গুঁতামু, পরে ক্লান্তিকর তখনকার সময়ে আর হয় নাই।

এই দুই পোস্ট এর জন্য ক্যাচাল মাফ দিলাম :)



অটঃ কি কি জানি গন্ধ পাই, অগ্নিলা বাতাস দিলো; বর্ষাকাল সামনে, আর পুওর মি কইবেন?
০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:০০

লেখক বলেছেন: ২৮ শে অক্টোবর, ২০১০ ... আর আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি জানুয়ারী ২০১২ তে!!!! চিন্তা কইরা দেখেন আমি কেমন অলস!!! আমি সর্বদাই পুওর (নিজের দোষে, কারে কি কমু!) খ্যাকজ!!!

২৩. ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:২২
রোদঁশী বলেছেন: আমিও বৃষ্টিতে কারো হাত ধরে হাটিনি...পুওর মি :(( :(( :(( :(( :(( :(( ....কিন্তু বৃষ্টিতে একা হেটেছি।বৃষ্টি ভালো পাই আমি
০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:২০

লেখক বলেছেন: আমিও ভালা পাই যখন অফিসের গাড়িতে থাকি। কিন্তু রাস্তার কাঁদা-পানিতে হাটার সময় বৃষ্টিকে হালকা অভিসম্পাত করি আর কি :D

২৫. ০৩ রা জানুয়ারি, ২০১২ ভোর ৬:১৬
েজােজা13 বলেছেন: Oshadharon.....Nasser Chesmazar ar track gulo shune dekhte paren.
২৬. ০৩ রা জানুয়ারি, ২০১২ ভোর ৬:২০
মে ঘ দূ ত বলেছেন: প্রথমটা প্ল্যে দিলাম। শুনছি এখন মগ্ন হয়ে। অদ্ভুত সুন্দর!

বাকীগুলোও দারুণ হবে সন্দেহ নেই। অনেক ধন্যবাদ পোষ্টটার জন্য।

সাথে নিয়ে গেলাম।

 

মোট সময় লেগেছে ১.৬৪৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমায় এত বেশি স্বপ্ন দেখেছি যে- তুমি তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছো...
আমি তোমায় এত বেশি স্বপ্ন দেখেছি যে-হয়তো আমার পক্ষে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই