সাম্প্রতিক সময়ে ভারত আর শ্রীলংকার টেস্ট ম্যাচের ফলাফলের চেয়ে অন্য ব্যাপার নিয়া হাউকাউটাই বেশি দেখা গেলো ।
এইখানে যেই বিষয়টা খুব দর্শনীয় ছিল , তা হৈলো বালক সেহওয়াগের সেন্চুরির জন্য কান্নাকাটি আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ক্ষ্যামতা সবাইরে আরেকবার দেখায়া দেওয়া !
ঘটনা কি ??? তারিখে টেস্ট ম্যাচের ভারতের জয়ের জন্য দরকার ছিল ৫ রান .. আর সেহওয়াগের সেন্চুরির জন্য দরকার ছিল ১ রান ।শ্রীলংকার বোলার সুরাজ রনদীভ পরথমে একটা বাই চার তারপর একটা নো বল দিয়া ৫ রান দিলো।উল্লেখ থাকে যে শেষ নো বলটাতে ষেহওয়াগ একখানা বাউন্ডারি হাকান ....কিন্তু নো বল হওনের কারনে সেহওয়াগ কোনো রান পান নাই , সেন্চুরিও হয় নাই .....যদিও ভারত জিতছে।
এখন বালক সেহওয়াগ কান্নাকাটি জুইড়া দিছে এই বৈলা যে রনদীভ ইচ্ছা কৈরা নো বল কর্ছিলো ...তাই সে সেন্চুরি পায়নাই । এইটা নাকি ক্রিকেটের চেতনা বিরোধী ।
এইখানেই লাগল আসল কাহিনীর প্যাচ !! বিশ্বের সবচে ক্ষমতাধর বিসিসিআই আইসা পর্লো ফিল্ডে ....সাথে যোগ দিলেন বিশ্বের তাবৎ বাঘা (!!)ভারতীয় ক্রিকেটাররা ! তারা কৈলেন এইটা ছেতনা বিরুধী ..... শ্রিলংকা কামডা ভালো করেনাই শেহওয়াগরে সেন্চুরি বন্চিত কৈরা ... এগুলা জেন্টলম্যানের খেলা রে নষ্ট কৈরা দিতাছে ....হাবিজাবি আর কি !! আর আইপিএল খেলার মোহে মোহিত এবং তাতে খেলার সম্ভাবনা নষ্ট হৈবার ভয়ে সাণ্গাকারা সহ অনেকেই বোর্ড কর্মকর্তা নিশান্ত রানাতুন্গার মারফত ক্ষমা চাইছেন !!!
ব্যাপারটা আরো চোখে লাগে তখনই ...যখন আগ বাড়াইয়া শ্রীলংকান ক্রিকেট বোর্ড রনদিভ কে এক ম্যাচের জণ্য নিষেধাজ্ঞা আরোপ করে আর রন্দিভ আর দিলশান রে জরিমানা করে !!!ধণ্যি ক্ষমতা বিসিসিআই আর ভারতীয় মিডিয়ার !!! বাহ !!
তো এত যে চেতনার কথা বলা হৈলো ...... ভারত কি কর্ছে এই চেতনা লৈয়া ???
১৯৪৭-৪৮ সালে সিডনিতে এক টেস্ট ম্যাচে ভিনু মাড়কর বোলিং করার সময় বল ডেলিভারির আগে নন-স্ট্রাইকিং এন্ডে এগিয়ে থাকা ব্যাটসমান কে রান আউট কর্ছিলেন !! তখন কৈ ছিল এই চেতনা ????
১৯৫৮-৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচে স্যার গ্যারী সোবার্স ১৯৯ রানে আটকাইয়া দিছিল এই চেতনা ধারী ভারতীয় টিম..এইটা তৎকালিন সদস্য চান্দু বোর্দে স্বীকারও করেন ।
এত দুরে যাই কেন ... সিরিজের প্রথম টেস্ট , যেটা মুরালির বিদায়ী টেস্ট ছিল ...সেখানে ৮০০ উইকেটের মালিক হৈতে মুরালির দর্কার ছিল মাত্র ৮টা উইকেট।কিন্ত মহান ক্রিকেটিয় চেতনা ধারী ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক ধোনি কি কৈলেন ??? '' আমরা মুরলীকে ৮০০ তম উইকেট পাইতে দিমুনা '' এইখানে দেখুন ।
কৈ গেল চেতনা ???
বালক সেহওয়াগ কান্নাকাটি কর্তাছে সেন্চুরির জন্য ...আরে বালক ..এইখানে রনদিভ/শ্রীলংকা কি আইচে তুমার রেকর্ড গইড়া দিতে ???
বালক ....তুমার বুঝতে হৈব ...রনদিভ এইখানে তুমারে সাহায্য কর্তে আসেনাই !! তার যা কাজ সে তাই কর্ছে .....তুমার সেন্চুরি তুমার আদায় কৈরা নিতে হৈবো ...এতদিন কি বালের খেলা খেললা যে বুঝোনা , সেন্চুরি হাতের মোয়া না !!!!ইচ্ছাকৃত নো বল দেওয়া কি নিয়মের বাইরে?? যখন দেখা যাইতাছে টেস্ট টা শ্রীলংকা হাইরা যাইতাছে , তখন কেন তারা তাদের বিরুদ্ধে একজন ব্যাটসম্যানরে সেন্চুরির রেকর্ড কর্তে দিব????
ইচ্ছাকৃত নো বল কৈরা সেন্চুরি বন্চিত করা চেতনা বিরোধী হৈতে পারে কিন্তু মুনে রাখতে হৈব...এগুলা সবই খেলার অংশ ।পন্টিং কি কম কর্ছে ??? তারে তো কোনদিন সিএ কোন শাস্তি দেয়নাই !!.......নিজের বিরুদ্ধে কিছু হৈলেই চেতনাবিরুধী আর নিজেরা যখন অন্যের বিরুদ্ধে করো ....তখন তা কিছুনা !!!! আইপিএল দিয়া আর টাকার গরম দেখায়া শাস্তির ব্যবস্থা আজ কর্তে পারলো বিসিসিআই....মাগার আগামীকাল এইটা নাও হৈতে পারে ।লাফানি আর অন্ধসমর্থনের দিক দিয়া ভারতীয় মিডিয়া এখন ব্রিটিশ মিডিয়ার জায়গা দখল করতে পারে । শ্রীলংকা ক্রিকেট বোর্ডের নতজানু ভুমিকা এক্কেরেই ভালো লাগে নাই !
একখান কথা বলার দরকার ...... এই সেহওয়াগ সেই বিশিষ্ট চেতনাধারী এবং স্পোর্ট্সম্যানশিপের প্রনেতা যিনি কিছুদিন আগে ভারত -বাংলাদেশ টেস্টের পুর্বে মন্তব্য করেছিলেন '' ভারতের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা বাংলাদেশি বোলারদের নেই'' !!!!
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


