somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার সম্পর্কিত নন-টেকি রম্য পোস্ট B-)B-)

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে অনেক রসিক লেখক আছেন,তাদের রসপূর্ন পোস্ট পড়ে বেশ মজাই লাগে ......তবে খেয়াল করে দেখা গেলো,যে কম্পিউটারের সামনে বসে বসে আমরা আমাদের পশ্চাৎদেশ চওড়া করে ফেলছি :D( এখনো প্রমানিত নয় ,হাইপোথীসিস পর্যায়ে আছে ;)) ,সেই মহামান্য কম্পিউটার-সম্পর্কিত কৌতুক খুবই কম !! আফসোস !! কি আর করা , নিজেই একটা পোস্ট প্রসব করি ( বাকিটা পরম করুনাময়ের দোয়া ) ....... :DB-)

ডোমেইন নেইম পছন্দ করা সম্পর্কিত : :P

ডোমেইন নেইম পছন্দ করার সময় শুধু সঠিক ডোমেইন নেইম পছন্দ করলে হবেনা, কেননা আপনি নিচের মানুষদের মত কিছু মারাত্মক ভুলের শিকার হতে পারেন , B-)
প্রথমেই দেখুন, ''who represents ?'' - এটি ধনী এবং বিখ্যাত লোকদের নিয়ে একটি ডাটাবেস এবং তাদের অ্যড্রেস
WWW.WHOREPRESENTS.COM ;)দেখুন !!

তারপরে খেয়াল করুন , experts exchange , একটি ডাটাবেস সাইট, যেখানে প্রোগ্রামাররা তাদের জ্ঞান এবং উপদেশ শেয়ার করেন !WWW.EXPERTSEXCHANGE.COM , :P !!!!!!!!!!!!!!!!!!!!
আপনি কি কলম খুজঁছেন ?? pen Island ছাড়া আর কোথায় খোঁজা উচিত ??? :-/
W WW.PENISLAND.NETঅবিশ্বাস্য !!! :-/
একজন থেরাপিস্ট খুজঁছেন ?? তাহলে কি পাবেন..... দেখুন ,
W WW.THERAPISTFINDER.COM তাই নয় কি ??? :P

সুতরাং, ডোমেইন নেইম পছন্দ করার আগে ভালো করে ভাবুন ! B-)

গানিতিক সুত্রের মাধ্যমে আপনার বেতন নির্ধারন করুন : :|:|

''বেতন থিওরী'' অনুযায়ী ইন্জিনিয়ার এবং বিজ্ঞানীরা অবশ্যই ব্যবসায়ী এবং সেলসম্যানদের চেয়ে কম বেতন পান ।
বিশ্বাস হচ্ছেনা ?? এই থিওরী দুটি প্রচলিত মতবাদের ভিত্তিতে একটি সুত্র দ্বারা প্রমান করা যায় ....... :|
১. জ্ঞানই শক্তি
২.অর্থই ক্ষমতা । B-)
সকল ইন্জিনিয়ার ভাইবোন জানেন, ক্ষমতা= কাজ / সময়
১ ও ২ নং অনুযায়ি যেহেতু জ্ঞান=শক্তি , অর্থ=ক্ষমতা ,
সুতরাং,জ্ঞান= কাজ / অর্থ ,
অর্থাৎ, অর্থ= কাজ / জ্ঞান !!
সুতরাং ..... জ্ঞান যতই কম হবে , অর্থ বা টাকা ততই অসীম হবে, আপনি যেই পরিমান কাজই করুন না কেন !! ;)
পরিসংহার : যত কম জানবেন,ততই টাকা উপার্জন করবেন !!


কেন আমি এত টায়ার্ড থাকি !!! : X(X(
কয়েক বছর ধরেই আমি আমার দূর্বলতার জন্য ঢাকার দুষিত পরিবেশ,আমার বেডরুমের কম সুর্যালোক প্রবেশ,কম কম ঘুমানো,অতিরিক্ত কাজের চাপ,ব্লগে অতিরিক্ত সময় ব্যয়,বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন প্রভৃতি অনেক কারনকে দায়ী করছিলাম !!! কিন্তু হঠাৎ আবিষ্কার করলাম আমিই সবচেয়ে বেশি কাজ করি !!! X(
কিভাবে ??? :P
বাংলাদেশের লোকসংখ্যা ১৫০ মিলিয়ন । পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের ২৫ মিলিয়ন লোকই বেকার !! মিথ্যা বলছিনা কিন্তু ! সুতরাং কাজ করার জন্য বাকি থাকে ১২৫ মিলিয়ন মানুষ। মোটামুটিভাবে স্কুল,কলেজ,ভার্সিটি মিলিয়ে ছাত্র-ছাত্রি আছেন ৭০ মিলিয়ন , সুতরাং কাজ করার জন্য বাকি থাকে ৫৫ মিলিয়ন মানুষ । :|
আর এই ৫৫ মিলিয়ন মানুষের মাঝে সরকারি প্রথম/দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ/..... সব শ্রেনী মিলিয়ে ২৫ মিলিয়ন মানুষ সরকারিভাবে নিযুক্ত । আর আপনারাতো জানেনই,সরকারী মানুষগুলো কাজে কি পরিমান ফাঁকি দেয় X(!! সুতরাং কাজ করতে হয় বাকি ৩০ মিলিয়ন মানুষের !! কি কষ্ট ~!!:((
এই ৩০ মিলিয়নের মাঝে চোরাচালান ঠেকাতে,রাস্তার জ্যাম পরিষ্কার করতে,নলকূপ খনন করতে,বেড়িবাধ তৈরী করতে,ন্যায্যমুল্যে চাল বিতরন করতে ব্যস্ত থাকে আমাদের আনসার,বিডিআর,সেনাবাহিনী !! তার সংখ্যায় ০.৭ মিলিয়ন !! তাদের সাথে লোকজনকে দাবড়ানী দিতে ব্যাস্ত ০.৩ মিলিয়ন পুলিশ !!! কাজ করার জন্য বাকি থাকে ২৯ মিলিয়ন লোক !! :-*
বিভিন্ন সময় দেশ ছেড়ে সব কিছুতে বিরক্ত হয়ে অন্য দেশে চলে গেছেন মোটামুটি ২ মিলিয়ন মানুষ,আর মধ্যপ্রাচ্যে ছুটেছেন আরো ৭ মিলিয়ন মানুষ !! কাজ করার জন্য বাকি আছেন মাত্র ২০ মিলিয়ন মানুষ ! :D
বেসরকারী অফিসগুলোতে কাজ করছেন ১৯ মিলিয়ন মানুষ,তারা তো ৯-৫টা অফিস করেই শেষ,তারপর ???? কাজ করে দেশকে চালাচ্ছেন ১ মিলিয়ন মানুষ।এদের মাঝে প্রায়ই রোগে ভুগে সারা বাংলাদেশের হাসপাতালে পড়ে থাকেন ৮ লাখ মানুষ , আর জেলখানার ভিতর বসে আছে ৫০০০০ কয়েদী । কাজ করার মত আছে ১.৫ লাখ মানুষ। :|শিল্পপতিরা সংখ্যায় বেড়ে হয়েছে ১৪৯৬৫৩ জন ,তারা কি কাজটা করে শুনি X( ?? বাকি থাকলো ৩৪৭ জন !! এর মাঝে সাংসদগুলোতো কোন কাজই করেনা , সুতরাং ৩৪৫ জন বাদ দিলে কাজ করার মত থাকে বাকি ২ জন !!! X(
আপনি আর আমি !! ;)

আর আপনি এখন কি করছেন?? বসে বসে এই পোস্ট পড়ছেন !!! বাহ ভালো,খুব ভালো !! X(X(X(

সবশেষে একটি কৌতুক : B-)
একজন প্রগ্রামার এবং একজন খাদ্য ব্যবসায়ী বিমানে ভ্রমন করছেন ।সময় তেমন একটা কাটছিলোনা,তাই প্রগ্রামার ব্যবসায়ীকে বললেন,''আসেন,সময়টা কাটাই,একটা মজার খেলা খেলি '' :D
ব্যবসায়ী খুব একটা পাত্তা দিলেন না, খুব টায়ার্ড বলে আগ্রহ বোধ করলেন না।
প্রগ্রামার হাল ছাড়ার পাত্র নন,তাই তিনি জোড়াজুড়ি করতে লাগলেন,একপর্যায়ে খেলাটা বুঝাতে শুরু করলেন ব্যবসায়িকে ,'' বুঝলেন !! আপনি আমাকে একটা প্রশ্ন করবেন,আমি উত্তর না দিতে পারলে আপনি ৫০ টাকা পাবেন.......আর আমি আপনাকে একটা প্রশ্ন করবো,আপনি উত্তর দিতে না পারলে আপনি আমাকে ৫০ টাকা দিবেন '' !! :DB-);)
খাদ্য ব্যবসায়ী তাও আগ্রহ পেলেন না। ঘুমানোর চেষ্টা করতে লাগলেন।
এবার মরিয়া হয়ে প্রোগ্রামার ব্যবসায়ীকে বললেন,''ঠিক আছে, আমি উত্তর না দিতে পারলে আপনাকে ৫০০ টাকা দেব,কিন্তু আপনি উত্তর না দিতে পারলে ৫০ টাকাই দিয়েন '' !! :|
ব্যবসায়ী এইবার আগ্রহবোধ করলেন , প্রোগ্রামার বললেন,''আমি প্রথম প্রশ্ন করবো !! ''
ব্যবসায়ী রাজি হলেন । প্রগ্রামার জিজ্ঞেস করলেন,'' পৃথিবী হতে চাঁদের দূরত্ব কত?? ''
ব্যবসায়ী পরলেন না । তিনি প্রগ্রামারকে ৫০ টাকা দিলেন। এইবার তার পালা। :P
তিনি প্রগ্রামারকে জিজ্ঞেস করলেন,''কোন বস্তুটি ৩ পায়ে পাহাড়ে ওঠে,কিন্তু ৪ পায়ে নামে?? '' B-)B-)
প্রগ্রামার তন্নতন্ন করে গুগল সার্চ দিলেন,কোন উত্তর না পেয়ে ব্যবসায়ীকে ৫০০ টাকা দিলেন ।
টাকা নিয়ে ব্যবসায়ী ঘুমের আয়োজন করছেন এইসময় প্রগ্রামার ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন,''ভাই..... উত্তর টা কি হবে?? '' :|

ব্যবসায়ী পকেট থেকে ৫০ টাকা বের করে প্রগ্রামারের হাতে দিয়ে পাশ ফিরে ঘুমাতে গেলেন । B-)B-)








বি.দ্র. একটু সিরিয়াসধর্মী ফানপোস্ট ..... কৌতুকতো আর নিজে নিজে বানানো যায়না,তাই এডিটেড।তেমন কিছু লেখার মত পাচ্ছিলাম না, খারাপ হলে এখনই এই মূহুর্তে হাতের সামনে যা পান,তাই দিয়ে আপনার মনিটর ভেঙে ফেলবেন!!! ;) আমি একটুও মন খারাপ করবোনা :D
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৬
৩৭টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×