১.
দিনকাল এমনিতেই ভালো যাইতাছিলোনা , খালি ব্যস্ততা আর ব্যস্ততা,না পারি ছবি দেখতে..........না পারি ব্লগিং করতে !! ধুশশালাহ !!!
শীলার জাওয়ানী টিভিতে যতটুকুই দেখি ,খালি ফ্যালফ্যালায়া তাকায়া থাকি
জওয়ানী সহ্য আর হয়না, দোকানদারের কাছে গিয়া বললাম,শীলার জওয়ানী দিতে !! ব্যাটা রসিক মানুষ , এমন একটা ডিভিডি কালেকশন দিছে,ঐটার ভিতর খালি জওয়ানী মার্কা ছবি ( হট মানি,কামাসুত্রা২,স্প্যানিশ বিউটি,নো ওয়ান কিলড ... , তিস মার খান ) নাহ !! বাসায় যাওয়ার আগে প্যাকেট খোলা যাইবোনা ......
ডিভিডি কিনার পর চিন্তা এখন কেমনে জানি ঘুইরা গেলো,শীলা দেখুম নাকি কামাসুত্রা ২!!! যা আছে কপালে , শিলারে ড্রাইভে ভরলাম ,ওপেন করলাম,বাটন চাপলাম.........
ছবি দেখার পর আর রিভিউ লেখতে ইচ্ছা হৈতাছে না , এই ছবি দূর্যোধনের রিভিউ পাওয়ারও অযোগ্য !!!
২.
আলস্য আর আলস্য, রিমোট ঘুরাইলেই ভালো বৌয়ের সাথে খারাপ আল্ট্রা ফ্যাশনেবল ছোট বৌয়ের কুটনামি , সারাদিন এর সাথে ওর বিয়া............ হামারা ইজ্জতদার ঘর কি বহু .......... হামারা পারাম্পারা .........হালদি কি রাসাম ......... মুঝে তুমসে ইশক হো গ্যায়া......... তো ইস খুশি মে ডান্স হো যায়ে .......... ইত্যকার ডায়ালগবাজি,একই জিনিস এই নারীকুল কেমনে প্রতিদিন দেখে
লাক্স -চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা শুরু হৈছে,লাইভ দেখাইতাছে ...... একি !!! সবগুলান মাইয়ার কি হৈছে?? সবাই ত্রিভঙ্গমুরারী পজিশন নিয়া বেইকা-চুইড়া খাড়ায়া আছে কেন ??
ভাবার সময় বেশি একটা পাইলাম না, উত্তর পাইয়া গেলাম....... এইটারে নাকি মোহনীয় ভঙ্গিতে দাড়ানো বলা হয় !! বাহ বাহ !! অষ্টাবক্রভাবে খাড়াইলে নারীকুল মোহনীয় আর পুরুষ খাড়াইলে - '' হালায় ধ্বজ ........ '' !!! যাউগ্গা .... আমার কি !!
বিশিষ্ট উপস্থাপিকার নাম মুনমুন......... উনি অক্কর-বক্কর দুই-চাইরডা কিসব ইংলিশ কৈলেন,উচ্চারন তথৈবচ ........... অনেকটা Tor Wassaron Tik Hossena , Amake polo kor - জাতীয়
বিচারকরা জ্ঞানী ভাব নিয়া আই-কিউ বিচার শুরু করছেন,প্রথম অষ্টাবক্ররে সুবর্না আপা যে প্রশ্ন করছেন,তা আমরা সবাই হাফপ্যান্ট পরা আমল থিকা জানি এবং পারি ....... '' এক ছেলে অ্যাক্সিডেন্ট হইছে,ওটিতে নিয়া যাওয়ার পর সার্জন কইলো,আমার একমাত্র পুতের ওটি আমি করতে পারুম না......... সার্জন যদি পুতের বাপ না হয়,তাইলে সার্জনের লগে ঐ পুতের সম্পর্ক কি?? '' ...... অষ্টাবক্র একটু সোজা হৈয়া খাড়াইলেন,আমিও হাই তুললাম.......এইটা কি এমন আই-কিউ টেস্ট !!!
সুন্দরী কইলেন...... সার্জন হয় সৎ বাপ, নাইলে সার্জন মিছা কথা কইতাছে
পরেরজন অষ্টাবক্ররে প্রশ্ন কর্লেন দশাসই আলী যাকের........ বছরে কয়টা মাসে ২৮ দিন আছে ...... এই সুন্দরীও মাখাইলেন !!
থাক,গুনীজন কহেন,সুন্দরীদের বুদ্ধি তাদের রূপের ব্যাস্তানুপাতিক ........কথা খুব একটা ভুল হয় নাই
বাকি গুলান কোনো মতে উতরাইয়া গেলেন,তারপর তাদের প্রশ্ন করা হইলো তারা এই নির্বাচন থেকে কি পাইলেন ........ সবার একই কথা, আত্মবিশ্বাস
আমাদের ৫ সুন্দরীদের নিয়া গান বাধিয়াছেন আধুনিক কালের গাতক সুমন/শাফিন/ক্রিপ্টিক ফেইট ......তেনারা মঞ্চে আসলেন..... কি বাল্টাগাইলেন
এত্ত সুন্দর স্বচ্ছ কাঁচুলী-শাড়ি পরা হৈবো,অষ্টাবক্রভাবে খাড়াইয়া তারা নিজেদের পন্যরুপে উপস্থাপন করবো...... হাইটা হাইটা এদিক সেদিক ঘুড়ায়া-ফিরায়া দেখাইবো...... আর আমার লুল পরলেই,আমার মুখ দিয়া একটা ''ইসসসসসস'' শব্দ বাইর হইলেই আমি ঈভটিজার !!!
ধন্য তথাকথিত নারিবাদীর দল !! চোখের হোক আর শরীরের,ধর্ষন ধর্ষনই ....... আপনেরা যেটাই প্রেফার করেন না কেন !!!
৩.
বাংলাদেশে কয়েকটি পেশার মানুষ খুব বেশি , এদের মাঝে ডাক্তার অন্যতম ........ সবাই কিছুনা কিছু ডাক্তারী জানেই !!
এই যেমন ধরেন, জালাল মিয়ার বুকের ব্যথা । অফিসের কলিগ কালাম সাহেব কি করবেন ?? কইবেন,''ধুরো এইডা কি এমন!! আমারো হইতো.....গ্যাস্ট্রিকের প্রবলেম বুঝলেন ?? সেকলো খান !''
কালাম মিয়ার সাথে আবার বকর সাহেবের তেমন একটা সদ্ভাব নাই ।উনি কি করবেন ?? উনি জালাল সাহেব রে কৈবেন,'' বুকের ব্যাথায় গ্যস্ট্রিক ?? হাহ !! উনি জানে কি ?? তাড়াতাড়ি ইকো করেন..... আমার হৈছিলো একবার..... তারপর অ্যাপোলোতে নিয়া ইকো করতেই সব ধরা পড়লো,বুঝলেন ??''
বকর সাহেবের হামবড়া ভাব আবার করিম সাহেবের পছন্দ না,উনি কি সাজেস্ট করবেন ?? '' আরে জালাল ভাই...... ইন্ডিয়াতে যান, ঐখানকার ডঃ শেঠি খুব মাই ডিয়ার লোক, আমি যাইতেই আমারে খুব খাতির কৈরা অপারেশন করলো...... আমার শালা খুব ভালোভাবে সব ম্যানেজ কৈরা দিবো....... এখানকার ডাক্তাররা জানে কি??? ''
এইভাবে চলতেই থাকে........বুকের ব্যথা শেষপর্যন্ত হয়তো পায়খানার রাস্তায় ক্যান্সারে গিয়া থামে......কিন্তু উপদেশ আর থামেনা !!
আরে..... জ্বর হইলে ওরস্যালাইন আর পাতলাপায়খানায় প্যারাসিটামল খাইতে হয়,এইটা তো আমিও জানি !!!
৪.
ব্লগে ঢুকলেই খালি ডলার কামানের ধান্দামূলক পোস্ট !!
ক্লিক করলেই নাকি ডলার !! ক্লিকে ক্লিকে ডলার !!
আইজ আমি ২০ $ পাইলাম....... গতকাল ৬ $ ....... ক্লিক করেন ..... ক্লিক করেন !!!! -------------ইত্যকার কত যে পোস্ট আসে !!
একটা সহজ আর ১০০% নিশ্চয়তা দিয়া যদি আমি কই,আপনি এখন.....এই মূহুর্তে পিসির সামনে বইসাই $$$$ পাইবেন,বিশ্বাস করবেন ??
জানি করবেন না ।
কোনো ফাইজলামি করতাছিনা। কোনো ফরম ফিলাপ করা লাগবোনা,কোনো রেফারেল লাগবোনা...... কোনো সাইটের ল্যন্জা ধইরা ঝুইলা থাকতে হৈবোনা.......... ১০০ % গ্যারান্টি !!
তাইলে শুরু করেন !!! যাস্ট দুইটা স্টেপ
স্টেপ ১: কম্পিউটারের SHIFT বাটনটা চাপ দিয়া ধরেন !
স্টেপ ২ : এইবার 4 বাটনটা তাড়াতাড়ি ৪বার চাপেন
খালি ডলার আর ডলার .....কি কন?? হুদাই পোস্টাইয়া গলা শুকানের দরকার আছে ??
বি.দ্র. এইটা পুরাপুরি রম্য আর মজলিশি পোস্ট ধইরা নিবেন......সিরিয়াসলি নিলে আপনার নিজের সিরিয়াস মনের দোষ ,দায়-দ্বায়িত্ব কোনভাবেই লেখকের উপর চাপাইতে পারবেন না ........
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


