সেই মহান কভি,যার অপেক্ষায় ছিলো সারা বিশ্ব ..........
আকাশে উড়ে যায় হাতিকুল,
মশারা বসে বসে চুলকায় নিজেদের শুল ,
ক্ষুদার যন্ত্রনায় কেদে যাচ্ছে বিশাল ফ্ল্যাট,
বৃক্ষকুল ভাবছে আর করবেনা চ্যাট
দিন দিন বাড়ছে শোষনের ঢেউ,
মুক্ত করতে আসেনি গরুদের কেউ ,
এই আমি বসেছিলাম মুক্তির আশায়
ছাগলে ঠোকড় দিচ্চে চিলের বাসায় ,
নিচে ইশ্বর বসে বসে আঙ্গুল চোষেন,
হঠাৎ আবির্ভুত হলেন কবি কাবজাব হোসেন
মুক্তির আনন্দে আমি আশান্বিত হই,
কিবোর্ড গিলে খাচ্চে চিড়া আর দৈ ......
সুধাই কবিকে,
ও কবি,এতদিন কুথায় ছিলেন,
আপনার পতিভায় বিমুগ্ধ সারা সামু,
বিকালে ঘুম থেকে উঠে বাবাকে মারতাছে মামু !!
কবি বললেন,
নারে বৎস,
তোদের কাছ থেকে ছিলাম না বেশি দূর,
পাগলাগারদ থেকে ঠিক যতদূর হেমায়েতপুর .......
বি.দ্র. ইহা কোন ব্যঙ্গ নয় ......প্রিয় কভির অনুসরনে একখানা কাব্যরচনার চেষ্টা মাত্র ,ক্ষমা করিবেন কভি !!!
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


