সুতরাং , ৩০ দিন পূন্য করে যারা ঈদের দিন গলা ভিজিয়ে পাপ কামানোর চিন্তা করছেন,জনস্বার্থে কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে একটি পোস্ট দেওয়া জাতির ক্রান্তিলগ্নে এক অভূতপূর্ব সমাধান হবে বলে মনে করি।
তবে আসুন,পানীয় সেবন সংক্রান্ত সমস্যা ও তার সমাধান নিয়ে নতুন ধরনের টেকি পোস্ট নিয়ে চিন্তা শুরু করি
লক্ষন: পা ঠান্ডা ও ভেজা
কোথায় সমস্যা : গ্লাসটি ত্রুটিপূর্ন অ্যাংগেলে কাত করে রাখা ছিলো।
সমাধান : গ্লাসটি এমনভাবে ঘুরাতে হবে ,যেনো গ্লাসের খোলা মুখটি ছাদের দিকে থাকে।
সমস্যা: পা গরম ও ভেজা
সমস্যার কারন : ব্লাডারের নিয়ন্ত্রন ত্রুটিপূর্ন।
সমাধান: পা নিকটবর্তী কুকুর থেকে আরো দূরে দাড়ান, সম্ভব হলে তাকে আরো ভালোভাবে ব্লাডার খালি করা শেখান।
সমস্যা: পাগলা পানীয় তুলনামূলক ভাবে বেশি স্বচ্ছ এবং স্বাদ হীন।
সমস্যার কারন: গ্লাস খালি ।
সমাধান : নিকটবর্তী কাউকে আরেকগ্লাসের খরচটা দিতে বলুন।
সমস্যা: আপনার উল্টোদিকের দেয়ালভর্তি ফ্লুরোসেন্ট লাইট।
সমস্যার কারন : আপনি আপনার পিঠের উপর ভর দিয়ে শুয়ে আছেন,পড়ে থাকতেও পারেন।
সমাধান : জরূরীভিত্তিতে বার থেকে বের হন।
সমস্যা: মুখ ভর্তি সিগারেটের অবশিষ্টাংশ।
সমস্যার কারন : আপনি পেটের উপর ভর দিয়ে পড়ে আছেন।
সমাধান: উপরে দ্রষ্টব্য।
সমস্যা: পাগলা পানীয় স্বাদহীন,আপনার শার্টের সামনের অংশ ভেজা
সমস্যার কারন : মুখ খোলা নয় অথবা গ্লাস মুখমন্ডলের ভুল অংশে অ্যাপ্লাই করা হয়েছে।
সমাধান: রেস্টরুমে চলে যান, আয়নার সামনে দাড়িয়ে আরো প্র্যাকটিস করুন।
সমস্যা: ফ্লোর দেখতে ঘোলা লাগছে।
সমস্যার কারন: খালি গ্লাসের ভেতর দিয়ে তাকিয়ে আছেন।
সমাধান: কাউকে দিয়ে আরেকটা গ্লাস পানীয় কিনুন।
সমস্যা: ফ্লোর দুলছে।
সমস্যার কারন : আপনাকে পাজাঁকোলা করে নিয়ে যাওয়া হচ্ছে।
সমাধান: খেয়াল রাখুন আপনাকে আরেকটা বারে নিয়ে যাওয়া হচ্ছে কিনা।
সমস্যা: বার/ঘর অস্বাভাবিকভাবে অন্ধকার।
সমস্যার কারন : বার / ঘর বন্ধ করে দেওয়া হয়েছে।
সমাধান : নিশ্চিত হোন, বারটেন্ডার/গৃহস্বামী আপনার বাসার ঠিকানা জানেন।
সমস্যা: রিক্সা/সিএনজি/গাড়ির রংয়ে বিভিন্নরকম আলোর খেলা,একই সাথে বিভিন্ন আকারেরও।
সমস্যার কারন : পানীয় সেবন নিজস্ব সহ্যক্ষমতার উপরের সীমায় চলে গেছে।
সমাধান: জরূরীভিত্তিতে মুখ বন্ধ রাখুন।
সমস্যা: সবাই আপনার দিকে তাকিয়ে মৃদু হাসছে।
সমস্যার কারন : আপনি টেবিলের উপর নাচছেন।
সমাধান: বেশি হাসি হাসি-মুখের লোকটার উপর ধপাস করে পড়ুন।
সমস্যা : পানীয় একেবারেই স্বচ্ছ।
সমস্যার কারন : উপকারমনস্ক কোনো লোক আপনার গ্লাসে মিনারেল ওয়াটার ঢেলে দিয়েছে।
সমাধান: লোকটার মুখে সর্বশক্তি দিয়ে একটা ঘুঁষি বসান।
সমস্যা : মুখে ব্যথা, নাকেও ব্যাথা,চেতনা তুলনামূলকভাবে পরিষ্কার।
সমস্যার কারন : মারামারি করেছেন।
সমাধান : যাকেই সামনে পান, তার কাছেই ক্ষমা চেয়ে নিন,বলা যায়না কত জন জড়িত ছিলো।
সমস্যা : কাউকে চিনছেন না, রুমটাও অপরিচিত লাগছে।
সমস্যার কারন : আপনি ভুল যায়গায় চলে এসেছেন।
সমাধান : জিজ্ঞেস করে দেখুন,তারা এখানে ফ্রি পাগলা পানীয় দিচ্ছে কিনা।
সমস্যা : গান গাচ্ছেন কিন্তু গলাটা বেসুরো ঠেকছে।
সমস্যার কারন : আপনাকে সরবরাহকৃত পানীয় দুর্বল প্রজাতির।
সমাধান : আরো বেশি করে খান যতক্ষন পর্যন্ত গলাটাকে মহম্মদ রফির মত না লাগছে।
সমস্যা : যে গান গাচ্ছেন,তার লিরিকগুলো মনে পড়ছেনা।
সমস্যার কারন : এইবারের পানীয় একেবারেই শক্তিশালী।
সমাধান : টেবিলের উপর দাড়িয়ে বাতাসে গিটার বাজানো শুরু করুন।
সবাইকে জানাই ঈদ মুবারাক
সংবিধিবদ্ধ সতর্কীকরন : সুরাপান সম্পূর্নরূপে খ্রাপ কাজ,তদুপরি কেউ পান করিলে তাহার জন্য দূর্যোধনকে দায়ী করা যাইবেনা।তবে সমস্যায় পড়িলে এই পোস্টের শরনাপন্ন নেওয়া যাইবে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


