somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ আমি কি লভিলাম !!-একটি টাইগার দর্শনমূলক পোস্ট

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
.
.
.
.
HE IS COMMING
SMS films present
He is number one
he is most wanted
he is denger of city
he is BIGBOSS (ওফ !! বিশেষন দেখি শেষ হয় না !! )
he is super hero
he is king of dhaliwood
now he is TIGAR NO-1
সুরাহ স্বাফীন পূর্ন নিবেদিত
শাহীন সুমন পরিচালিত
টাইগার নাম্বার ওয়ান !!!!!!!


এই ছবিতে নিম্নের তালিকা অনুযায়ী আপনারা যা যা দেখতে পাবেন :

১. ১০ জন লোকের ১০ টি পিস্তল থেকে ১০০০০০টি গুলি নিক্ষেপ এবং একটি পরমানু বোমার সমান ধোঁয়া !!
.একটি হাতবোমা কে কিভাবে বোলিংয়ের মত হাত ঘুরিয়ে মারলে তা থেকে পরমানু বোমার সমান আগুন পাওয়া যাবে !!
৩.''ঘষঁলে বারুদ জ্বলবে আগুন হৃদয় ঘষলে প্রেম,বুদ্ধি করার রাস্তাঅনেক নাই কোনো প্রব্লেম '' নামক এসময়ের সেরা হিট গান !!
৪.শাকিব খানের গর্বিত কনফেশন,''আমি মানুষ না,জানোয়ার!!''
৫.হাতের ঘুষি কপালে লাগিয়ে কিভাবে মানুষকে শুন্যে আছাড় দেওয়া যাবে !!
৬.ভারতের তিস্তা নদীর চুক্তি না করার শাস্তি হিসাবে শ্যুটিং তাজমহলে না করে নারায়নগন্জের ''বাংলার তাজমহলে শ্যুটিং'' করে প্রতিশোধ নেওয়া ।
৭.গুলি খেয়ে আহত নায়ক ও তার মায়ের গভীর বনে আশ্রয়গ্রহন এবং সারাদেশের লোডশেডিং সত্ত্বেও গভীরবন অজানা আলোয় আলোকিত,অতঃপর মাতৃভক্তিমূলক সঙ্গীত ।
৮.''ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে''-প্রবাদের আবিষ্কারক খুঁজে পাওয়া গিয়েছে,উনার নাম শাকিব খান।আর'' ভাঙ্গবো কিন্তু মচকাবোনা'' উক্তিটির জনক জনৈক বাংলা ছবির বাবা।
৯.''তুমি একটা পশু,তুমি আক্রামের কাছে আমার দেহের প্রতি বর্গইঞ্চির বর্ননা দিয়েছো :| '' --শাকিব খান কে নায়িকার উক্তি। এ থেকে উইকিলিকসে বাংলাদেশের তথ্যফাঁসকারীর নাম কিছুটা আন্দাজ করতে পারবেন।
১০.টাইগারের প্রিয় গালি ''শুওরের বাচ্চা'' !! এ থেকে নিঃসন্দেহে প্রমান করা যায় শুওর টাইগার অপেক্ষ নিচুশ্রেনীর পশু।
১১.এই ছবিতে নায়ক শাকিব খান প্রমান করবেন '' পুলিশের গুলির জোরের চেয়ে টাইগারের থাবার জোর বেশি''। এক্ষেত্রে পদার্থের ভরবেগ সংক্রান্ত সুত্র ভুল প্রমান করা হবে।
১২.নায়কের সাথে পুলিশের গোলাগুলির সময় আশেপাশের মানুষের গায়ে গুলি লাগেনা-এর প্রমান হিসেবে দেখবেন ৩.২৮ সেকেন্ড অংশে।এক ব্যক্তি ঝোলা কাধেঁ গুলির মাঝে ঘুরে বেড়াচ্ছেন।
১৩.যারা যারা ন্যাটজিও অথবা ডিসকভারী দেখেন নি,তারা ছোট এই ক্লিপেই অনেক পশুপাখি এবং তাদের সংক্রান্ত কথাবার্তা দেখে নিজের জ্ঞান বাড়িয়ে নিতে পারবেন।
১৪. শিকারী ভাইয়েরা কিভাবে বাঘ নামধারী মানুষের আকারের চেয়ে ছোট খাঁচা দিয়ে তাকে ধরা যায়,তা শিখতে পারবেন।










প্রভুই জানেন ফিল্মে আরো কত কি শিক্ষনীয় আছে। আপাততঃ ট্রেলার দেখেই ঘোলের স্বাধ দুধে মেটান।



ওহ হ্যাঁ, ইংরেজী বানান গুলো ভুল লিখিনি,ছবিতেই এভাবে লেখা ছিলো ;) তবে ভাগ্যকে সদয় বলতেই হবে,কারন comming কে cumming লিখা হয়নি।সবই প্রভুর দয়া ।
..............................................................................................
বি.দ্র. একই সাথে লেখাটি চতুর্মাত্রিকে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০১
৬৭টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×