নিভৃতেই চলে গেলেন আমাদের এক সহ-ব্লগার নোবেলবিজয়ী_টিপু (ব্লগ) (ফেসবুকে) । উনি আইইউবি'র ২০১৪ সেশনের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।দূরারোগ্য লিউকেমিয়ায় (একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া)ভুগে মাত্র ২২ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন উনি।
চলে যাওয়ার আগমূহুর্তেও তার সহ ব্লগাররা কেউই বুঝতে পারেন নি,ফুরিয়ে আসছে টিপুর জীবন প্রদীপ।উনিও নিজেকে হয়তো অনুকম্পার পাত্রে পরিনত করতে চান নি।তাই এই নষ্ট সময়ে যখন রোজলীন /তাপস দের মত ভন্ডরা অন্যকে সাহায্য করার নামে ব্লগারদের বাড়িয়ে দেওয়া অর্থ নিয়ে আত্নসাত করেছেন,সেখানে টিপু ছিলেন নিশ্চুপ।একবারো বলেন নি ,আমাকে সাহায্য করুন,আমিও বাচঁতে চাই। প্রয়াত একজন সহ-ব্লগার নিশ্চয়ই মনে মনে বাচাঁর আকুতি প্রকাশ করেছিলেন,কে যায় এ পৃথিবী ছেড়ে যেতে?
ইসমাইল টিপু আমার মত অনেকের কাছেই একটি ভার্চুয়াল ক্যারেক্টার।কিন্তু ভার্চুয়াল একটি নিকের পেছনের মানুষের অকালপ্রয়ানে আমার মন কেঁদে ওঠেনা ,এমন কঠোর আমি এখনো হতে পারি নি।
শোক প্রকাশ করা ছাড়া আমার এবং আমাদের সবার আর কিছুই করার নেই। তবে আমার একজন সহ-ব্লগারের প্রয়ানে তার স্মৃতিতে আমি আমার প্রোফাইল ছবিটা পরিবর্তন করতে পারি,শুধু এইটুক একটি কাজের মাধ্যমে আমি আমার শ্রদ্ধা দেখাতে পারি আমার প্রয়াত সহব্লগারকে।সামহোয়্যার ইন ব্লগ তার ব্যানারটি একদিনের জন্য হলেও কালো করে দিতে পারে।এতে হয়তো তেমন কিছু আসবে যাবে না, কিন্তু মনের ভেতর আমি,আমরা শান্তি পাবো এই ভেবে...... এখনোও আমরা শুধু ভার্চুয়াল ক্যারেক্টার নই,প্রতিটি নিকের পিছনে এক একটা মানুষও ।
এখনও আমাদের সাথীদের জন্য আমাদের মন খারাপ হয়,মারা গেলেও আমরা তাদের শ্রদ্ধা জানাই।
টিপু,আপনি ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



