সামাজিক মুখোশ নয়, অন্তর্গত শক্তিই হচ্ছে আপনার সত্যিকার ব্যক্তিত্ব। আর অন্তর্গত শক্তির উৎস হচ্ছে সঠিক জীবনদৃষ্টি।
১. কারো সাথে দেখা হলে আগে সালাম বা শূভেচ্ছা ও কুশল বিনিময় করুন।
২. কাউকে কোর জিনিস দেয়া-নেয়ার ক্ষেত্রে পারতপক্ষে ডান হাত ব্যবহার করুন।
৩. কারো রুমে ঢোকার আগে অনুমতি নিন। আর ঢোকার সময় বিনয়ী ও আত্নপ্রত্যয়ী থাকুন।
৪. হাই উঠলে বা হাচিঁ-কাশি এলে মুখের সামনে রুমাল বা হাত রাখুন।
৫. আমানতের প্রতি বিশ্বস্ত হোন। যেন জিনিস যেভাবে নিয়েছেন তা সে ভাবেই ফেরত দিন।
৬. কাউকে বুকা বানিয়ে বা অপ্রস্তুত করে 'এপ্রিল ফুল' এর মত বিকৃত আনন্দে মেতে উঠবেন না।
৭. অন্যের চিঠি, ডায়েরী এসএমএস পরবেন না, এমনকি খুলেও দেখবেন না।
৮. বিনা অনুমতিতে কারো জিনিস ধরা, ব্যবহার বা অপসারন করা থেকে সচেতনভাবে বিরত থাকুন।
৯. অনুমতি ছারা অন্যকে করা প্রশ্নের উওর দিবেন না।
১০. কারো চেহারা, গায়ের রং, গড়ন নিয়ে মন্তব্য করে তাকে অস্বস্তিতে ফেলবেন না।
এতে করে একে অপরের প্রতি ভাতৃত্ব বোধ গড়ে উঠবে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



