আমার প্রিয় পোস্ট
- সামহোয়ারইন ব্লগের গানের (মেটাল) ৫০ টি পোস্ট নিয়ে সংকলন পোস্ট পর্ব-১ - উৎসর্গ: সকল মেটাল ফ্রিক ব্লগার স্পেসালি কবি ফাহাদচৌধুরীকে - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায় : বিনয় মজুমদারের প্রতি অর্ঘ্য - নাবিক হ্যাডক
- মজনু শাহ আনবাউন্ড : বেশ কয়েকটি কবিতার কোলাজ - নাবিক হ্যাডক
- মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে - ইমন জুবায়ের
- বাদল দিনের চিত্রগ্রাফী - আহাদিল
- ডিসটোপিয়া - হাসান মাহবুব
- পিয়াস মজিদের কবিতা - তারিক টুকু
- প্রিয় অনুজেরা, শুনতে পাচ্ছো? - সমুদ্র কন্যা
- বিষন্ন রোববার ... - নস্টালজিক
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব সাকুল্য - কথক পলাশ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- মরবিড ও অন্যান্য কবিতা - অমিত চক্রবর্তী
- মেহেরজান আছে!! কিন্তু রুমিকে নিয়ে সিনেমা নেই!! (Rumi - The Legend) - জিকসেস
- ড্রয়ার - সুদীপ চৌধুরী
- সূর্যের রানী, রহস্যময়ী নেফরেতিতি........ - রেজোওয়ানা
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- কেনো হেভী মেটাল শুনি......... - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- রক্তের অক্ষরে লেখা শহীদের নাম ভেসে গেছে ভ্যালেন্টাইনের জোয়ারে - নিভৃত নয়ন
- তিনি আরজ আলী, একজন আলো-আঁধারির পরিব্রাজক - নির্ঝর নৈঃশব্দ্য-২
- বেড়ালের কান্না - আকাশ অম্বর
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- মৃত শালিকের ডায়েরী - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- শূন্যতা আর এক শালিকের গল্প - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- ছিন্নগ্রন্থির জলরঙে ঝুমঝুম বৃষ্টির রাত - মুক্তি মণ্ডল
- শূন্যতা পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য
- মৃত্যুর কয়েকমাস আগে হুমায়ূন কবিরের কাছে লেখা জীবনানন্দ দাশের ৩টি চিঠি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- রঙ, সময় ও মৃত্যু বিষয়ক - হাসান মাহবুব
- ছোটগল্প: কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ - আকাশচুরি
- এই গল্পটার নাম দেয়া যায় যারা বৃষ্টিতে ভিজে নাই অথবা জ্যোৎস্নার দেয়াল ভেঙে যাওয়ার গল্প - অমিত চক্রবর্তী
- বিড়াল এবং অর্ধমুক্তগদ্যের ট্যাপের পানি - স্বদেশ হাসনাইন
- প্রার্থণা, চিরবৈশ্বিক অন্ধকার - মৃদুল মাহবুব
- বিক্ষুব্ধ চাঁদ আর প্রোলেতারিয়েত ঘুণপোকারা - মহাবিশ্ব
- সামুর সাথে ছিলাম, সামুর সাথে আছি, সামুর সাথেই থাকবো... - নস্টালজিক
- ম্যাগনোলিয়া (পুনর্লিখন) - স্বদেশ হাসনাইন
- সাইকেডেলিক আলোয় পাঠশালা - আন্দালীব
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- ইনস্যানিটি শহরের ম্যাপ - অমিত চক্রবর্তী
- তাজহাট প্যালেস, নয়নাভিরাম এক মিউজিয়াম....... - রেজোওয়ানা
- উত্তরণের পথে - সায়েম মুন
- জিবরান এর কিছু প্যারাবল - অন্ধ আগন্তুক
- সারমেয় সংলাপ - নৈশচারী
- কাগজের পাখির ডানা থাকে,কিন্তু তারা উড়তে পারে না,তারা ভাসে।(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- তোমার লেখা চিঠি... তোমাকে লেখা চিঠি... - মেঘ বলেছে যাবো যাবো
- নস্টালজিয়া!!(প্রথম পর্ব) - নস্টালজিক
- হা'ভাইত্যামী .. - মনির হাসান
- ইউরোপের এক মন খারাপ করা দিন। মনে পড়ছে রংপুর, মনে পড়ছে রংপুর জিলা স্কুল। - কালের কুতুব
- অন্তর্সত্তা - নৈশচারী
- পাপগল্প: কখনো রাত অনিন্দিতার চোখের ভেতর... - পাপতাড়ুয়া
- কবিতাদলঃ খয়েরি পাখিদের আজ বাড়ি ফেরার তাড়া নেই - অমিত চক্রবর্তী
- প্লাস্টিকের ফুল আর খেলনা একতারার গল্প - হাসান মাহবুব
- আবেগী পোষ্ট ( উৎসর্গঃ দেশী পোলা ভাইজান ) - রাজ মো, আশরাফুল হক বারামদী
- পুড়ে গেছে উপেক্ষা তোমার - শিরীষ
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- উৎসব(গল্প) - হাসান মাহবুব
- নির্বাণ - ছন্নছাড়ার পেন্সিল
- তোমার আঙুলে ঘণ্টার অজস্র কাঁটা: থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন - আশরাফ মাহমুদ
- প্যারানয়েডের ডিফেন্স মেকানিজম - হাসান মাহবুব
- বুকের পাঁজরে প্রতিদিন ছিনতাই হয় রোদ - পাপতাড়ুয়া
জন লেননের ইমাজিন- imagine এর অনূবাদ (সেলফ) ও “নুটপিয়া”
২৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮
ইমাজিন (জন লেননের ইমাজিন- imagine এর অনূবাদ )
ভেবে দেখ-নেই কোন নির্বাণ লাভের পুণ্যলোক বা স্বর্গোদ্যান
ভাবাটা খুব সহজ যদি তুমি চেষ্টা করে দেখ,
নেই কোন প্রেতলোক বা যমপুরী উপরিতলের নিচে
উপরে আছে কেবলি উদার আকাশ
যদি মেনে নেয়া হয়, মানুষেরই মাঝে
স্বর্গ-নরক বর্তমান ।
ধরে নাও কোন দেশের সীমান্তরেখা সেখানে নেই
আর এটা খুব অসাধ্য কোন ব্যাপারই নয়
এমন কিছু নেই যার জন্য নির্মম হত্যাকাণ্ড হয়
এবং নেই কোন ধর্মও
যদি প্রত্যাশা করা যায়, সকল মানুষ
জীবন যাপন করছে শান্তিতে ।
তুমি হয়তো বলবে যে আমি স্বপ্নচারী
কিন্তু আমি যা বলছি তা মোটেই বিমুর্ত কল্পনা নয়
সেই স্বপ্নচারী আমি একা নই
আশায় করছি তোমরাও একদিন আমাদের সাথী হবে
এবং পৃথিবীতে ফিরে আসবে সংহতি ।
মনে কর কোন ভোগাবাদ আর ব্যক্তিসম্পত্তি নেই,
পারবে তো ভাবতে?
থাকবেনা কোন লোভ, থাকবেনা ক্ষুধাও....
শুধুই থাকবে মানুষের সৌহার্দ্যপুর্ণ ভ্রাতৃত্ব, সাম্যের গান
যদি মেনে নেয়া যায় – পৃথিবীটা হবে
মিলেমিশে সবার ।
তুমি হয়তো বলবে যে আমি স্বপ্নচারী
কিন্তু আমি যা বলছি তা মোটেই বিমুর্ত কল্পনা নয়
সেই স্বপ্নচারী আমি একা নই
আশায় করছি তোমরাও একদিন আমাদের সাথী হবে
এবং পৃথিবীতে ফিরে আসবে সংহতি ।
"Imagine"
Imagine there's no Heaven
It's easy if you try
No hell below us
Above us only sky
Imagine all the people
Living for today
Imagine there's no countries
It isn't hard to do
Nothing to kill or die for
And no religion too
Imagine all the people
Living life in peace
You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one.
Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man
Imagine all the people
Sharing all the world..
You may say I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as one.
জনপ্রিয় ব্যান্ড বিটলস নিয়া নতুন করে লেখার কিছু নাই। এর চার জন সদস্য ছিলেন জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার । যারা গান শোনেন, তারা খুব ভালো করে চিনেন । রক এন্ড রোল এবং পপ সঙ্গীতে তাদের প্রভাবের জন্য তাদের শিল্পসম্মত অর্জনসমূহ, বাণিজ্যিক সফলতা একটি মর্যাদাপূর্ণ আসনে আসীন হয়ে আছে । বিটলস্ এর প্রভাব সঙ্গীতের বাহিরেও ব্যাপ্ত ছিল । তাদের পোষাক আশাক, চুলের বিন্যাস, বক্তব্য, এমনকি তাদের পছন্দের সঙ্গীত যন্ত্রসমূহের প্রভাব ১৯৬০ দশক জুড়ে তাদেরকে দৃষ্টান্ত সৃষ্টিকারী হিসেবে তৈরী করে ফেলেছিল । বিটলসের প্রবাদ পুরুষ জন লেনন (৯ অক্টোবর ১৯৪০ – ৮ ডিসেম্বর ১৯৮০) ছিলেন একজন গীতিকার, গায়ক, সুরকার, চিত্রশিল্পী, লেখক, শান্তি কর্মী, অসাধারন প্রজ্ঞার অধিকারী, বিপ্লবী প্রকৃতির এবং বিটলস এর প্রতিষ্ঠাতা । তার নিজস্ব ক্যারিয়ারে লেনন “Imagine” ও “Give Peace a Chance” এর মত অসংখ্য গানের স্রষ্ঠা ।
বিটলস কিংবদন্তী লেনন "Imagine" গানটির রচনাকারী এবং পারফরমার । ১৯৭১ সালে রিলিজ পাওয়া "Imagine" অ্যালবামের ওপেনিং ট্রাক এটা । লেনন নিজেই "Imagine" গানটিকে তার সেরা সৃষ্টি হিসাবে অভিহিত করেন “It's not a new message: "Give Peace a Chance" — we're not being unreasonable. Just saying "give it a chance." With "Imagine" we're asking, "can you imagine a world without countries or religions?" It's the same message over and over. And it's positive” “anti-nationalistic, anti-conventional, anti-capitalistic song” ।
১ এপ্রিল, ১৯৭৩ জন লেনন এবং তার স্ত্রী ইয়কো নিঊইরর্কে এক প্রেস কনফারেন্সে কন্সেপচুয়াল রাস্ট্র “Nutopia” পরিচিতি দান করেন । "Imagine" গানটির কনটেন্ট ছিল “Nutopia: The Country of Peace” এর অনুপ্রেরণা । লেনন "Imagine" কে “Nutopia” নামক রাস্ট্রের জাতীয় সংগীত হিসাবে ঘোসনা দেন । “Nutopia” এর “official declaration” -
“We announce the birth of a conceptual country, NUTOPIA. Citizenship of the country can be obtained by declaration of your awareness of NUTOPIA. NUTOPIA has no land, no boundaries, no passports, only people. NUTOPIA has no laws other than cosmic. All people of NUTOPIA are ambassadors of the country. As two ambassadors of NUTOPIA, we ask for diplomatic immunity and recognition in the United Nations of our country and its people”.
লেনন এর মৃত্যুর ২৯ বছর পরও ৩৮ বছর পুরনো "Imagine" এর জনপ্রিয়তায় সময়ের কোন আঁচড় পরেনি। শুধু এক প্রজন্ম নয় অনেক প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে মানবতাবাদী ও আন্তর্জাতিকতাবাদী এই গান।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জন লেনন, ইমাজিন, অনূবাদ ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হযরত মামুন আব্দুল্লাহ্ বলেছেন:
ভালো লাগলো। প্রিয়তে যোগ করলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ .......
হিমু ব্রাউন বলেছেন:
++++++++++++++
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ.....
সাপ্নিক বলেছেন:
ভাল লাগল।++++++
লেখক বলেছেন: থেঙ্কস পর দ্যা পিলাস ।
লেখক বলেছেন: NUTOPIA তে যোগ দেয়ার জন্য সচেতনতাই এনাফ । "All people of NUTOPIA are ambassadors of the country."
NUTOPIA এর ফ্লাগ এর রং সাদা ।
কালপুরুষ বলেছেন:
খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: থেংকু থেংকু !!!
লিটল হামা বলেছেন:
ওহ! ইমাজিন অনুবাদের কত ট্রাই করসিলাম। ভেরি টাফ জব। পারিনাই। ভালো হইসে তোমারটা।
লেখক বলেছেন: ধন্যবাদ !!!
Click This Link
এই লিঙ্কটা দেখেন !!! জোস লেখছে !!!
হাসান মাহবুব বলেছেন:
দীপ আহসান বলেছেন: ওহ! ইমাজিন অনুবাদের কত ট্রাই করসিলাম। ভেরি টাফ জব। পারিনাই। ভালো হইসে তোমারটা। ঐটা অনেক আগেই পড়সি। সামুতে সে তাজা কলম নামে লেখে। আসলেই জোস।
লেখক বলেছেন: ভাই দীপ আহসান এর জবাব এ আমার দেয়া লিংক টা দেখেন। জোস লেখছে !!!
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
গানটা খুব প্রিয়। কিন্তু অনুবাদটা পছন্দ হয় নাই একেবারেই।গানটা খেয়াল করে দেখেন, কোন কঠিন ইংরেজি শব্দ নেই। অত্যন্ত সাধারণ কিছু ইংরেজী শব্দে গড়া গানটা বিশাল এক স্বপ্নের কথা বলে--কিনতু আপনার অনুবাদটা একেবারে আক্ষরিক, খুব বেশী কাঠখোট্টা, আর খটোমটো শব্দে ভরপুর।
পুরো গানের সেই "সহজ কথায় দূর্বার স্বপ্ন " দেখার ভাবটাই আপনি নষ্ট করে ফেলসেন।
আমার এটা প্রিয় গান অনুবাদ করলেন, তাই মাইনাস দেই নাই।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার ম ন্তব্যের জন্য । কিভাবে চেঞ্জ ক্রলে ভাল হত কিছু উদাহরন সহ সাজেশন দিলে খুসি হতাম ।
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
আমি পাঠক মাত্র, সো আমি খালি ভাল মন্দ বলতে পারি , গড়তে পারিনা। তবে, এটুকু বলতে পারি, সহজ কথার, ছোট ছোট কথার দাম লাখ টাকা। যেসব শব্দ আপনি সাধারণ দৈনন্দিন লেখায়/কথায় ব্যভার করেন, সেগুলো দিয়েই জন লেনন একটা ভয়াবহ সুন্দর স্বপ্ন বুনে ফেলছেন। তাই এই গানটার কদর আকাশ ছুঁয়ে যায়।
নির্বাণ লাভের পুণ্যলোক বা স্বর্গোদ্যান প্রেতলোক সীমান্তরেখা ভোগাবাদ আর ব্যক্তিসম্পত্তি সৌহার্দ্যপুর্ণ ভ্রাতৃত্ব, স্বপ্নচারী "বিমুর্ত কল্পনা" সংহতি----এ শব্দগুলো আপনি হয়তো দৈনন্দিন কথায় ব্যভার করতেননা।
উপদেশ চাইলেন, তাই বললাম, মাইন্ড করবেননা
লেখক বলেছেন: একটা কবিতা স্মৃষ্টির চেয়ে কোন কিছু অনুবাদ করা অনেক কঠিন মনে হয় আমার কাছে । আমি চেস্টা করছি মুল থিম এ যাতে কোন ভাটা না পড়ে । আবার আক্ষরিক অনুবাদও না । ভাবানুবাদ আর আক্ষরিক দুইটার মাঝামাঝি আকটা কিছু করতে চাইছি । আপনি জেসব ওয়ার্ডের অপবাদ দিলেন, খুজে দেখুন জন লেননের লিরিক্স , জীবন আচরন, চিন্তাধারাতে এগুলোর প্রভাব খুজে পাবেন । আসলে আমি নুটপিয়ান থিম টাকে বেশি প্রায়রিটি দিয়েছি । আর লেখার সময় মনে হয়েছিল এগুলই পারফেক্ট হবে । সো আই ইউসড ডেম ।
মাইন্ডাইলাম না । NUTOPIA জিন্দাবাদ ।
অচন্দ্রচেতন বলেছেন:
অদ্ভুত অনুবাদ ... লাজবাব হইসে। আসল গানের পুরা এসেন্স'টা নিয়া আসছেন। লেনন ভর করসিলো নাকি? (+)(+)(+)(+)(+)
লেখক বলেছেন: লেননের NUTOPIA ভর করছিল..
NUTOPIA জিন্দাবাদ ।
পেলাচ এর জন্য ঢন্যবাড ।
অমিত চক্রবর্তী বলেছেন:
বহত লেট হো গেয়া পড়তে।তুমি তো পুরা থিসিস কইরা লিখছ দেখি।
সাড়ে চার ক্রেডিটে এ পিলাচ।
লেখক বলেছেন: মিযইন, এফঠাপ এরাই শুধু বুঝলোনারে ।
হায় হায়!!! সাড়ে চার ক্রেডিটে এ পিলাচ। তালি তো হোনারস মারুম রে। হা হা হা
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অনুবাদ ভালো লাগলো, খুব।
------------------------------------------------------------------------
ববডিলানের একটা গানের অনুবাদের চেষ্টা করেছিলাম এইখানে:
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আদনান০৫০৫ বলেছেন:
অনুবাদ যথার্থ হইছে। আর তথ্যগুলা দেওয়ায় অনেক্কিছু অজানা জিনিস সিখলাম। থ্যাংক্স।
লেখক বলেছেন:
জামাল!!
আমগো গাছতলার থিম নুটপিয়া!!
থ্যাংস ভাইডি!!
সুবিদ্ বলেছেন:
চমৎকার করে ফুটিয়ে তুলছো, ভালো লাগলো...প্রসঙ্গক্রমে মনে পড়লো একটা কবিতার কথা, "কোথায় স্বর্গ, কোথায় নরক", কবির মানটা ভুলে যাওয়া অন্যায় হয়েছে...
আরেকটা হলো ভাষন, জওহরলাল নেহেরু দিয়েছিলেন '৪৭-এর ১৫ আগষ্ট... তোমার ই-মেইল আইডি দাও, তোমাকে মেইল করবো এটা। আশা করি ভাল লাগবে তোমার কাছে...
লেখক বলেছেন:
হুম!! ভাই!! যাষ্ট খেয়াল করলাম!! প্রথম প্যারার শেষদুই লাইনে ঐ কবিতার আচ আছে!!
সেন্ড কইরেন ভাই এইটাতেঃ
থ্যাংস!!
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
কথাগুলো খুব সুন্দর। এরকম একটা পৃথিবীর কথা ভাবতে খুব ইচ্ছে করে।ভালো হয়েছে অনুবাদ।
লেখক বলেছেন:
থ্যাংকু সানফ্লাওয়ার য়াফা!!
লেননের নুটপিয়ার ঐ ডিক্লারেসন টা অসম্ভব ভাল লেগেছিলো!!
সুবিদ্ বলেছেন:
ই-মেইল করে দিছি...
লেখক বলেছেন:
ওকে ভাই, চেক করতাছি!!
থ্যাংস!!
লেখক বলেছেন:
কিন্তুক এই প্লাস প্রদানে আনন্দিত হলুম!!
কারন এইডা বসরে নিয়া পোষ্ট!! শান্তির কথা লয়া পোষ্ট!!
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ওয়াও!! গ্রেট!! গ্রেট!!
লেখক বলেছেন:
টাই, টাই (Ty, Ty) ব্রো!
লেখক বলেছেন: অসংখ্যা ধন্যবাদ!!
জন লেননের অমর গান "ইমাজিন"-এর আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন। শোনেন ও দেখেন-
লিংক - http://www.mediafire.com/?zd49qibkt5bemi9
সাইজ: ৩.৫ মেগাবাইট।
লেখক বলেছেন:
দেখেছিলাম আগে একবার! থ্যাংস শেয়ার করার জন্য!
লেখক বলেছেন: হুম! আসাধারন একটা গান!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















