somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফয়সাল - কে বাঁচাতে আপনাদের সাহায্য চাই

১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মানবিক সাহায্যের আবেদন। নতুন করে কিছু লিখছি না। অন্য একটি ব্লগে আমাদের আরেক বন্ধুর প্রকাশিত ব্লগটাই রিপোস্ট করে দিচ্ছি। আশা করি কিছু সময় ব্যয় করে লেখাটা পড়বেন।



আমাদের বন্ধু আহমেদ আল ফয়সাল। হাশিখুশি ছেলেটা ছোট বোনের মেডিক্যাল ভর্তি পরীক্ষার সাজেশন নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলো গত বৃহস্পতিবার। কিন্তু যাওয়া হয় নাই আর। মাঝপথ থেকেই ওকে ফিরে আসতে হলো ঢাকায়, স্ট্রেচারে শুয়ে।

একটি অ্যাসিডবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওদের বাসের। দূর্ঘটনায় চৌদ্দজন মারা যায় সেদিন। ফয়সাল প্রাণে বেঁচে যায়। কুমিল্লা সিএমএইচ থেকে ওকে যখন ঢাকায় আনা হয় তখনও তার জ্ঞান ছিলো তবে ট্রমায় কথাবার্তা এলোমেলো। চৌদ্দটা লাশ পেরিয়ে ওকে বাস থেকে বেরিয়ে আসতে হয়েছে এ-কথা ভাবলেই আমি ভয়ে কেঁপে উঠি। ওর প্রায় পুরো শরীরে পোড়া ক্ষত। অ্যাসিডে পুড়েছে ওর দেহের ৭৫ শতাংশ।

ডিএমসির বার্ন ইউনিটে ওকে প্রাথমিকভাবে ভর্তি করানো হয়। ক্রমেই অবস্থার অবনতি ঘটতে থাকে। দিন তিনেক পর ওকে প্রথমবারের মত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া টিস্যু গ্রাফটিং করানোর জন্য। প্রচুর ব্লিডিং হওয়ায় সেটা অসমাপ্ত রেখেই ওকে অপারেটিং রুম থেকে বের করে নিয়ে আসতে হয়। ৭৫ ভাগ পুড়ে যাওয়া একটা দেহে গ্রাফটিং করার মত অক্ষত টিস্যুই বা কই?

ডাক্তাররা জানিয়েছেন যে ওর ৫টা সার্জারী প্রয়োজন জাস্ট টু এনশিওর দ্যাট হি উইল সারভাইভ। আর এই অবস্থায় যদি ইনফেকশন হয় তো ওকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তাররা খুব একটা আশা দেখাতে পারলেন না। আর ডিএমসি তে ইনফেকশনের ভয়ও খুব বেশি। তাই ওকে গতকাল লালমাটিয়া সিটি হসপিটালের বার্ণ ইউনিটে শিফট করা হয়েছে। সার্জারীগুলোর জন্য ডিএমসিতে প্রয়োজন হত দশ লাখ টাকার মতো। এখন বোধহয় কয়েকগুন বেড়ে গেলো তা। এখনো সঠিক হিসেব জানাতে পারছি না। তবে হাসপাতালের প্রতিদিনকার খরচের অংকটা ও বেশ বড়। ওদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এর ব্যয়ভার কতটুকু বহন করা সম্ভব আমাদের কোন ধারণা নেই।

ফয়সাল কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম এর ছাত্র। পরবর্তীতে চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক শেষে এখন বুয়েটে সিভিল ডিপার্টমেন্টে শেষ বর্ষে পড়ছে ও। ০৩ ব্যাচ। রশীদ হলে আমার পাশের রুমেই থাকতো ও। আমি ওর রুমমেটের কম্পিউটারে বসেই লিখছি এখন। পাশের বিছানাতেই ফয়সাল ঘুমুত। বড্ড খালি আর এলোমেলো ও জায়গাটা এখন।

ঠিক এই মুহূর্তে আমরা অর্থ যোগাড়ের চেষ্টা করছি সবাই মিলে। টাকার অভাবে ফয়সালকে যাতে কষ্ট পেতে না হয় এই ব্যাপারটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, ফয়সালের বন্ধুদের। কিন্তু কতটুকু কি হবে আমরা বুঝতে পারছি না। খুব অসহায় লাগছে এ সময়ে...
আজ একটু পরেই বুয়েটে মানববন্ধন হচ্ছে ওর জন্যে। আমাদের বন্ধুকে বাঁচাতে আপনাদের সাহায্য কামনা করছি। করবেন না আপনারা? এগিয়ে আসবেন না ওকে বাঁচাতে?

সাহায্য পাঠাতে পারেন এই অ্যাকাউন্টেঃ

Dr. Ataur Rahman
Assistant Provost, Ahsanullah Hall
Bangladesh University of Engineering and Technology
Account No. 33000457
Sonali Bank, Buet branch, Dhaka

যোগাযোগ করতে পারেন যাদের সাথে -

1. Tanim (01715261731)
email: [email protected]
2. Mohi (01715348103)
email: [email protected]
3. Adil (01717444484)
email: [email protected]
4. Tanjil (01818129337)
5. Tareq (01715638962)
email: [email protected]

নিউজ লিংকঃ

1. প্রথম আলো -দুঃসহ যন্ত্রণায় দশটি প্রাণ


মুল পোস্টের লিঙ্ক
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×