ছাত্রলীগের সোনার ছেলেদের, সোনার মতো কাজ !
০৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মুক্তির দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ছাত্র লীগের প্রায় এক থেকে দেড়শো নেতা-কর্মী রোটনের মুক্তির দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। এসময় তারা কার্যালয়ের সামনে রাখা ফুলের টব, গাড়ি ও ভবনের জানালার কাঁচ ভাংচুর করে। এর পর তারা কার্যালয় ঘেরাও করে এবং সামনে ও পেছনের গেটে তালা ঝুলিয়ে দেয়। উপাচার্য ও কর্মকর্তারা ভবনের ভেতরে আটকা পড়েছেন। এই হচ্ছে সোনার ছেলেদের কাজ।
ঘটরাস্থলে কর্তব্যরত পুলিশ ছাত্রলীগ কর্মীদের বাধা দেয়নি।
এর আগে রোববার রোটনোর মুক্তির দাবিতে প্রতিকী অনশন করে ছাত্র লীগ।
২০০৭ সালের ১৮ জানুয়ারী জরুরি অবস্থা ভঙ্গের অভিযোগে রোটনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছাত্রলীগ ;
সরপ বলেছেন:
সুন্দর পোষ্ট। পেলাস।
অতন্দ্র প্রহরী বলেছেন:
সোনার ছেলেরা তো সোনার মতো কাজ করেছে তাই না।এই কাজ কি অন্য কাও কি করতে পারত?
েছাটন বলেছেন:
সোনার ছেলেদের পোষকরা শুধু মাইনাস দিয়েই যাচ্ছেন !! মন্তব্য করুন।
সরপ বলেছেন:
েছাটন বলেছেন: সোনার ছেলেদের পোষকরা শুধু মাইনাস দিয়েই যাচ্ছেন !! মন্তব্য করুন।
লেখক বলেছেন: যেই করুক অন্যায়তো অন্যায়ই।
আমাদের কপাল..........
েছাটন বলেছেন:
কপালের নাম গোপাল...কিন্তু আমাগো কপাল হইল রাজকপাল !! ......................................................................................
কপালের দোষ দিয়া আর কত ফাঁকি দিবেন? জাতি হিসেবে আমাদের ব্যর্থতা ঢাকতে কপালের দোষ দিয়ে আমরা আত্নতৃপ্তি খুঁজি। অথচ, আমাদের প্রয়োজন ছিল একটি আদর্শের। যা এই সব সোনার+রূপার ছেলেদের শেখাবে কোনটা বাঞ্চনীয় আর কোনটা অবাঞ্চিত।
.....................................................................................
আমাদের কোন আদর্শ নেই কেন?
জন্মই কি আমাদের আজন্ম পাপ?
বিবর্তনবাদী বলেছেন:
হিরার টুকরা ছেলের জন্য আজ সোনার ছেলেদের আক্রোশ। ........... কি আর বলব?
আরিফ থেকে আনা বলেছেন:
# আগস্ট,২০০৮(১)* ছাত্রলীগের সোনার ছেলেদের, সোনার মতো কাজ !
# জুলাই,২০০৮(৪)
* পানি দিয়ে গাড়ি যদিও পুরান খবর, কিন্তু বাংলাদেশে এই প্রযুক্তি নতুন।
* তারেক জিয়া।
* আজকে আমার দেখা সেরা মন্তব্য। ধন্যবাদ রন্টি চৌধুরী এবং হলদে ডানা।
* ধর্মনিরপেক্ষতা !!!
# জুন,২০০৮(৮)
* এভাবে হলে সে দিন বেশি দুরে নয়। বাংলাদেশে প্রায় সকলেই রাজাকার উপাধি পেয়ে যাবেন।
* ব্লগে অহরহ পত্রিকা থেকে কপি পেষ্ট হয়। কিন্তু গালিবাজদের দাবীতে, পত্রিকা থেকে কপি পেষ্ট করার জন্যে মাইনুলকে ব্যান হতে হয়!!
* দি টাইমস ওফ ইনডিয়া সহ যে পত্রিকা গুলো খবরটি চাপিয়েছে সকল পত্রিকাকে ব্যান করা হোক!!
* আগে মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভোটার করার দাবী জানাচ্ছি..............
* বাংলাদেশ বিচার বিভাগ বর্তমানে কি সত্যিকারে স্বাধীন???
* আশরাফ ভাই বি এন পির সাথে ঐক্য না করলে আপনারা মরবেন : হাজারী....।
* জেল যখন খেটেছি আরো খাটবো, এ সরকারের শেষ দেখে ছাড়বো : হাজারীর হাজারিকা থেকে।
* জামায়াত ইসলাম সৎ ও আত্মসমালোচনা কারী একটি দল বলে দাবী করে তাই তাদের কাছে আমার কিছু প্রশ্ন....।
# মে,২০০৮(৪)
* ইরাকে মার্কিন নারী সৈনিকদের ভিন্ন লড়াই...।
* শান্তি কমিটি ১৯৭১
* নারী : সৌদি আরব আর যুক্তরাষ্ট্র
* আওয়ামীলীগের চেতনা এবং নেতাদের কথার কি কোন মুল্য আছে??
# এপ্রিল,২০০৮(৩)
* নারী অধিকার ও ইসলাম : মাওলানা মুহাম্মদ জুনায়েদ
* বৈজ্ঞানিক দৃষ্টিতে নারী-পুরুষ পার্থক্য : হিটলার এ. হালিম
* মুক্তিযুদ্ধে যাওয়ার আগে যদি কুরআন শরীফ ভালো করে অর্থসহ বুঝে পড়তাম তবে আমি যুদ্ধে যেতাম না। : বঙ্গবীর কাদের সিদ্দিকী
----------------------------------------
---------------------------------------
আপনার এপ্রিল পর্যন্ত ব্লগিং পরিসংখ্যান। আপনার কি ব্লগিং করার আর কোনো সাবকেক্ট নেই?
ব্লগে অহরহ কবিতা , গল্প উপন্যাস পোস্ট হচ্ছে। অহরহ ব্যাক্তিগত অভিজ্ঞতার কথা আমরা জানছি, নিত্যনতুন মজার মজার পোস্ট হচ্ছে। সেখানে আপনার কোনো উপস্থিতি নেই।
দেশের হাজার হাজার অবস্থা আছে যা নিয়েও পোস্ট দেয়া যায়, সেখানেও আপনি নীরব।
হাইতির মানুষ মাটি খেয়ে বেচে আছে, অনন্তত আপনি একটু সমবেদনা জানাতে পারতেন। সেখানেও আপনার পদধুলির অভাব।
দেশের কোন সোনার ছেলে কি করেছে, কোন জনৈক মহাশয় একাত্তরে নির্দোষ ছিলেন এইগুলোর মধ্যই কি আপনার ভুবন সীমাবদ্ধ?
লেখক বলেছেন: আপনার গায়ে লেগেছে বুঝতে পারছি।
সুপ্ত সবুজ বলেছেন:
আরিফ থেকে আনা, ৭১ কে যখন আপনারা নিজের বাপের লিজ করা সম্পত্তি ভাবেন আর টার্গেট করে কিছু লোককে রাজাকার বানিয়ে ফেলেন তখন ওবায়েদের মত ছেলেরা আপনাদের পালিত সোনার ছেলেদের কান্ডগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটাকে বলা হয় টিট ফর ট্যাট। হাইতির মানুষ মাটি খায়, আর বাংলার মানুষ কি পোলাও মাংস খায় নাকি? বিদেশের বৃষ্টিতে ছাতা না ধরে বাংলাদেশের মানুষের ঝড়ের দিনে তার ছনের চালখানা ধরতে সাহায্য করুন। দয়া করে ওবায়েদকে জ্ঞান আপনার না দিলেও চলবে। আর ওবায়েদকে বলা- এরকম পোষ্ট কম দেয়াই ভাল, ব্লগ শান্ত থাকে। অবশ্য এখানেও আমার ভিন্ন মত রয়েছে। যাই হোক সর্বোপরি লেখাটার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
আরিফ থেকে আনা বলেছেন:
@সুপ্ত সবুজ : আমি ওবায়েদের সাথে কথা বলছি। সব যায়গায় দালালী করার অভ্যাস গেল না? এখানেও মুখ দেস।
কূটনী বলেছেন:
ভাই নতুন কি দেখলেন!! জন্ম থেকেই এই কাজ করে এসেছে! জাবির কথা মনে আছে!! ঢাকার লগি বৈঠার কথা? আর আজকের ভাংচুরতো তাদের রুটিন ওয়ার্ক। ব্লগের ভাষা দেখলেই টের পাওয়া যায় সোনার ছেলেদের পরিচয়!! সোনার ছেলেদের বিচার চাই না তবে চাই সাধারন ছাত্রদের বিবেক জেগে উঠোক।
ব্লগে নতুন বলেছেন:
হা হা হা হা আবার শুরু হইল সেই ছাত্র লীগ ও ছাত্রদল হাহা। ওহে লেখক আপনার রাজপুত্তুরের দল ছাত্রদল কি করে???!! হাহাহা। আর যতই বলেন ভাই বিনপি র আর আশা নাই।
হাপিবয় বলেছেন:
এরা হলো আমাদের দেশের দেশ প্রেমিক............এদেরকে কিছু বলবেন না...... প্লিজ ।
সোনার বাংলা বলেছেন:
দুষ্কের বিষয় হইলো তবু ও আবাইল্লা ছাবাইল্লারা স্বীকার করবো না
যে ছত্রাক'লীক আ'কাম করতেছে..............
আমি জাতীর বিবেক আনুয়ারে খুজতে আচি...........
দেখি হেই একোন কালো বেজু পইরা কুথায় দাঁড়ায়.......
ঢাবি নামক বিবেকের নুষ্ট কারখানারা কিতা করে?
আলী আরাফাত শান্ত বলেছেন:
বিবর্তনবাদী বলেছেন: হিরার টুকরা ছেলের জন্য আজ সোনার ছেলেদের আক্রোশ। ........... কি আর বলব?মাইনাস!
রাযহান বলেছেন:
ওহে ওবায়েদ, তোমার ঐহানে জ্বলে ক্যান ?
রাতেরপথিক বলেছেন:
যারে ঘেরাও করছে হেয় যেমন আর যার লইগ্গা করছে হেতায়ও একই রকম । কারে কি কইতাম।
মামু বলেছেন:
সুনার পুলাপাইনের কাচ তেকে এর বেশী কি আশা করা যায়, যেমুন টা এছকিমুর কাচ তেকে আশা করা যায়।
বন্ধনহীন বলেছেন:
" আরিফ থেকে আনা বলেছেন: ....... আপনার কি ব্লগিং করার আর কোনো সাবকেক্ট নেই?
... ব্লগে অহরহ কবিতা , গল্প উপন্যাস পোস্ট হচ্ছে। অহরহ ব্যাক্তিগত অভিজ্ঞতার কথা আমরা জানছি, নিত্যনতুন মজার মজার পোস্ট হচ্ছে। সেখানে আপনার কোনো উপস্থিতি নেই।... "
প্রতিটা মানুষের ইন্টারেস্ট ভিন্ন ধরণের। কারো কবিতা , গল্প উপন্যাসে আগ্রহ থাকে আর কারো থাকে রাজনীতি বা অন্য কিছুর উপর। ব্লগের বিষয় নির্বাচনে সবাইকে স্বাধীন থাকতে দেয়াই ভালো। বিষয়বস্তুর সমালোচনা হতে পারে।
ওবায়েদের পোস্টের বিষয় এমন কিছু নেই যে ক্ষতিকর। যা ঘটেছে, সে তা প্রকাশ করেছে। যেহেতু সে আওয়ামীলীগ বিরোধী, তার পোস্টে এ সংক্রান্ত বক্তব্য আসবেই। যে ব্লগার বিএনপি বিরোধী, তার পোস্টে বিএনপি বিরোধী বক্তব্য আসবে। এভাবে একটা সমাজে চেক-এন্ড-ব্যালেন্সের সৃস্টি হয়।
আপনি কি সত্যিই চান, ব্লগে আওয়ামীবিরোধী সমস্ত পোস্ট দেয়া বন্ধ হোক? যে কোন নেতৃত্বের ভূলের বা খারাপ পদক্ষেপের যদি সমালোচনা না হয়, তবে সে নেতৃত্বকে আমরা নিজেরাই ফ্রাংকেনস্টাইন বানিয়ে ফেলবো। বিরোধীমত বা কোনো রাজনৈতিক দলের সমালোচনা নাই থাকে, তবে "নির্বাচনের গনতন্ত্র" কি দরকার?
আমরা নিজেরাই রাজনীতিবিদদের খারাপ হতে সাহায্য করি। পরে আবার তাদের সমালোচনা করি।
আরিফ থেকে আনা বলেছেন:
@বন্ধনহীন : আমি ওবায়েদের সাথে কথা বলতেছিলাম। অতএব আপনে চুপ থাকলেই ভালা লাগে। আর ব্লগিংয়ের বিষয়বস্তু রাজনীতি হ অসুবিধা নাই মানা করমু না ( অবশ্য আমিইবা মানা করার কেডা?
খোমেনী ইহসান বলেছেন:
ছাত্রদলকে অনেকে সুযোগ বুঝে কোপ দেয়ার চেষ্টা করছে। অথচ তারা খোয়ারে থাকে বলে কখনও কথা বলে না। গত পরশু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলালের জামিনের ব্যাপারে হাইকোর্ট আদেশ দিছে। গতকাল ছাড়ার কথা ছাড়ে নি। আজ রাত সাড়ে আটটা পর্যন্ত ছাত্রদলের ছেলেরা নাজিমুদ্দিন রোডে দাড়িয়ে থাকলো ছাড়েনি। কই তারাতো কোথাও ভাংচুর করলো না। ছাত্রদলকে নিয়া মানুষ না জাইন্যা কথা কয়। তাদের বোঝা উচিত এখন ছাত্রদলে একটা ইতিবাচক চর্চা চলছে।আজকের সংবাদপত্র পড়ুন। সেখানে লেখা আছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদের নিয়া একটা গোল টেবিল বৈঠক হয়েছে। সেখানে সাইফুল ইসলাম ফিরোজ (সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল) কথা বলছেন। এরপরও..........সেই তুলনা.......। হায়।
রাফা বলেছেন:
সাবাস সত্য প্রকাশের জন্য।অন্যায় যেই করুক সেটা অন্যায়ই।এখন অনুগ্রহ পূর্বক হীরার ছেলেরা যে কান্ড করেছে তার পরিপেক্ষিতে আপনার পোষ্ট আশা করছি।একেবারে হত্যায় গিয়ে ঠেকেছে।



















আপনাকে +++++++++