বাম না, ডানই আওয়ামী লীগের শেষ ভরসা।
১২ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৮
রাজনৈতিক ভাষ্যকার ঃ ‘তোমরা যা ইচ্ছে তাই বলো ভাই, আমার সোনার হরিণ চাই’,
অত্যন্ত পরিষ্কারভাবে ১৪-দলীয় মিত্রদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের রণ কৌশল
জানিয়ে দিয়েছে হাসিনার নেতৃত্বাধীন দলটি। হাসিনার সাথে লে.জে. হোসেইন মোহাম্মদ এরশাদের সখ্যতা অনেক দিনের পুরানো; সম্প্রতি লন্ডনে তাদের দুজনার সম্পর্ক আরো ঘনিভূত হয়েছে।
এর ফলে এক দিকে এরশাদ নিজেকে পরবর্তী সরকার-গঠনে প্রধান নিয়ামক শক্তি হিসেবে দেখছেন, কারণ তার দলের সমর্থন ছাড়া ‘আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবে না’, অন্য দিকে বাম শরিকরা এরশাদের সাথে আওয়ামী লীগের আঁতাতের ঘোরতর বিরোধিতা করছে।
হিসেব-নিকেশ করে আওয়ামী লীগ দেখেছে, ‘বামদের’ চেয়ে ‘ডানই’ ভালো; তাই এখন আর
রাখ-ঢাক না করেই প্রকাশ্যেই শীর্ষ আওয়ামী নেতারা এরশাদের সাথে আঁতাত করে নির্বাচন-বিজয়ের পূর্বাভাষ জানিয়ে দিয়েছেন। এতিম ‘বাম’ দলগুলিকে নতুনভাবে তাদের ভবিষত কর্মপন্থা নিয়ে চিন্তা করতে হবে। আওয়ামী নেতাদের অনেকেই চান ‘বামরা’যেন নিজেরাই সরে দাঁড়াক তথাকথিত ১৪ দলীয় মোর্চ্চা থেকে; কারো কারো মতে মোর্চ্চার জন্যে এ্যাসেট না হয়ে এরাহয় লায়বিলিটি। সাম্প্রতিক পৌর নির্বাচনের পর বিষয়টা আওয়ামী দূর্গে প্রকাশ্যে আলোচিত হচ্ছে। চোদ্দদলীয় মোর্চ্চার মনোনীত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদ-প্রার্থী বাদশাকে অত্যন্ত অসম্মানজনকভাবে সরিয়ে দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে জয়যুক্ত করতে ‘বামদের’ মদদের প্রয়োজন পড়েনি; সেদিক থেকে মদদ জুগিয়েছে এরশাদের দল। জাতীয় পার্টির ঘাঁটি বলে পরিচিত বৃহত্তর রংপুরে এরশাদের দল বাইশটি আসনের একুশটিই পাবে, এমন মনে করেন প্রাক্তন রাষ্ট্রপতি। আশিটি আসন পাবে জাতীয় পার্টি, ধারনা এরশাদের। অন্যদিকে বামদের অন্য সব দল একত্রে ১৪টি আসনও পাবে না, মনে করেন আওয়ামী নীতি-নির্ধারকরা। এ পরিপ্রেক্ষিতে এরশাদ-হাসিনার আঁতাতের বিষয়টি এখন আর গোপন কোন বিষয় নয়।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আওয়ামীলীগ ;
লেখক বলেছেন: বামের জন্য আওয়ামীলীগ বিএনপি কোনটা ভালো!!
যে ভালো তার সাথেইতো আছে বামরা, যাদের সাথে তাদের মতের কিছুটা মিল পাওয়া যায় তারাতো তাদের সাথেই থাকতে চায়।
কিন্তু আঃ লীগ বরাবরের মতো মতের বা চেতনার তোয়াক্কা না করে এরশাদের সাথে বিড়তে চায়। এর মানে হচ্ছে আওয়ামীলীগের প্রয়োজন শুধু ক্ষমতার স্বাদ।
লেখক বলেছেন: হিসেব-নিকেশ করে আওয়ামী লীগ দেখেছে, ‘বামদের’ চেয়ে ‘ডানই’ ভালো; তাই এখন আর
@লেখক
আগাছা কয় গাছরে, "তুই কেন আমার সমান হলিনা? তাইলে তোর আগাটা আমি ছুইতে পারি?"
লেখক বলেছেন: আওয়ামীলীগের প্রয়োজন ক্ষমতা, সেটা যে ভাবে হোক। সরকার কিংবা এরশাদের সঙ্গে আতাত করে হোক বা রাজপথে মানুষ খুন করে হোক বা দেশকে অন্যের হাতে তুলে দিয়ে হোক!
বিডি আইডল বলেছেন:
ছাতুর গুয়ের গন্ধ...যাইগা
আরিফুর রহমান বলেছেন:
কপি পেস্ট!



















লেখক বলেছেন: হিসেব-নিকেশ করে আওয়ামী লীগ দেখেছে, ‘বামদের’ চেয়ে ‘ডানই’ ভালো; তাই এখন আর
@লেখক
বামের কোনটা ভাল? আঃ লীগ না বিএনপি?