আমার প্রিয় পোস্ট

মুসলমানদের কি করা উচিৎ !!

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩

শেয়ার করুন:                   Facebook

১/১১ এর পরিবর্তনের পর এদেশের মানুষ ফখরুদ্দীন আহমদ ও জেনারেল মইন উ আহমদের মধ্যে কামাল আতার্তুকের প্রতিচ্ছবি দেখেছে। কিন্তু আজ তারা প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। - এ মন্তব্য করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী।

মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "১/১১ বাহকরা প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন বলে অনেকে এখন আর মনে করছেন না। তাদের কাজে কর্মে অনেকটা যেন গা-ছাড়া ভাব দেখা যাচ্ছে।"

এ সরকারের আমলে গঠিত দলটির প্রধান হতাশা প্রকাশ করে বলেন "আজ যেভাবে বিভিন্ন ক্ষেত্রে পিছু হটার পালা শুরু হয়েছে, বিশেষ করে দুর্নীতি বিরোধী অভিযানে যে শৈথিল্য দেখা দিয়েছে, তড়িঘড়ি নির্বাচন দিয়ে সেই পুরনো ধাঁচের রাজনীতিতে দেশকে নিক্ষিপ্ত করার যে লক্ষণ দেখা যাচ্ছে তা জাতীয় জীবনে প্রচণ্ড ক্ষোভ ও হতাশার জন্ম দিচ্ছে।"

কোরেশী বলেন, "১/১১ নায়করা যদি তাদের আরাধ্য কর্ম থেকে সরে যান, দেশ যদি আবার পেছনের দিকে চলতে শুরু করে, কামাল আতাতুর্কের স্থলে যদি আফগানিস্তানের হামিদ কারজাই কিংবা সিকিমের লিনদোপ দরজির আগমনের পথ প্রশস্ত হয়, তাহলে জাতি কখনোই তাদের ক্ষমা করবে না।"

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পিডিপি নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, "এক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে তারা মেরুদণ্ডহীন।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিডিপি নেতা নুর মোহাম্মদ খান, গোলাম সারোয়ার মিলন, অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম প্রমুখ।


মনেহচ্ছে আস্তে আস্তে এই সরকারের মুখোশ খুলে যাচ্ছে........................! কোরেশী যা বলেছেন তা কখনো বাংলাদেশের সাধারন জনগনের মনের কথা হতে পারেনা। আমার মনেহয়না তিনি জনগনের প্রতিনিদিত্ব করেন। উনি যা বলেছেন তা হচ্ছে উনার এবং বর্তমান সরকারের সপ্নের কথা। যা বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান কখনো মেনে নিতোনা এবং নিবেওনা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ধর্মনিরপেক্ষতাবাদ ;

 

  • ৬ টি মন্তব্য
  • ১৩৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১৩ জনের ভাল লাগেনি
১. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৩
comment by: প্প্বপ্প্বেষপ্প্ব্ত্রপ্প্বুপ্প্ম্লপ্প্ম্ম....... বলেছেন: হা হা হা হা ......খেলমুনা খেলমুনা....তাইলে তাল গাছটা আমারে দিতে হইব।
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: হা হা হ..... তাল গাছের জন্য মাতাল হইয়া সত্য কথা বইলা দিতেছে...........।

২. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬
comment by: লাল পিপড়া বলেছেন: কোরেশী কেডায় ?
৩. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭
comment by: লেখাজোকা শামীম বলেছেন: আগে জাতীয় নির্বাচন কইরা সংসদে যাউক। তারপর তার কথা শুনমুনে।
৪. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
comment by: মইন বলেছেন: কোরেশী কি জিনিশ, খায় না মাথায় দেয়?


"লেখাজোকা শামীম বলেছেন: আগে জাতীয় নির্বাচন কইরা সংসদে যাউক। তারপর তার কথা শুনমুনে। "
পথটাউ তো চিনবার পারবো না।
৫. ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪১
comment by: ফারহানা আহমেদ বলেছেন: কোরেশীরে মাইনাস। আপনারেও।

 



 


আমি এক বাংলাদেশী।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৯৯৭৪