তিন দিন চলে গেল কিন্তু রাজপথ সাধারনের জন্য মৃত্যর ফাদ হয়ে রইল। মন মানতে ছিল না যে ভাবেই হোক আমার ছেলের মুখ আমি দেখতে চাই।
বাসায় লেন্সের ক্যামেরা ছিল আমি যদিও সাংবাদিক না তারপরও একটি জাতীয় প্রত্রিকার স্টিকার ক্যামেরার সাথে লাগিয়ে সাংবাদিক সেজে রাজপথে নামলাম!
রিকসা-ভ্যান সহ নানা কসরত করে গ্রামের বাড়িতে গিয়ে যখন পৌছালাম তখন অনেক রাত। হাত-পা আগুন দিয়ে সেকা দিয়ে তবে ঘড়ে ঢুকতে দিল। আর যখন আমি আমার ছেলেকে প্রথম দেখলাম সেই দৃশ্য কখনো ভুলবো না।
ওর ছোট নিস্পাপ মুখের দিকে যখন তাকালাম বুকের ভেতর কেমন যেন করে উঠল। এত মায়া লাগলো যা বোঝানো যাবেনা। বাবা হয়েছি শুনে বঝুতে পারিনী আল্লাহ আমার জন্য কি নেয়ামত পাঠিয়েছেন। ভালবেসে বিয়ে করেছি কিন্তু সন্তানের জন্য আমারযে টান তা দেখে আমার পাটনার প্রায়ই আমাকে নানান কথা শোনায়। আসলে বাবা নিজে হবার পর বুঝতে পেরেছি যে বাবা-মা আমাকে কতটা ভালবাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

