আমি জানিনা তুমি কেমন আছ?
তবে বিশ্বাস করি খুব ভাল আছ তুমি।
সুখেই কাটাচ্ছো প্রহরগুলো।
বাইরে এখন বৃষ্টি হচ্ছে খুব,
প্রচন্ড তাপদাহের পর এই বৃষ্টি...কৃষকের মুখে হাসি ফোটাবে হয়ত!
কিন্তু আমার লাগছে অসহ্য..
বিষন্নতায় ভুগছি ইদানিং
আমার কানে বাজে এখন তোমার হাসির রিনিঝিনি শব্দ
তোমার সুরেলা কণ্ঠের শব্দগুলো ইথারে ভেসে থাকে
অতঃপর বারবার ফিরে আসে..
জানো নিশ্চয়
কোন শব্দেরই মৃত্যু হয়না,
শব্দরা বাতাসে ভেসে বেড়ায় মুক্ত পাখির মত।
তোমাকে ভাবতে ভাবতে আমি ডুবে যাচ্ছি
হারিয়ে যাচ্ছি
কিন্তু তারপরও ভালোবেসে ক্লান্ত হচ্ছিনা!
কেন এমন হচ্ছে?
বলতে পার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



