somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার রুপবতী স্ত্রী ও সমসাময়িক রূপচর্চা(রম্য রচনা)

৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমার স্ত্রী কুলসুম বানু যথেষ্ঠ রুপবতী। তবে সে তার রুপ নিয়ে সন্তুষ্ট নয়। তার ধারণা একটু যতœাদি করলে সে ঐশীরিয়া জেনিলিয়াদের পেছনে ফেলে দিতে পারবেন। তাই তিনি যথেষ্ট আগ্রহ নিয়ে বাজার থেকে নানান ধরণের কসমেটিকস কিনছেন এবং ব্যাবহার শেষে কোম্পানি ওয়ালাদের গালাগাল দিচ্ছেন।
টিভির বিজ্ঞাপনে প্রমাণ(!!)সহ বলা হয়েছিল, সকল গৌরবর্ণদের সাত দিনে ধবধবে ধবল করবে হাবিজাবি লাভলী ক্রিম! ঐ ক্রিম কিনে আমার কল্পনা বিলাসি বউ চরম হতাশ। সারা মুখে ব্রন নিয়ে তিনি কাঁদো কাঁদো গলায় সেদিন আমার সামনে এসে দাড়িয়ে বললেন, ওগো তুমি দেখেছো আমার এ কি হলো? এখন আমি এই দাগ উঠাবো কি দিয়ে?
তার চোখ মুখ দেখে মনে হল বাংলাদেশের সবচেয়ে বড় বুলডেজারটা বুঝি তার মুখের উপর দিয়ে গিয়েছে। সারা চেহারা জুড়ে ব্রন, কালো রাষ উঠে বিশ্রি অবস্থা ওর। যদিও আমি ডাক্তার নই তবু বাঙ্গালী বলে জন্ম সূত্রেই আমি পেয়েছি উপদেশ দেবার ক্ষমতা, তাই তাকে বললাম, এক কাজ করো তুমি কাঠ ঘসার শিরিস কাগজ দিয়ে মুখ ঘসে দেখতে পারো। ভাল ফিনিসিং পাবে!
আমার হালকা রসিকতায় সে খুবই উত্তেজিত হয়ে পড়ল। আগামী তিনদিন বাসায় আমার খানা বন্ধ বলে সে জানিয়ে দিল। হাতে থাকা পত্রিকাটাও সে ছিড়ে ফেললো। ভ্যাগিস সে আমাকে টেনে ছিড়ে ফেলেনি! নারী শাষিত সমাজ ব্যাবস্থায় এসব শোষনকে নিয়তি বলেই মেনে নিয়েছি।
ইংরেজ লাট সাহেবরা দেশটাকে ছিবড়ে খেয়ে এক সময় চলে গিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে ওরা আবার ফিরে এসেছে। গরীব রাষ্টের বিপনি-বিতান গুলোর কাঁচের শোকেসে থরে থরে সাজানো বিদেশি ব্যান্ডের কসমেটিকস। বিজ্ঞাপনের ফাঁদে ফেলে জন্ম সূত্রে কম মস্তিস্ক নিয়ে জন্মানো নারীকুলকে নানা কেমিক্যাল ব্যবহার করিয়ে দেশের টাকাকে নিয়ে যাচ্ছে মোড়ল রাষ্ট্র গুলো।
আমার অস্থির চরিত্রের স্ত্রী এখন শসা, পিয়াজ, মুসরির ডাল, কাঁচা হলুদ, গোল আলু সহ কাঁচা সবজির উপর ঝুকে পড়েছে। সবজির মূল্য বৃদ্ধিতে নারীকুলের অবদান যে কম নয় তা বুঝতে পারছি। বাজারের থলে হাতে শুকনো মুখে সবজি কিনছি কিন্তু পাতে পড়ছে ডাল!
চোখের ভ্রু তুলতে গিয়ে আমার স্ত্রী যন্ত্রনায় কেঁদে ফেলেন প্রায়ই। তাই তাকে প্রশ্ন করলাম, কেন তুমি এতো কষ্ট করে ভ্রু তুলে বেড়াল সাজছো?
আমার কথায় তার গরম কড়াইতে যেন তেল পড়লো। তেড়ে এলো সে। তবে সে কিছু ছুড়লো না আজ। প্রায়ই সে হাড়ি পাতিল ছুড়ে মারে আমার টাক মাথায়। আশংকাজনক ভাবে ওর হাতের নিশানা বৃদ্ধি পাচ্ছে। ভাবছি একটা হেলমেট কিনে ফেললে কেমন হয়? ওরে যব্দ করা যাবে।
কুলসুম বানু আমাকে টেনে নিয়ে গেল টিভি রুমে। হিন্দি পুরাতন একটা সিনেমা চলছিল, যেখানে নায়ক অনিল কাপুর আর অক্ষয় কুমারের গা ভর্তি কালো লোম। ও চ্যানেল পাল্টে সদ্য মুক্তি পাওয়া একটা সিনেমা দেখালো। বিস্ময়ে হতবাক হলাম। স্ত্রী বললেন আমরাতো মাত্র চোখের ভ্রু প্লাগ করছি আর তোমরা পুরুষরা সারা শরীর প্লাগ করছো! মুখ ঝামটা দিয়ে ও চলে গেল। যার বুকে লোম নাই সে নাকি মায়াদয়াহীন সিমার! তাই আগের দিনের নারী সমাজে লোম ওয়ালা পুরুষের খুব কদর ছিল। আহা পুরুষরাও এখন লোম প্লাগ করছে? আশংকা করছি অচিরেই হয়ত মেয়েদের মত মুখে ডাল মেখে আর চোখে শসার টুকরো দিয়ে পথে নামবে পুরুষ কুল।






৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×