আমার প্রিয় পোস্ট

ব্লগার বর্ণ ডটের (বর্ণ.) অজ্ঞতা নাকি টিপিক্যাল জামাতি অস্বীকার?

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬

শেয়ারঃ
0 0 0

গত ১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫, ব্লগার বর্ণ ডট (বর্ণ.) একটা পোস্ট দিয়েছিলেন, ইসলাম বিরোধিতাই কি স্বাধীনতার 'স্বপক্ষ শক্তির' আদর্শ? তাতে এক জায়গায় লিখেছিলেন, “"ইসলাম জামায়াতে ইসলামীর একার কোন সম্পত্তি না।” তাতে আমার কমেন্ট এবং বর্ণ ডটের জবাব ছিল নিম্নরূপঃ

[[রাস্তার ছেলে বলেছেন:
"ইসলাম জামায়াতে ইসলামীর একার কোন সম্পত্তি না।"
বিভিন্ন সভা সমাবেশে বেহেশতের টিকেটের নিঃশ্চয়তা দেবার সময় কথাটা মনে রাখলেই হয়!

লেখক বলেছেন: আপনাকে কে বেহেশতের টিকিট দিয়েছিল?

রাস্তার ছেলে বলেছেন: আমাকে বেহেশতের টিকিট কোন মাউলানার দেয়ার ক্ষমতা নেই। কারণ আমি নাস্তিক! আপনাদেরকে এটা সরাসরি হাই অফিসিয়ালথেকে রিলিজ করে আনতে হবে!

লেখক বলেছেন: কথা পরিষ্কার করেন- আপনি যদি জামায়াতকে ইঙ্গিত করেন, তবে জামায়াতের কোন সভা সমাবেশে শুধু জামায়াত কর্মীরাই বেহেশতে যাবে এমন সার্টিফিকেট দেয়া হয়েছে?

রাস্তার ছেলে বলেছেন: আপনাদের নিজামিই তো পল্টনে সমাবেশে এসব বলেছিল মনে নাই? শুধু পল্টন শুধু নিজামিই অবশ্য শেষ বা শুরু নয়! আপনার জন্য কোন লিংক খুঁজে পাওয়া যায় কিনা দেখি। তবে ২০০১ এর নির্বাচনের আগের নির্বাচনী প্রচারণায় এসব কথা ছিল বলেই আমার মনে পড়ে। আমার জানা মতে ২০০৪ বা ০৫ এও একথা নিজামি এবং তার সাথে আরেকটা কে যেন জেলে গেল, সেও বলেছে।

লেখক বলেছেন: গাজাখুড়ি গপপো কোথায় পেয়েছেন? নিজামী কোথায় কবে বলছে যে বেহেশত জামায়াত শিবিরের কর্মীদের একার জন্য রিজার্ভ। এই কথা ফের বললে জামায়াত শিবিরের শত্রুরাও আপনাকে পাগল ভাবা শুরু করবে।]]

এরপর আমি আর কথা বাড়াই নি সেদিনের মত। আসলে এসবের আবার লিংক লাগবে ব্যাপারটা মাথাতেই আসেনি! তবে আসলেই এই সব কথার লিংক খুঁজে পেতে আমাকে রীতি মত গলদঘর্ম হতে হয়েছে! ভাবতেই পারিনি তথ্য প্রযুক্তির এ যুগে এত নাকানি চোবানি খেতে হবে! ছাত্রত্ব শেষ অনেক আগেই। তাই কোন ভার্সিটির লাইব্রেরীও আমার জন্য খোলা নয়! যা হোক, শেষ পর্যন্ত ব্লগার বর্ণ ডটকে আর নিরাশ করতে হয়নি!

এখানে লক্ষণীয় শেষ মন্তব্যে বর্ণ ডটের জবাব। আমার তথ্য সূত্রের দূর্বলতা এবং ঘটনার সম্যক সম্পর্কে আমার ধারণার অপর্যাপ্ততা আঁচ করতে পেরেই তিনি আমার কথাকে গাঁজা খুরি বলতে সাহস করেছিলেন এটা পরিষ্কার। নাহলে আমি যখন বললাম লিংক দেবার চেষ্টা করছি, তখনই এভাবে আক্রমণ আর কি নির্দেশ করতে পারে? এটা এক ধরণের অভদ্রতাও বটে!

মানছি, জামাতিরা যখন নিজেদের ৭১ এর সর্বজন বিদিত অপরাধের কথাই খুব সহজে অস্বীকার করে তখন এভাবে কোন লিংক ছাড়াই আরেকটা সর্বজন বিদিত অপরাধের কথা বলাটা আমার উচিত হয় নি! আমার জানা উচিত ছিল, জামাতিরা খোলা মাঠে ভরা মজলিসে যাই বলুক না কেন, তার প্রমাণ না থাকলে তা টিপিক্যাল জামাতি ধাঁচের অস্বীকারের রিসাইকেল বিনে পড়তে বাধ্য! যা হোক, শিখলাম! এবার দেখা যাক জামাত বেহেশতের টিকিট বিক্রির লাইসেন্স রাখার দাবি কখনও করেছে কিনা!





১৪ই সেপ্টেম্বর, ২০০৩ জামাতের সংসদীয় দলের উপনেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর নির্বাচন বাতিল করেন হাইকোর্ট। তার অনেক কারণের মধ্যে একটা কারণ:

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি প্রচারণার সময় দলীয় সভা থেকে পিরোজপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী সুধাংশু শেখর হালদারকে ‘কাফের’ উল্লেখ করে বলেন, ‘কাফের কে ভোট দেবেন না’, ‘কাফেরকে ভোট দিলে জানাজা হবে না’, ‘আওয়ামী লিগকে ভোট দিলে জান্নাতবাসী হবেন না’ এবং ‘কাফেরকে ভোট দিলে গুনা হবে’। নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন, ‘আমাকে ভোট দিলে বেহেশতে যেতে পারবেন’, ‘আমি বেহেশতের টিকিট দেব’।- তথ্য সূত্রঃ দৈনিক প্রথম আলো, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০০৩ এর হেডলাইন। ঐ দিনের অন্যান্য পত্র পত্রিকাতেও এসব ছাপা হয়েছিল। আমার মনেহয়, বর্ণ ডটদের মুখপত্র 'সংগ্রাম' খবরটা ছাপায়নি, তাই ব্যাপারটা তিনি জানতে পারেননি! (ঐ খবরের কাগজটা আমি আর বের করতে পারিনি)

মজার ব্যাপার হল, এ সব ব্যাপার নিয়ে মামলা মোকদ্দমা হয় না বললেই চলে (আসলে আমার জানা মতে এই একটাই হয়েছে)। কিন্তু সুধাংশু শেখর হালদার ছাড় দেননি বলেই তিনি মামলা দায়ের করেন, যার ফলশ্রুতিতে আমি এসব কথার তথ্য সূত্র দেখাতে পারলাম! কথা হল, হাটে মাঠে ঘাটে আমাদের জামাতিরা যে এসব কথা বলে বেড়ায় তা সবারই জানা আর তার জন্য তথ্য সূত্র দেবার দরকার হয় না। অথচ সূত্র দিতে হবে, জামাতিরা ব্যাপারটাকে এই পর্যন্ত নিয়ে যেতে সমর্থ হয়েছে দেখা যাচ্ছে! তবে তাতে আমারই ভাল হয়েছে দেখছি! তথ্যটা একে বারে পার্ফেক্টলি জানা হয়ে গেল!
ধন্যবাদ ব্লগার বর্ণ ডট!

এবার আমি দেখতে চাই, আমাকে কেউ পাগল ভাবেন কিনা আর আমার 'গপ্পোকে' কারও কাছে গাঁজাখুরি মনে হয় কি না!


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যুদ্ধের ময়দানেও আছি!যুদ্ধের ময়দানেও আছি! ;
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৮
কাক ভুষুন্ডি বলেছেন: ঐডা এক্টা জামাতী ব্রেনওয়াশড ড়াজাকার। যুক্তি দিবার পারেনা তাই ব্লক করে।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: ব্লক করেছে নাকি?

২. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
মারুফ মুনজির বলেছেন: বুঝপার পারলাম না ঃঃৎৎৎৎৎৎ
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: কি বুঝবার পারলেন না?

৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩
মিছে মন্ডল বলেছেন: বর্ণর চক্ষু ও কর্ণ ২টাই নষ্ট
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: আরে না ব্রাদার! এরা সবকিছু আমাদের চেয়েও ভালো করে জেনেই কথা বলে।

৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪
ইয়র্কার বলেছেন: saguder swi valo pae. report korle kaj hoy na.
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: রিপোর্টের দরকার নাই। ওরা থাকলেই আমরা বরং আরও ভালোভাবে সবকিছু জানার চেষ্টা করি। যেমন আমি এখন করলাম!

৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯
কাক ভুষুন্ডি বলেছেন: আমার প্রায় সবকটা নিকই ওর কাছে ব্লক
৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫
ইয়র্কার বলেছেন: হ, রিপোর্ট করলেও এজন্যই অথোরিটি ওদের ব্লক করে না। ওরা ব্লগের হিটের উৎস। তবে ছাগুদের পিছনে সময় ব্যয় না করতে হলে সেই সময়টা ক্রিয়েটিভ কাজে ব্যয় করতে পারতেন।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: এই সময় ব্যয় না করাটাই কিন্তু আমাদের চেয়ে ওদেরকে এগিয়ে নিচ্ছে! যেমন, আমার উত্তর দিতে সময় লাগলো পুরো ৬ দিন!

৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪
ইয়র্কার বলেছেন: সময় ব্যয় করার ক্ষেত্র আছে। এখানে কোনো ছাগু ইতিহাস বিকৃত করে পোস্টালে অথোরিটি যদি ইগনোর করে যান; কিন্তু আপনি ছাগুকে গালি দিয়ে যদি ব্যান হোন, তাহলে তো সমস্যা।

ছাগু নির্মূলে অবশ্যই সময় ব্যয় করবেন, তবে ক্ষেত্র বুঝে। অনেক সময় ছাগুর পোস্টের আলোচনা-সমালোচনা করলে সেটার প্রচার হলো এই হিসেবে দেখে, ছাগু যদি লাথি খেয়ে চরমানন্দ বোধ করে, তাহলে লাথি না দেয়াটাই ভালো।
৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫
ইয়র্কার বলেছেন: এই যে বর্ন, শঙ্খচীল এরা নতুন মাল না, অনেকদিন ধরে আছে। এদের অনেক পোস্ট, বক্তব্যকে আমি নিজেও রিপোর্ট করেছি সুনির্দিষ্ট কারণ দেখিয়ে, অথোরিটি দুর্ভাগ্যজনকভাবে এগুলো ইগনোর করে গেছেন।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: আমি মনেকরি গালাগালি করে নিজের অবস্থান স্পষ্ট করা যায় না। আবার চুপ থেকেও তা করা যায় না। আমি গালিগালাজ করিও না। একজন জামাতির নির্লজ্জ অস্বীকারকে মেনে নিতে পারি নি। আজও কোথাও পড়লাম, জামাতিরা দাবি করেছে তারা যুদ্ধাপরাধ করেনি!

আমি মনেকরি এদের এসব কথার উত্তর আমাদের দেয়া উচিত টু দ্য পয়েন্ট। গালি গালাজ করে নয়! আমি এখানেও সে চেষ্টাই করেছি।
কারণ প্রচারেই প্রসার! অস্বীকার করার উপায় নেই, নিজেদের প্রচার আর আমাদের নীরবতার সুযোগে জামাতিরা আজ অনেকদূর এগিয়েছে। এতটাই দূর, যেটা স্বাধীন বাংলাদেশে ভাবা যাওয়ারই কথা নয়!

৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮
ক-খ-গ বলেছেন: এইসব আজাইরা ছাগলের জন্য সময় ব্যায় না করার আহবান জানাচ্ছি। এখনো অনেক কাজ বাকি আমাদের, অনেক কাজ। এই সব ছাগলের ছানাদের জন্য সময় খরচ করবেন না প্লিজ। :)
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: সময় নষ্ট করিনি ব্রাদার! এর মধ্যেও কিন্তু লেখা লেখি করেছি!

১০. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯
কাক ভুষুন্ডি বলেছেন: ছাগুরে গালিদিয়া আমি অহন মডুগো নজরে আছি :)
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: দেখা যাক আমার কি হয়!

১১. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১০
মাহমুদ৬৯ বলেছেন: জটিল কাজ করছেন। ছাগুরা নিপাত যাক।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ!

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

১৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫
নুশেরা বলেছেন: জবাব দিতে চাইলে এভাবেই। ওয়েল ডান, শান্ত।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ নুশেরা আপু! কেমন আছেন আজকে? মেয়ে কেমন আছে?

১৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কষ্ট করেছেন, কিন্তু কষ্টের ফল অপাত্রে গেল...
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: আমি তা মনে করি না ব্রাদার!

১৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬
অরণ্যচারী বলেছেন: এই সব রাজাকার হঠাৎ কইরা উদয় হয়, উল্টাপাল্টা পোস্ট দেয়.... তারপরে একমাস আর কোন খবর থাকে না।

তয় শঙ্খছাগ আর সর্প এখন নিয়মিত।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: নিচে বর্ণ ডটের আস্ফালন দেখলেই আপনি বুঝবেন এরা কতটা সিরিয়াস ব্লগার!

১৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
অরণ্যচারী বলেছেন: তবে আমি আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ অরণ্যচারী!

১৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩
বর্ণ. বলেছেন: হা. হা. হা.। হাসালেন আমাকে। আর রেফারেন্স খুঁজে পেলেননা। পত্রিকার রেফারেন্স নিয়ে এসেছেন। তাও আবার প্রথম আলোর! ! ! এমন এক পত্রিকার রেফারেন্স আপনি উপস্থাপন করেছেন যারা প্রতিবাদটুকু ছাপানোর ভদ্রতা দেখায় না। এমন এক পত্রিকার রেফারেন্স দিয়েছেন যারা তিলকে তাল করতে জানে মুহুর্তের মধ্যে। এই সেই প্রথম আলোর রেফারেন্স আপনি টানলেন যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সালেহীকে পারলে নিজেরাই ফাসির রশিতে ঝুলায়। তারা এমনভাবে রিপোর্ট করেছে যেন প্রথম আলো কর্তৃপক্ষ সালেহী খুন করার সময় উপস্থিত ছিল। কিন্তু ফলাফল- খুনের সাথে ন্যুনতম সম্পর্ক না থাকায় সালেহী খালাস। এই পত্রিকার ফরমায়েশী রিপোর্ট আপনি প্রমাণ হিসেবে এনেছেন। আরেকবার প্রাণ খুলে হাসতে হচ্ছে। এমন এক কাঁচা কাজ করার জন্য আপনি ছয়দিন সময় নষ্ট করেছেন? আর মোটে একটা প্রমাণ বের করেছেন? ওসব পত্রিকা সার্চ দিলে তো এমন ভুরি ভুরি রিপোর্ট পাওয়ার কথা। জামায়াতের হাজারো হাজারো সাহিত্য ভান্ডারের কোথাও কি এমন একটি দাবী খুঁজে দেখাতে পারবেন? জামায়াতের একটি প্রেস রিলিজ বা লিফলেট কি দেখাতে পারবেন? জামায়াতের নিজেদের প্রকাশনা যেখানে জামায়াতের সভা সমাবেশের খবর থাকে- কেউ কোনদিন তার একটা উদ্ধৃতি দেখাতে পারবেন?

এইসব উদ্ভট প্রমাণ নিয়ে ঘুরার কারণেই জামায়াতের বিরুদ্ধে আদালতে যুদ্ধাপরাধের কথা প্রমাণ করার মত সাহস আপনাদের মত লোকদের নেই। অন্তত এই পোস্ট যারা পড়লো, তারা কথাটা আরেকবার বুঝে নিল।
১৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৮
বর্ণ. বলেছেন: @কাক ভুষুন্ডি, হাজারোটা নিক বানালেও আমার কাছে তোমাকে ব্যান খেতে হবে। কেননা তোমাদের চরিত্র তো বদলায় না, নোংরা গালিগালাজ তো ছাড়তে পারোনা। আর জানা কথা, আমার ব্লগে নোংরা গালিবাজরা নিষিদ্ধ।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: :D

আপনার কথাই হচ্ছে না!

এটাও জানা নেই আপনার যে ২০০৪ এর আগে প্রথম আলোর কোন ওয়েব ভার্সন ছিল না? আর প্রথম আলো না ভালো লাগলে অন্যান্য পত্রিকার কথাতো আমি বলেইছি! পারলে দেখে নেবেন। নাকি সংগ্রাম ছারা আর কোন পত্রিকা চোখে পড়ে না?

সালেহীকে ডিফেন্ড করছেন নাকি?

জামাতের সাহিত্য ভান্ডার? হা হা প গে!

জামাতের নিজেদের প্রকাশনার বৈধতা কোথা থেকে আমদানি করলেন?

সংসদ থেকে লাথি খেয়ে বেরিয়ে আবার লিফলেট ছাপবে জামাত?

:D

ভালই লাগছে, আরেকটু কমেন্টান, আরো ভালো লাগবে! :D

বি. দ্র. : কুয়ার ব্যাঙ কুয়াথেকে দেখা আকাশটাকেই আকাশের আকৃতি মনে করে। আপনি আপনাদের 'সংগ্রামের' পাতার বাইরে আসার চেষ্টা করুন।

১৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
বর্ণ. বলেছেন: ১. ওয়েব ভার্সনের সাথে এর কি সম্পর্ক?

২. সালেহীকে আমার ডিফেন্ড করার কি প্রয়োজন, খোদ আদালত তাকে ডিফেন্ড করেছে। তাকে নির্দোষ ঘোষণা করেছে। আপনি বরং তাকে দোষী বলার কোন এখতিয়ার রাখেননা।

৩. জামায়াতের সাহিত্য ভান্ডারের কথা শুনে আপনার পেট ব্যাথা হবার কি কারণ? আপনি জামায়াতের সাহিত্য ভান্ডার সম্পর্কে কতটুকু জানেন? জামায়াতের যে সমৃদ্ধ সাহিত্য ভান্ডার আছে তার ধারে কাছে কোন সাহিত্য ভান্ডার বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের নাই।

৪. প্রকাশনার বৈধতার প্রশ্ন কেন? এখানে কথা হলো, জামায়াত নিজেদের সম্পর্কে যা বলবে তাদের নিজেদের প্রকাশনায়, তা ই তো তাদের সম্পর্কে সর্বোত্তম প্রমাণ?

জামায়াত যদি দাবীই করে তারাই একমাত্র বেহেশতের সার্টিফিকেট দাতা, তবে শুধু মাওলানা সাঈদী তার নির্বাচনী এলাকায় তা কেন বলবে? এ কথা তো তাদের সকল ধরণের দাওয়াতপত্রে থাকার কথা।

৫. সংগ্রামের কথা কেন আসে? অপশন তো দিয়েই দিয়েছি- জামায়াতের বিভিন্ন বই, প্রচারপত্র, সাময়ীকি, প্রকাশনা- এগুলোকে প্রমাণ হিসেবে পেশ করতে পারেন। সংগ্রাম বা প্রথম আলো, সব পত্রিকাকেই তো নাকচ করেছি।
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: ১। নিজে কি কমেন্ট করেছেন সেটা নিজেই ভুলে গেলেন?

২। তাহলে খোদ আদালত যখন আপনার সাঈদীর বিরুদ্ধে রায় দেয় তখন প্রথম আলোর বরাত দিয়ে সেটা খারিজ করেন কেন?

৩। আপনাদের সাহিত্য ভান্ডার! ভালোই চেনা আছে!

৪। আপনি বলেছেন, "প্রকাশনার বৈধতার প্রশ্ন কেন? এখানে কথা হলো, জামায়াত নিজেদের সম্পর্কে যা বলবে তাদের নিজেদের প্রকাশনায়, তা ই তো তাদের সম্পর্কে সর্বোত্তম প্রমাণ?"- তাহলে সালেহীকে কোর্টে নির্দোষ প্রমাণ করার কথা আসছে কেন?

৫। সংগ্রামের কথা কেন আসে না জানলে বুঝতে হবে আপনার রাজনীতিতে হাতে খড়ি হচ্ছে কেবল!

চোরের পক্ষে চোরের সাক্ষ কোনদিন গৃহীত হতে দেখেছেন? এসব হাস্যকর কথা বলেন কি করে?

২০. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
বেতাল বলেছেন: ভবিষ্যত রেফারেন্সের জন্য প্রিয় পোস্টে পাঠালাম।
ধন্যবাদ, নরপিশাচদের মুখোশ খুলে ধরার জন্য।
পোস্টে প্লাস
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ!

২১. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
বর্ণ. বলেছেন: বেতাল, ধরণের উদ্ভট রেফারেন্সই আপনাদের কাছে মানায়। এবং এজন্যই আইন আদালতের শরণাপন্ন হবার সাহস আপনাদের নাই, কারণ এগুলো কখোনোই ধোপে টেকেনা।
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: কখনও আদালতে গেলে কি করে সেটা ধোপে টেকে সেটাতো আমার দেয়া রেফারেন্সেই বোঝা যাচ্ছে।

২২. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
বেতাল বলেছেন: @ বর্ণ.
ফিরিংগি আইন দিয়া আপনি করবেনটা কি?

"মরলে শহীদ, বাঁচলে গাজী" ফর্মূলার ভবিষ্যত কি তাহলে?
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: এটার কোন প্রমাণ জামাতি সাহিত্যে পাবেন না ব্রাদার! :D

২৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
বর্ণ. বলেছেন: এইবার মাথা বেতাল হওয়া শুরু করছে তাহলে??!!
২৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
ক-খ-গ বলেছেন: @ বর্ণ, আইন মানুষের জন্য, শুয়োর কুকুর আর অমানুষদের জন্য নয়।
২৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
চাঙ্কু বলেছেন: আহারে !!!!! পুলাপাইন জামাতিদের পিছনে এইরাম টাইম নষ্ট করে পুষ্ট দেয় । আফসুস :(
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: টাইম লস করিনি ব্রাদার! এটা কিন্তু আমার সাধারণ লেখা বা কাজের গতিকে ব্যহত করতে পারে নি!

১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: তাছাড়া এটাও আমার একটা দায়ীত্বের মধ্যেই পড়ে!

২৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
ভালো-মানুষ বলেছেন: এই শুয়োর ছাগলের পালরে গালি দিয়া আমিও নজোরদারিতে আছি।
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: নেভার মাইন্ড! তবে গালি না দিয়ে তথ্যভিত্তিক আক্রমণই সমাধান হওয়া উচিত। ওরা সব আলামত মুছে ফেলার আগেই তথ্যগুলো সামনে আসা উচিত।

২৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
চাঙ্কু বলেছেন: হাচানি ?? তাইলে ঠিক আছে ;)

তয় কুত্তারলেজ কিন্তু সোজা হয় না । আপ্নে কারে কি বুজানোর টিরাই করতাছেন !!!!!! :P
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: জানি ব্রাদার! আসলে আপনাকেই আমার সাথে এনে দল ভারী করার চেষ্টা চালাচ্ছি!

২৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
বেতাল বলেছেন: @বর্ণ.
ব্যক্তিগত আক্রমণ ভাই আপনাদের মজ্জাগত। আমার জানা উচিত ছিল
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: এটারও কোন প্রমাণ পাবেন না! ;)

২৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
বর্ণ. বলেছেন: ১. আমার মন্তব্যের কোথাও ওয়েব ভার্সনের বিষয় নেই।

২. আদালতের রায়েই অবশেষে সাঈদীর সদস্যপদ বর্তমান ছিল।

৩. চেনা থাকলে ওভাবে আকাশ থেকে পড়তেননা। জামায়াতকে যারা ভ্রান্ত প্রমাণ করতে চায়, তারা এই সাহিত্যভান্ডারেরই আশ্রয় নেয়।

৪. আপনি প্রমাণের বিষয়টা বুঝলেননা। আসামী নিজের স্বীকারোক্তিতে যা বললো সেটিই কি বড় প্রমাণ নাকি অন্যে আসামী সম্পর্কে কি বললো সেইটা? জামায়াত নিজের সম্পর্কে কি দাবী করলো, সেইটা তো জামায়াতের নিজেদের প্রকাশনাতেই সবচেয়ে নির্ভুল প্রমাণ, তাই কিনা। অন্যে তো তাদের সম্পর্কে মিথ্যা বলতে পারে, কিন্তু নিজেদের প্রকাশনার বিষয় তো নিজেরা অস্বীকার করতে পারেনা, কেননা সেখানে তারা নিজেরাই তথ্য প্রকাশ করেছে।

৫. অপ্রাসঙ্গিক। আমি সকল পত্রিকা বাতিল করে দিয়েছি শুরুতেই। চাই প্রথম আলো অথবা সংগ্রাম।

৬. চোরের সহযোগী যদি চোরের বিপক্ষে কথা বলে, সেইটা আদালতের কাছে সবচেয়ে অথেন্টিক প্রমাণ।
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: ১. বলেছেন, "আরেকবার প্রাণ খুলে হাসতে হচ্ছে। এমন এক কাঁচা কাজ করার জন্য আপনি ছয়দিন সময় নষ্ট করেছেন? আর মোটে একটা প্রমাণ বের করেছেন? ওসব পত্রিকা সার্চ দিলে তো এমন ভুরি ভুরি রিপোর্ট পাওয়ার কথা।" আপনারা নিজেরাএকটু আগেও কি বলেন তারই তো প্রমাণ হাজির করতে হচ্ছে দেখা যাচ্ছে!

২। যাক অন্তত ঘটনা স্বীকার করলেন! সাঈদীর সদস্য পদ পূণর্বহাল! হা! হা! হা! এটাও কি আপনাদের সাহিত্যের পাতা থেকেই? আসলেতো সুধাংশু শেখর হালদারই আর বেঁচে ছিলেন না! তাছাড়া সুপ্রীম কোর্টের রায় হতে হতে সংসদের মেয়াদই শেষ হয়ে গিয়েছিল!

৩। বলেছেন, "চেনা থাকলে ওভাবে আকাশ থেকে পড়তেননা। জামায়াতকে যারা ভ্রান্ত প্রমাণ করতে চায়, তারা এই সাহিত্যভান্ডারেরই আশ্রয় নেয়।" আপনার লেখাতে কোন গন্ডোগল আছে বলেই মনে হচ্ছে। ঠিক করার সুযোগ দিলাম।

৪। বলেছেন, "আপনি প্রমাণের বিষয়টা বুঝলেননা। আসামী নিজের স্বীকারোক্তিতে যা বললো সেটিই কি বড় প্রমাণ নাকি অন্যে আসামী সম্পর্কে কি বললো সেইটা? জামায়াত নিজের সম্পর্কে কি দাবী করলো, সেইটা তো জামায়াতের নিজেদের প্রকাশনাতেই সবচেয়ে নির্ভুল প্রমাণ, তাই কিনা।" আপনার এ লেখাতেও কোন গন্ডোগল আছে বলেই মনে হচ্ছে। ঠিক করার সুযোগ দিলাম।

বলেছেন, "জামায়াতের নিজেদের প্রকাশনাতেই সবচেয়ে নির্ভুল প্রমাণ, তাই কিনা। অন্যে তো তাদের সম্পর্কে মিথ্যা বলতে পারে, কিন্তু নিজেদের প্রকাশনার বিষয় তো নিজেরা অস্বীকার করতে পারেনা, কেননা সেখানে তারা নিজেরাই তথ্য প্রকাশ করেছে।" আমরাতো আপনাদের প্রকাশনাকে সবচে নির্ভুল বলি না! বরং বলি ভুয়া! এসব তো আপনারা মনে করেন!

৫। আপনার হাতে খড়ি শেষ হয়নি এখনও?

৬। আরে! আমার বক্তব্য ছিল, "যে আসামী, তার কথা কি আদালত শুনবে?" ভাল মত পড়ে কমেন্ট করেন।

৩০. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১২
ভালো বলেছেন: আপনাদের জন্য আফসোস লাগে । এই প্রথম আলো আর ডেইলিস্টার গোষ্ঠিকে আপনারা আজ-ও লাথি মারার হিম্মত করতে পারলেন না । এইসব বায়বীয় মিথ্যাচারের ওপর ভরসা করে বসে আছেন ইসলামী আন্দোলনের পথ স্তব্ধ করে দেয়ার স্বপ্ন নিয়ে । বারবার প্রথম আলো ডেইলিস্টার গোষ্ঠী আপনাদের সাথে প্রতারনা করেছে । আপনাদের আশার বেলুন মহাকাশে তুলে নিয়ে তারপর নিচে ফেলে দিয়েছে । তারপরও সেই বস্তাপচা বানোয়াট মরিচিকা-রেফারেন্স নিয়ে ছেলেভুলানো গল্প ফাঁদেন । বর্ণ বারবার যেকথাটা বলেছে সেটাই আবার বলতে হয় , "...এবং এজন্যই আইন আদালতের শরণাপন্ন হবার সাহস আপনাদের নাই, কারণ এগুলো কখোনোই ধোপে টেকেনা।"

-ডেইলি স্টারের ধরা খাওয়া সেই ছবি......(Click This Link)

-আবারো বিজয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ! সত্য সমাগত - মিথ্যা অপস্বৃত!(Click This Link)

-সালেহী মুক্তঃ সত্যের দুশমনদের বিষদাঁত এভাবেই ভাঙ্গা হবে। (Click This Link)

-প্রথমআলোর লজ্জা হওয়া উচিত! ইটিভি-->বিচারপতি ফয়েজি-->সালেহী...।(Click This Link)

-সালেহীর মুক্তিই প্রমান করে জামাত শিবির মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডার শিকার(Click This Link)

-রগকাটা শিবির (Click This Link)

আরো লাগলে আরো জমা করে দেয়া যাবে । দয়া করে এইসব মিথ্যা - ভিত্তিহীন আর হাস্যকর রেফারেন্স নিয়ে লম্ফঝম্ফ বন্ধ করেন ।

জামায়াত ইসলামী -ছাত্রশিবিরের হাজার হাজার সাহিত্য আছে । হাজার হাজার বই এই সংগঠন তার কর্মী-সমর্থক আর দেশের মানুষের ইসলামী শিক্ষার জন্য প্রকাশ করেছে এবং করছে । সেই বই পড়ার আহবান জানিয়ে রাখলাম । ভুল খোজার উদ্দেশ্য নিয়ে হলেও একবার ঢু মারবেন আমাদের সাহিত্যভান্ডারে । জামায়াত বেহেশতের টিকেট বিক্রী করেছে অথবা জামায়াতের কর্মীদেরকে বেহেশতের টিকেটের নিশ্চয়তা দেয়া হয়েছে এমন কোন বাক্য খুজে পেলে সেটা আর তখন পন্ডশ্রম হবে না ।

আর , আপনি যদি সেরকম কিছু খুজে বের করতে পারেন, সেটাতে আমারো অনেক লাভ হবে । আশারায়ে মুবাশশারা - ১০ জন সাহাবীকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন জীবিতাবস্থায় । পৃথিবীর আর কোন মানুষের এইরকম ঘোষণা দেবার অধিকার নেই । যদি জামায়াত এরকম তার কোন বইয়ে লিখে রাখে, অবশ্যই সেটাকে এডিট করে নিতে হবে ! আপনি বা আপনারা খুজে বের করে দিলে কাজটা সহজ হয় ।
৩১. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৫
অরণ্যচারী বলেছেন: ব্যাপক মজা পাচ্ছি।

ইঁদুরকে ফাঁদে আটকালে কেমন লাগে তা উপরের কমেন্টগুলো থেকে বুঝতে পারছি।
৩২. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
মাহমুদ রহমান বলেছেন: একটা ব্যাপার খুব আজব লাগল, জামায়াত যদি এরকম দাবী করেই থাকে তবে এটা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা থাকবে, র্কমসূচী থাকবে....... এইটা প্রমাণ করতে এত কষ্ট করতে হবে কেন? তাও এমন একটা পত্রিকা থেকে প্রমাণের চেষ্টা যেটা জামায়াতের বিপক্ষে লেগে আছে আর্দশিক কারণে বহুকাল পূর্ব থেকে। জামায়াত আর কাউকে পেল না? এসব প্রচারের জন্য প্রথম আলোর দ্বারস্থ হতে হলো!

জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার আরও একটা নমুনা। তবে বিষয়টা হালে পানি পায়নি। দিন বদলায়ে গেছে এখন আর এইসবে কাজ হচ্ছে না। আমি ওঁদের ভবিষ্যতের কথা ভেবে বেশ চিন্তায় আছি।
আবারও ম্যানিপুলেটেড খবর: এবারও প্রতিপক্ষ জামাত
৩৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৯
বর্ণ. বলেছেন: বেশ। আমার যুক্তিগুলো যদি আপনার বুঝতেই সমস্যা হয় তবে আর এর পেছনে সময় খরচ করে লাভ কি? বেশ ক'জনের সাথেই বিতর্ক করেছি, যুক্তি অস্বীকার করেছে, প্রটেস্ট করেছে, কিন্তু যুক্তি বুঝতে পারেনি এমন আপনাকেই প্রথম পেলাম। সার্চ দেয়া মানেই যদি বুঝে থাকেন ওয়েব সার্চ, তবেই হয়েছে।

............................................
ধন্যবাদ মাহমুদ রহমান। এই সহজ কথাটাই ওনাকে বুঝাতে পারলামনা। জামায়াত যদি বেহেশতের টিকেট দেবার দাবী করেই থাকে, তবে তো সাধারণ মানুষের দোঁড় গোড়ায় পৌছে দেবার জন্য তাদের চেষ্টা থাকবে, কর্মসূচি থাকবে, প্রচার প্রপাগণ্ডা থাকবে, হাজার হাজার দলিল থাকবে। এ জন্য পিরোজপুর থেকে সেই কোন আমলের একটা প্রমাণ ঘেটেঘুটে নিয়ে এমন হাসফাস করতে হবে কেন? হাস্যকর আর উদ্ভট যতসব পণ্ডশ্রম।

. . . . . . . . . . . . . . . . .

বিবেক সত্যিকে ধন্যবাদ। চমৎকার কিছু রেফারেন্স তুলে এনেছেন।
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: বর্ণ ডট আমার শেষ ১ আর ২ নং পয়েন্ট নিয়ে কিছু বলেন নি। (কমেন্ট ২৯ এর জবাব)

৩। বর্ণ. বলেছেন, "চেনা থাকলে ওভাবে আকাশ থেকে পড়তেননা। জামায়াতকে যারা ভ্রান্ত প্রমাণ করতে চায়, তারা এই সাহিত্যভান্ডারেরই আশ্রয় নেয়।" - আপনাকে কথাটা ঠিক করার অথবা ব্যাখ্যা করার সুযোগ দিয়েছিলাম। আপনাদের 'নির্ভুল' সাহিত্য ভান্ডার থেকেই তাহলে আপনাদেরকে ভুল প্রমাণ করা যায়? ভাল! আমি আর কি বলব? আপনিই তো সব বললেন!

৪। বর্ণ. বলেছেন, "আপনি প্রমাণের বিষয়টা বুঝলেননা। আসামী নিজের স্বীকারোক্তিতে যা বললো সেটিই কি বড় প্রমাণ নাকি অন্যে আসামী সম্পর্কে কি বললো সেইটা? জামায়াত নিজের সম্পর্কে কি দাবী করলো, সেইটা তো জামায়াতের নিজেদের প্রকাশনাতেই সবচেয়ে নির্ভুল প্রমাণ, তাই কিনা।"- অবশ্যই অন্যে আসামী সম্পর্কে যা বলল তাই আদালতে প্রমাণ হিসেবে দাখিল হয়। তাই জামাত নিজের সম্পর্কে কি বলল তা তাদের বিরুদ্ধে অভিযোগ আনলে এক্সটার্নাল প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য নয়। সেই প্রমাণ অবশ্য জামাতকেই সংগ্রহ করতে হবে।

@মাহমুদ রহমান, @ বর্ণ.
আসলেই প্রমাণ করতে এত হাঁসফাঁস করতে হয় না, কারণ এসব সবাই জানে, প্রমাণ লাগে না। আপনারা নির্লজ্জের মত 'টিপিক্যাল জামাতি অস্বীকার' করলেই কেবল লিংক দিতে হয়। আপনাদের 'টিপিক্যাল জামাতি অস্বীকারের' নমুনা এই পোস্টেই আছে। লক্ষ্য করুণ:
বর্ণ. বলেছেন:
"ওসব পত্রিকা সার্চ দিলে তো এমন ভুরি ভুরি রিপোর্ট পাওয়ার কথা।" (কমেন্ট ১৭)

এর উত্তরে আমি বলেছি:
"এটাও জানা নেই আপনার যে ২০০৪ এর আগে প্রথম আলোর কোন ওয়েব ভার্সন ছিল না?"- অর্থাৎ সার্চ দেবার কোন স্কোপ ছিল না।

বর্ণ. শেষমেশ বলেছেন:
"সার্চ দেয়া মানেই যদি বুঝে থাকেন ওয়েব সার্চ, তবেই হয়েছে।"
@বর্ণ ডট, নির্লজ্জতার একটা সীমা থাকে!

@ভালো:
আপনাদের 'সাহিত্য ভান্ডার' থেকে রেফারেন্স দেয়া বন্ধ করুন! রেফারেন্স হিসেবে কতগুলি ব্লগ পোস্টের রেফারেন্স দেয়া! হাস্যকর!
আর নিচে ৩৭ নং কমেন্টে রুহুল্লার কমেন্ট পড়তে পারেন। ভাল হবে!

@বর্ণ ডট আবারও আপনার কথাতেই আসি,
বলেছেন, "বিবেক সত্যিকে ধন্যবাদ। চমৎকার কিছু রেফারেন্স তুলে এনেছেন।"(যে কমেন্টের জবাব এখন পড়ছেন তাতেই শেষ লাইনে লেখা আছে ভাই!)- এটা কাকে বললেন ভাই? অবশ্য নিচে বিবেক সত্যি মনেহয় আপনাকেই কিছু বলতে চাচ্ছেন! (কমেন্ট ৩৫)
আপনি ভাই সুস্থ আছেন তো? না থাকলে রেস্ট নিন আর আমাকেও রেহাই দিন! আপনাদের কাছথেকে আরেকটু ম্যাচিউরড অ্যাপ্রোচ আশা করেছিলাম। এখন আসলেই আমার সময় নষ্ট করছেন।



৩৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: বর্ণ. বলেছেন: বেশ। আমার যুক্তিগুলো যদি আপনার বুঝতেই সমস্যা হয় তবে আর এর পেছনে সময় খরচ করে লাভ কি? বেশ ক'জনের সাথেই বিতর্ক করেছি, যুক্তি অস্বীকার করেছে, প্রটেস্ট করেছে, কিন্তু যুক্তি বুঝতে পারেনি এমন আপনাকেই প্রথম পেলাম।

----

খ্যাক খ্যাক হাসতেই আছি। বর্ণ এর আবার যুক্তি!! ওনার আগের পোস্টগুলাতে দেখেন, বাইন মাছের মত পিছলায়। পিছলানো বর্ণ বলাটাই যুক্তি সঙ্গত। ওনার প্রসেসিং ভালো হয়েছে, পুরোপরি ওয়াশড।

আপনার পরিশ্রম বৃথা গেলো!
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: তাইতো মনে হচ্ছে! আসলে বর্ন ডটের কাছথেকে আরেকটু ম্যাচিউরড অ্যাপ্রোচ আশা করেছিলাম!

৩৫. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৬
বিবেক সত্যি বলেছেন: @ বর্ণ , মাথায় কি আগে থেকেই সমস্যা আছে ? নাকি বেহেশতের টিকেট হাতছাড়া হয়ে যাবার টেনশনে চোখে সর্ষেফুল দেখতেসেন ?
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: আমি আসলেই ব্যাপারটা এখনও বুঝি নি। আপনি বর্ণ ডটের কমেন্টের এত পরে আসলেন কি করে?

৩৬. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:২৮
কঁাকন বলেছেন: আউলাখালাম্মার একটা যুগান্তকারী ডায়লগ আছে -- আহাম্মকের সাথে তর্ক করাই বৃথা।
বর্নরে দেইখা তাই মনে হইতেছে
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: :)

৩৭. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৯
রুহুল্লাহ বলেছেন: সাঈদী আপীল করেছিল এবং সেখানেও হেরে গিয়েছিল।
ডি, এল, আর দেখলেই সব পাবেন।
আইনি সামাধান হওয়ার আগে সংসদের মেয়াদ শেষ হওয়ায় এ নিয়ে আর কোন কথা হয় নি।
সাধারণ নৈতিকতার মানদন্ডে বিচার করলে সাঈদী গং এর পায়ের নীচে মাটি থাকে না।
কিন্তু জামাতীদের শরীরে তো গন্ডারের চামড়া!
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার!

৩৮. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
িক েশা৩০েম বলেছেন: ভোট চাওয়ার সময় বেহেশতের লোভ দেখানো-দোষের কিছু না। পয়সা খরচের চাইতে গেরাম দেশের সাধারন মানুষগো ধর্মের কথা কয়্যা ভোট পাইলে বিস্তর সুবিদা। খালি বেহেশতের টিকেটে ভ্যাট না থাকলেই হইলো। আমি, সাইদী, সালেহী আর বর্ণ ভাইয়া শুধু বেহেশতে যাবো। অার তোমরা বসে বসে ব্লগে বাল ফেলবে।
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: আরে ব্যাহেশতে যাইবেন আবার ভ্যাটের চিন্তে করেন কেনে? ;)

৩৯. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৪
আশরাফ মাহমুদ বলেছেন: সবকিছু পরেও এটার নাম বাংলাদেশ। অনিশ্চিত সবকিছুই।
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: আমরা চুপ করে থাকলে এরা আস্তে আস্তে এদের ট্রেইল মুছে ফেলবে। তখন আসলেই সব অনিঃশ্চিত হয়ে পড়বে ব্রাদার। এখনই কিছু একটা করা উচিৎ।

৪০. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫২
অরণ্যচারী বলেছেন: হুমম, ঐতিহাসি পোস্ট। প্রিয়তে না রেখে পারলাম না।

আমি জানি আপনি অশ্লীলতার বিরোধী, তবুও জনৈক ব্লগারের (নাম মনে করতে পারছি না) একটা ডায়ালগ মনে পড়ছে - জামাত শিবিরের সাথে তর্ক করা আর খাসীকে ভায়াগ্রা খাওয়ানো একই কথা।

চাইলে এই কমেন্টটা মুছে দিতে পারেন। আই ওন্ট মাইন্ড।;)
২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ!

সমস্যা নেই। কমেন্ট মুছি না ব্রাদার! :)

৪১. ২১ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৮
অচেনা সৈকত বলেছেন: জামাতীদের চরিত্র কি টাইপের সেটা বর্ণের অসংলগ্ন প্রলাপ থেকেই পরিষ্কার।এরা নিজেদের বিরাট চালাক মনে করে আর ভাবে দেশবাসী সব বেকুব।
২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০

লেখক বলেছেন: পোস্ট দেবার আগের সমীহটা এখন আর নেই।

২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০

লেখক বলেছেন: ধন্যবাআআআআদ!

৪৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৫
হমপগ্র বলেছেন: জামাতের মুখে তো একেবারে জুতা মেরে দিলেন! জোশ! ++++++++++++++++++++++++++++++++++
২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

৪৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭
হমপগ্র বলেছেন: জামায়াতের সাহিত্য ভান্ডারের কথা শুনে আপনার পেট ব্যাথা হবার কি কারণ? আপনি জামায়াতের সাহিত্য ভান্ডার সম্পর্কে কতটুকু জানেন? জামায়াতের যে সমৃদ্ধ সাহিত্য ভান্ডার আছে তার ধারে কাছে কোন সাহিত্য ভান্ডার বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের নাই।


হা হা হা হা......! কই যামু?
২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: :D

কেন! দোযখে! ;)

৪৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
দেবার্নব রায় বলেছেন: সাব্বাশ দোস্ত, কিন্তু এই বিচিছাড়া প্রাণীগুলারে আর যাই বোঝাস, অন্তত যুক্তি বুঝাতে যাস না......কারন বিচির সাথে ওদের যুক্তিগুলোও কোরবানী হয়ে গেছে.........
২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: আসলে ওদেরকে বোঝানোটা উদ্দেশ্য নারে! অনেকেই আছে এদের কথায় দ্রবীভূত হয়ে পড়ে। আমরা চুপ করে থাকলে এ্যান্টিলজিকগুলো তাদের সামনে আসে না। তাই ওদের ফাঁকা মাঠে গোল ঠেকাতেই এই চেষ্টা!

৪৬. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬
মাজেদুল ইসলাম বলেছেন: যত যুক্তিই দেখানো হোক না কেনো জামাত সমর্থকরা তাদের দোষ কখনোই স্বীকার করবে না।এরা যেসব সাহিত্য ভান্ডারের কথা বলে প্রমান করতে চাচ্ছে সেগুলও এদের কথার মতই ভন্ডামিতে ভরা,সেগুলোর মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে ভালো সাজতে চায়,কিন্তু তাতে খুব একটা লাভ হয় না,কারণ তাদের কিছু নেতা তাদের কুমনোবৃত্তি চেপে রাখতে না পেরে বেফাস কথা বলে ফেলে।আপনার পোস্টের জন্য ধন্যবাদ।যে সাঈদি তার প্রতিদন্দী হিন্দু বলে তার এলাকায় বলে বেড়িয়েছেন "কাফেরদের কে ভোট দেবেন না" ঠিক সেই সাঈদির আসনে অমুসলিম ভোটারদের কাছে জামাতের গ্রহনযোগ্যতা প্রমান করতে মিঃ বর্ণ আমার পোস্টে কি বলেছিলেন জানেন?বলেছিলেন "পিরোজপুরে মাওলানা সাঈদির আসনে হিন্দু ভোট ছাড়া জেতা সম্ভব নয়"। দেখেন কিরকম চাপা মারতে পারে এরা,ভাগ্য ভাল এই কথাটা আপনার পোস্টে এসে বলে নাই।আমিও কয়েকদিন আগে মিঃ বর্ণকে উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়েছিলাম কারণ জামাতের হয়ে মিথ্যাচারে ওই ব্যক্তি এগিয়ে আছেন।আমার পোস্টটা পড়ে দেখুন,আশা করি মজা পাবেন। Click This Link
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ওরা বলতেই থাকবে। তাই আমাদেরও বলতে থাকতেই হবে!

ধন্যবাদ!

 

মোট সময় লেগেছে ১.০১১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাতত হাঁটছি। কতদূর যাওয়া যায় তার উত্তর সময়ের না পড়া পাতার কোলে রেখে পড়েফেলা পাতাগুলোর কথাই বলে যাই-ক্লান্তহয়ে ঘুমিয়ে পড়ার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই