somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওইটা গোলাবাড়ীর বর্গাচাষী রুস্তম আলির পোলা আবু বকরের কবর

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধুপুর উপজেলায় গোলাবাড়ী গ্রামের বর্গাচাষী রুস্তম আলীর সংসারে অভাব নিত্য দিনের অসুখ। আবার ৬ সন্তান তার।৬ জনের মধ্যে আবুবকর সিদ্দিকী তৃতীয়। বড় মেয়ে রওশন আরার বিয়ে হয়েছে অনেক আগে। তার ছোটটা ছেলে, আব্বাস। গোলাবাড়ী বাজারে মুদির দোকান করে। আরেক ছেলে ওমর ফারুক পড়ে ক্লাশ টেনে। স্থানীয় মহিলা মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ে মেঝো মেয়ে আয়েশা সিদ্দিকা । আর সবার ছোট আদরের জুলেখা এবার প্রথম শ্রেণীতে । কিন্তু, পরিবারের সবার মধ্যেতো বটেই আশে পাশের গ্রামগুলোর মধ্যেও সবচে ভাল সুনাম আর শিক্ষিত হলো রুস্তম আলীর ৩য় সন্তান আবু বকর। বড্ড বিনয়ী,কোমল স্বভাবের আর আদব কায়দা জানা ছেলে । ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করে তার ছেলে যে কোন আলোচনায় কোন সুযোগে একবার কথাটা তুলতেন রুস্তম। অন্য লোকজনও রুস্তম আলীর কষ্ট দেখে বলতেন এই কামলার পোলা ভার্সিটিত পড়ে। মা বাপেরও আশা তাদের শিক্ষিত পোলা চাকরি করে সংসারের অভাব দূর করবে। তখন আর চিন্তার কিছু নেই।

বাড়িভিটাসহ ২০ শতাংশ জমি আছে পরিবারটির। বাঁশের চাটাইয়ের বেড়ায় দোচালা টিনের ঘর। ঘরে আসবাব বলে কিছু নেই।অনটনের সংসারে রুস্তম আলীর স্ত্রী রাবেয়া বেগম গহনা গাঁটি যা ছিল তা বিক্রি করে , হাস-মুরগীর ডিম পর্যন্ত বিক্রি করে ছেলের পড়ার জন্য ব্যয় করেছেন

মিষ্টি মুখের তরুন আবু বকর কখনো রাজনীতি না করলেও রাজনৈতির বলির স্বীকার হয়ে গাঁয়ে ফেরত এলো।

তাকে কবর দেয়া হয়েছে বাড়ির কোনার গোরস্তানে। কবরটি এখনও কাঁচা। ওই যে খেজুর কাটা দেয়া। নতুন কবরে খেজুর কাটা দিলে রাতে শেয়াল কবরে এসে লাশ খুড়ে বের করতে সাহস পায় না।

আবু বকরের মৃত্যুতে গ্রামের সহজ সরল মানুষদের ধন্ধ,
সে কখনো বাজে ছেলেদের সাথে মিশেনি। খারাপ কাজ করেনি। তাহলে কেন তাকে জীবন দিতে হলো ?

আজ প্রথম আলোতে মতিউর রহমানের লেখাটার প্রশ্নগুলো দেশের সব মানুষ যদি এক সাথে বলে উঠতো! প্রধানমন্ত্রী, বকরের মা-বাবাকে কী বলবেন?
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২১
৪১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×