somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুনা,রত্না ও আসমার বিয়ে হলো (ছবি ব্লগ)

০৯ ই জুন, ২০১০ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গণভবনে বিরল বিয়ে

ঢাকা, ৯ জুন, ফোকাস বাংলা নিউজ: বিরল এক ঘটনার জন্ম দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডে স্বজন হারানো রুনা-রতœা ও আসমাকে আপন কন্যার মর্যাদায় বিয়ে দিয়েছেন তিনি। গণভবনের নবনির্মিত ব্যাংকোয়েট হলে বুধবার রাত ১১টায় প্রধানমন্ত্রীর আন্তরিক তদারকিতে রুনা-জামিল, রতœা-সুমন এবং আসমা-আলমগীরের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। গণভবনে এটিই প্রথম কোনো বিয়ের অনুষ্ঠান।

বিয়ে পড়ানোর জন্য পুরান ঢাকার হোসনী দালান ইমামবাড়া থেকে দু'জন মৌলভী আনা হয়। এরা হলেন- সৈয়দ রেজা হোসেন ও নকী ইমাম। রুনা-জামিলের বিয়ের দেনমোহর ১ লাখ ১৪ হাজার টাকা, রতœা-সুমনের ৩ লাখ টাকা এবং আসমা-আলমগীরের দেনমোহর ২ লাখ টাকা ধরা হয়েছে। তিন কনের উকিল বাবা হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, হাজী মো. সেলিম ও সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন।

রাত পৌনে আটটার দিকে বধূবেশে গণভবনে প্রবেশ করে রুনা, রতœা ও আসমা। এর কিছু সময় পর ৩ বর জামিল, সুমন এবং আলমগীর নীল-সবুজ পাগড়ী পড়ে গণভবনে আসে। গণভবনে আসার পর তাদের বর জামিল, সুমন ও আলমগীরকে ঐতিহ্য অনুযায়ী শরবত খাওয়ানো হয়।

পুরান ঢাকা থেকে ৮০টি গাড়িতে করে আসেন বরযাত্রীরা। এ সময় প্রধানমন্ত্রী অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। বরযাত্রী হয়ে আসেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক সাংসদ হাজী মো. সেলিম। ফিতা কেটে গণভবনে প্রবেশ করেন তারা।

এর আগে প্রধানমন্ত্রী নিজ হাতে তিন কনেকে বিয়ের গহনা পরিয়ে দেন। প্রত্যেককে আট ভরি করে গহনা দেওয়া হয়। তাদেরকে ধানমণ্ডির পারসোনা বিউটি পারলার থেকে সাজিয়ে আনা হয়। তিন কনে পরেছেন একই রকমের লাল জরির বেনারসি শাড়ি।

গত ৩ জুন বৃহস্পতিবার অগ্নিকান্ডের দিন ছিল রুনার বাগদান আর ২২ জুন তার বোন রতœার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু পুরান ঢাকার নিমতলীতে সংঘটিত স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-বাবাসহ নিকটাত্মীয়দের হারান দুই বোন রুনা ও রতœা। অপরদিকে মা, নানি আর ভাতিজিকে হারিয়ে একা হয়ে পড়েন আসমা। সম্মিলিত সামরিক হাসপাতালে বাবা এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে লড়ছেন আসমার বোন। অগ্নিকান্ডের পরদিন শুক্রবার বিয়ের দিন ধার্য্য ছিল আসমার।

ওই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিঃস্ব এই দুই বোনের বিয়ের দায়িত্ব নেন। পরে বুধবার আসমার দুর্ভাগ্যের কথা জানতে পেরে তারও বিয়ের ব্যবস্থা করেন তিনি।

রাজধানীর নিমতলীতে গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বোন রতœা-রুনার পরিবারের সদস্যসহ ১১৯ জন লোক প্রাণ হারায়।

এর আগে বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ আমার তিন মেয়েকে বিয়ে দিবো। একজন মা হিসেবে কন্যাদের বিদায় দিতে গিয়ে যা যা করার আমি সবই করেছি। ওদের শাড়ি-গহনার ব্যবস্থা হয়েছে। এখন বাকি ক্রোকারিজ ও ফার্নিচার। তারও ব্যবস্থা হবে। এছাড়াও এক জামাই বেকার আছে। জামাইয়ের জন্য বেসিক ব্যাংকে চাকরির ব্যবস্থাও করা হয়েছে। বিয়ের পর তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১০ বিকাল ৩:২৭
৩৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×