একজন বাচ্চুভাই...
১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটখাটো নিরীহ মানুষ বাচ্চু।কারো কাছে বাচ্চু ভাই,কারো কাছে বাচ্চু পাগলা।আপন মনে ঘুরে বেড়ান।এই পৃথিবীতে তার কেউ নেই।মুখে মুখে শুনেছি তিনি নাকি একজন গ্রাজুয়েট এবং একসময় ব্যাংকে চাকরি করতেন।বেশ কয়েক বছর ধরেই ভদ্রলোককে চিনি।কারো সাতে-পাঁচে নেই,কোন চাহিদাও নেই।শুধু মিষ্টি খেতে পছন্দ করেন খুব।আর সেই সুবাদে আম্মার কাছে কিছুদিন পরপরই আসেন।তার জন্যে আমাদের ডীপ ফ্রীজে সবসময় মিষ্টি রাখা থাকে।গত কয়েক মাস ধরে তার কোন খবর নেই।আজ দুপুরে হঠাৎ তার আগমন বাসায় আমার খোঁজে।উনি রমজান মাসে বাথরুমে পড়ে কোমর ভেঙে ফেলেছেন।এই আশা নিয়ে এসেছেন যদি আমি তাকে একটু দেখি এবং একটা এক্স-রে করি।আমি তখন ছিলাম না বাসায়।আম্মা তাকে বললেন ঠিকানা রেখে যেতে।ফিরে আসার পর আম্মার মুখে ঘটনাটা শুনে কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না।বারবার মনে হচ্ছিল একটা মানসিক ভারসাম্যহীন লোক সবকিছু ভুলে আমার কাছেই ছুটে এসেছিল।অবশেষে তাকে খুঁজে বের করে নিয়ে গেলাম নর্থ ইস্টে।চরম স্বার্থপর এই পৃথিবী আমাকে আবার দেখিয়ে দিল মানুষ মাত্রই খারাপ নয়।আমার ক্যাম্পাসের প্রতিটি মানুষের ব্যবহার আমাকে সত্যি কথা বলতে ভীষণ অবাক আর মুগ্ধ করল।বিশেষত ইমার্জেন্সীর ডা. জাহাঙ্গীর ভাই যে সাহায্য করেছেন তা হয়তো আমি জীবনেও ভুলবনা।মনের মত চিকিৎসা পেলেন বাচ্চু ভাই এক হাসপাতাল ভর্তি মানুষের ভালবাসায়।চূড়ান্ত ও সফল চিকিৎসা নিশ্চিত করতে অপারেশন করতে হবে যাতে আছে অনেক ঝুঁকি।পুরো পৃথিবীতে যে একা তার জীবনের ঝুঁকি কে নেবে?অনেক সিদ্ধান্তহীনতায় ভুগে শেষ পর্যন্ত ঠিক করলাম দায়িত্ব আমিই নেব।যে মানুষ সবকিছু ভুলে আমার কাছেই ছুটে এসেছিল তার দায়িত্ব আমি অস্বীকার করতে পারিনা।আর নাহলে আমি মানুষ কিসের?
সময়ের অভাবে আর ব্যস্ততায় এতদিন লিখতে বসা হয়নি।কিন্তু আজ বসলাম সত্যি কথা বলতে,বসতে হল ঐ মানুষটার জন্যে যার এই পৃথিবীতে কেউ নাই তবু তিনি সুন্দরভাবে বেঁচে থাকার,ভাল চিকিৎসা পাবার স্বপ্ন দেখেন।এই মানুষটার স্বপ্নভঙ্গ করার অধিকার আমাদের কারও নাই।আমি দাঁড়িয়েছি এই মানুষটার পাশে।আমার পাশে এসে দাঁড়িয়েছেন আরও অনেকে।আপনারা কেন পিছিয়ে থাকবেন?অর্থনৈতিকভাবে সক্রিয় অংশগ্রহণ করতে না পারেন অন্তত দুটো হাত তুলে এই মানুষটার জন্যে দোয়া করতে পারেন।যে বিশ্বাস নিয়ে একটা মানুষ আমার কাছে ছুটে এসেছিল আমি যেন তার বিশ্বাসের মূল্য রাখতে পারি!
(১৬ই অক্টোবর,২০১১ইং)
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১২ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন