অপেক্ষার প্রহর(আম্মাআআ)
২৮ শে জুন, ২০০৭ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক আশা নিয়ে বসে আছে, ইমন। হয়তো আজ তার সেই বন্ধু অনলাইনে আসবে। দিনের পর দিন এভাবে বসে থাকতে থাকতে সে বিরক্ত। কিন্তু আশা যে তার পূরণ হয় না। প্রায় এক বছর আগে অনলাইনে তার সাথে পরিচয় হয়েছিলো ইমনের। তার চেয়ে এক বছরের ছোটো কিন্তু অনেক মেধাবী। প্রথম দিনই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ইমনের তখন পরীক্ষা চলছিলো, তাও সে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকত এই আশায় যে সে যদি হঠাৎ অনলাইন এ আসে। এভাবে অনেকদিন ধরে ইমনের সাথে তার কথা হতে থাকে। এক সময় ইমনের পরীক্ষাও শেষ হয় এবং এক সময় তার ফলাফলও বের হয়। আশানুরূপ ফলই সে করেছে। এখন ইমনের অফুরন্ত ছুটি, তাই সে দিনের বেশির ভাগ সময়ই অনলাইন থাকে আর তার সাথে কথা বলে। কিন্তু হঠাৎ করে সে আসা বন্ধ করে দেয়। আবার এক মাস পর অনলাইন হয় সে। ইমন তাকে জিজ্ঞাসা করলে সে বলে, তার কম্পিউটার নষ্ট ছিলো এবং তাকে এখন খুব পড়তে হয় যাতে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। আবার কিছুদিন তাদের মধ্যে কথা হয়। এবার যাওয়ার সময় ও বলে যায় অনেক দিন আর অনলাইন হতে পারবে না। তখন ছিলো ফেব্রুয়ারী মাস আর ওর ফাইনাল পরীক্ষা জুনে। কিন্তু ইমন তাকে বলে সে তার জন্য অপেক্ষা করতে থাকবে। সেই যে অপেক্ষার শুরু ইমন আজও অপেক্ষা করে চলেছে। অপেক্ষার প্রহর যেন আর শেষ হতে চায় না। সারাদিন ইউনিভার্সিটিতে ক্লাস করে ক্লান্ত ইমন এখনো রাতের বেলা তার জন্য অপেক্ষা করে। এতে করে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাও তার মন মানে না। এইতো জুন মাসতো চলেই এল। আর তো কয়েকদিনই বাকি। তারপর হয়তো ইমন আবার ব্যস্ত হয়ে পড়বে তার সাথে কথা বলতে। আবার বিপরীতটাও হতে পারে। কিন্তু ইমন তা চিন্তা করতে চায়না। তাই ইমন আজও অপেক্ষা করে চলেছে তার জন্য..................
বিদ্রঃ ইমন নামের কারো সাথে ঘটনা মিলে গেলে তা একান্ত কাকতালীয়
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৭ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন