ভালো কাজের চেষ্টাও সুফল আনে
০১ লা জুলাই, ২০০৭ দুপুর ১:৫১
এক লোক ভোর বেলা উঠে জামা কাপড় পড়ে ওজু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওয়ানা হল। কিন্তু যাওয়ার পথে লোকটি মাটিতে পড়ে যায় এবং তার জামা কাপড় ময়লা হয়ে যায়। লোকটি উঠে দাঁড়িয়ে জামা থেকে ময়লা ঝেড়ে বাসার দিকে রওয়ানা দেয়। বাসায় পৌছে সে জামা কাপড় বদলে আবার ওজু করে মসজিদের দিকে যাত্রা শুরু করে। কিন্তু এবারো সে একই জায়গায় পড়ে যায় যায় এবং তার জামা কাপড় ময়লা হয়ে যায়। এবারো লোকটি উঠে দাঁড়িয়ে জামা থেকে ময়লা ঝেড়ে বাসার দিকে রওয়ানা দেয়। বাসায় পৌছে সে জামা কাপড় বদলে আবার ওজু করে মসজিদের দিকে যাত্রা শুরু করে। এবার মসজিদে যাওয়ার পথে একটা লোকের সাথে তার দেখা হয়। লোকটির হাতে একটি হারিকেন ছিল। ১ম লোকটি ২য় লোকটি কে পরিচয় জিজ্ঞাসা করলে সে বলে, ”আমি আপনাকে দু বার পড়ে যেতে দেখে এই হারিকেনটা নিয়ে এসেছি যাতে আপনি আবার না পড়ে যান।“ এটা শুনে ১ম লোকটি ২য় লোকটিকে ধন্যবাদ দেয় এবং উভয়েই মসজিদের দিকে যাত্রা শুরু করে। মসজিদে পৌছানোর পর ১ম লোকটি ২য় লোকটিকে ফজরের নামাজ পড়ার আহবান জানান। কিন্তু ২য় লোকটি অসম্মতি জানান। ১ম লোকটি আরো কয়বার জিজ্ঞাসা করলে ২য় লোকটি শেষ পর্যন্ত বলেন, “আমি শয়তান”। ১ম লোকটি এই কথা শুনে অবাক হয়ে যান। তখন শয়তান বিশ্লেষণ করেন, “ আমি তোমাকে মসজিদে আসতে দেখেছিলাম এবং ইচ্ছা করেই তোমাকে ফেলে দিচ্ছিলাম। কিন্তু তুমি যখন বাসায় ফিরে জামা পরিষ্কার করে আবার মসজিদের পথে রওয়ানা দিলে তখন আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিলেন। এরপর আমি তোমাকে দ্বিতীয়বারের মত ফেলে দিলাম। কিন্তু এটাও তোমাকে নিরুতসাহিত করতে পারলো না বরং তুমি আবার পরিষ্কার হয়ে মসজিদের পথে রওয়ানা হলে। এসময় আল্লাহ তোমার পরিবারের সকল গুনাহ ক্ষমা করে দেন। এসময় আমি ভয় পেয়ে যাই যে তুমি যদি আরেক বার পড়ো তাহলে আল্লাহ হয়তো তোমার গ্রামের সবার গুন্নাহ মাফ করে দিবেন। তাই আমি তোমার সাথে নিশ্চিত করলাম যে তুমি যেন আবার না পড়।“
সারকথাঃ তাই শয়তান কে তার কর্ম থেকে সুবিধা পেতে দেয়া যাবে না। যতই বাধা বিপত্তি আসুক না কেন একটা ভালো কাজ থেকে কখনোই পিছপা হওয়া যাবে না। কারন কেউ জানে না যে কি পুরষ্কার তার জন্য অপেক্ষা করছে একটি ভালো কাজ করার চেষ্টা করার মধ্যেই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইসলাম শয়তাম মসজিদ ইমাম ফজর, ইসলাম শয়তাম মসজিদ ইমাম ফজর ;
প্রকাশ করা হয়েছে: উপলব্ধি বিভাগে ।
@হেমায়তপুরীঃ ধন্যবাদ আপনাকেও
ঘোড়ার ডিম বলেছেন:
ভাল লাগলো
বইপাগল বলেছেন:
ভালো লাগলো পড়ে।
@বইপাগলঃ ধন্যবাদ
ভালো লাগল জেনে যে আপনাদের ভালো লেগেছে এই অদমের লেখা
মিয়াবেপারী আপনাকেও ধন্যবাদ
এডোনিস বলেছেন:
চমৎকার্ ৫ দিলাম । আরো চাই
ফজলে এলাহি বলেছেন:
অবশ্যই শিক্ষণীয়, উমার রাদিয়াল্লাহু 'আনহুর জীবনেও এমন ঘটনা রয়েছে। ===
এটা কি আপনার নিজস্ব লেখা না কি কোথাও থেকে কোট করেছেন (গল্পটা)। করলে জানাবেন।
======
আরো লেখা চাই।


















dhormer gorami nei, kintu sundor sikkhonio lekha.