একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

অনুগ্রহ করে একটু পড়বেন?

০৩ রা জুলাই, ২০০৭ রাত ১:৫০

শেয়ারঃ
0 0 0

এখানে আসার পর দেখলাম অশ্লীল ভাষা এবং গালাগালি নিয়ে খুবই তুলকালাম অবস্থা চলছে। কিন্তু এর মাঝেও কিছু ভালো লেখক তাদের সুন্দর সুন্দর লেখা দিয়ে আমাদের কে ধন্য করছেন। আজকের এই গল্পটা বিশেষ কারো উদ্দেশ্যে লেখা নয়। এটা একটা উপদেশমূলক লেখাঃ
সুমন নামে একটা ছেলে থাকে কলাবাগান। সে খুবই ধার্মিক একটা ছেলে। কেউ কখনো তার নামে কোনো অভিযোগ করতে পারেনি। একদিন সেই সুমন ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নিজের মনে চিন্তা করতে করতে। ঠিক এমন সময় একটা মধ্য বয়স্ক মহিলা এসে বিনা কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলো। ঐ মহিলা অনেক্ষন ধরে সুমনকে অনেক বাজে কথা বলতে থাকলো এবং সুমন চুপচাপ শুনতে থাকলো। শেষে মহিলাটি যখন ক্লান্ত হয়ে থামল তখন সুমন হাসি মুখে মহিলাটিকে বলল,” আপনার দিন সুন্দর হোক আশা করি।“ এবং নিজের পথে চলে গেল।
সুমন কেন এভাবে ব্যবহার করল? সে কিন্তু ইচ্ছা করলেই মহিলাটির গালির উত্তর দিতে পারত!
এর কারণ হল, সুমন জানে যে আমরা যা করি তা আসলে আমাদের নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ। কেউ যদি বাজে ভাষা ব্যবহার করে কাউকে সমানে গালিগালাজ করে যেতে থাকে তাহলে বুঝতে হবে সে সৃষ্টিকর্তার সংস্পর্শ থেকে বহু দূরে চলে গেছে এবং তার অন্তর কলুষিত হয়ে গেছে।
আর যারা সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করতে চান তারা কখনই বাজে ভাষা ব্যবহার করেন না। কারণ তারা জানে যে তাদের চরিত্র কাজের মাধ্যমে প্রকাশিত হয়।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাক্যধর্মীয়পিয়াসশান্তিভালোঅভ্রAvro KeyboardBijoy Layoutঅভ্রAvro KeyboardBijoy Layoutবাক্য ধর্মীয় পিয়াস শান্তি ভালো ;
প্রকাশ করা হয়েছে: আমার লেখাউপলব্ধি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:০০
শাওন বলেছেন: আল্লাহ যেন সুমনকে আরো পবিত্র করেন এই কামনা করি ।
আর সুমনের মত মনটাও যেন আমাদের দেন ।
লেখাটা ভালো লাগল ।
২. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:০৩
শাওন বলেছেন: ৫ দিয়েছিলাম । :( কে যেনো কুমিয়ে দিয়েছে । :(
মানুষ এরাই মানুষ । জানিনা কে ১ দিয়েছে তবে সে প্রমান করলো সে বাঙলা মায়ের সন্তান ।
৪. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:০৮
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: নীচের কথাটি কি শালীন শাওন
শাওন বলেছেন :
২০০৭-০৭-০২ ২১:৪১:২১
ফালতু টীম , যখন চার্চের মহিলারা কাজ করে তখন মাথায় কাপড় দেওয়া কই যায় ??

আবাল নিয়ম যত্তসব

আশরাফ উপরের কমেন্ট কি শ্লীল ? আবাল কি শালীন শব্দ



৫. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:১৪
সোনার বাংলা বলেছেন: সুন্দর পোষ্ট।৫
তয় ভাই কিছু মনে কইরেন না
আমাদের সমাজে কিছু কিছু মানুষ নামে পশু আছে
যাদের কে অশুদ্ধ ভাষায় না কইলে বুঝে না!
কি আর করা মাঝে মাঝে তাই বলতে হয়!
৬. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:১৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: শাওন: বাঙলা মায়ের সন্তান কথার অর্থ কি? দয়া করে একটু ব্যাখ্যা দেবেন?
৭. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:১৯
শাওন বলেছেন: নাপ । যা বলতে চেয়েছি সেটি বুঝে নিয়েছেন , ব্যাখ্যা দিলে আবার প্যাচ খাবে । রাত ১০টা ৩০ বাজে । বাসায় যাবোগা ।
৮. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:১৯
হাসিব বলেছেন: বালা পুস্ট । পুরা চউক্ষে পানি চইলা আইছে ।
৯. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:২০
চম্পা ভাবী চমত্কার বলেছেন: এতো রাতে বাইরে কি করো শান্তু? খুব খারাপ!
১০. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:২১
অন্যমনস্ক শরৎ বলেছেন: আমি আসলে বুঝি নাই। হয়ত পরে কথা হবে।
১১. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:২৩
সোনার বাংলা বলেছেন: চ.ভা.চ@ভাবী কেমন আছেন? বহু দিন পর
এই গরীব খানায়!ভাই কেমন আছে?
১২. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:৩৩
আসল ট্র্যাপ বলেছেন: শাওন বলেছেন :
২০০৭-০৭-০৩ ০২:০৩:০৯

৫ দিয়েছিলাম । :( কে যেনো কুমিয়ে দিয়েছে । :(
মানুষ এরাই মানুষ । জানিনা কে ১ দিয়েছে তবে সে প্রমান করলো সে বাঙলা মায়ের সন্তান ।


শাওন তোমার মা কোন দেশি?
১৩. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:৩৮
কেমিকেল আলী বলেছেন: এই মাত্র মুইত্যা আসলাম, এখন মনে হচ্ছে এই জায়গাটাই তো ভালা আছিল,
১৪. ০৩ রা জুলাই, ২০০৭ ভোর ৪:৪০
হৃদছায়া বলেছেন: লেখাটা পড়লাম, ভালো লাগলো পড়ে। কিন্তু একটা বড় শক খেলাম কমেন্টগুলো পড়ে....এত অশালীন ভাষায় শালীনতার উপরে লেখা ব্লগে কমেন্ট করার দরকার কি? অনেকে তো আবার নিজেদের ভেতর খোশগল্প জুড়ে দিয়েছে.....এসবের কোনো মানে হয়?
১৫. ০৩ রা জুলাই, ২০০৭ ভোর ৪:৫৭
দাদা ভাই বলেছেন: হালায় মহান প্রেমিক লেখক কাশেম বিন আবু বাকার এর মায়ের পেটের ভাই মনে লইতাছে। বিসমিল্লা বলিয়া চুমা খায় আর কি।
১৬. ০৩ রা জুলাই, ২০০৭ সকাল ১১:০৬
স্বপ্নচারিনী বলেছেন: আমি ব্লগে নতুন....তবুও বুঝতে পারছি,ব্লগ টিকে আছে আপনার মত লেখকের জন্য
আর ধ্বংস হতে পারে....ঐ সব জঘন্য মন্তব্যকারীর জন্য,,যারা লেখাটার প্রকৃত অর্থ না বুঝে,নোংরামী করছে......হায়রে বাঙালী!!!!!!!!!!!!
১৭. ০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ১২:৩৯
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: আপাতত ব্লগে খালি গালাগালিগুলোই দেখছো। কারণগুলো চুপ মেরে আছে। একটু থিতিয়ে আসলেই আবার গু.আজমের ছবিসহ ইসলামের দাওয়াত দেয়া পোস্ট দেখবে... ... কিংবা অহংকারী মন্তব্য করতে দেখবে কোন নির্বোধকে ..... ...
.
তখন হয়ত নিজেই গালিবাজদের দলে নাম লেখাবে - কিংবা ব্লগ ত্যাগ করবে মানুষের সহ্যের একটা সীমা আছে একটু একটু করে ঠিকই ওটা অতিক্রম করে যাবে।
১৮. ০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ১২:৫৫
আশফাকুর রহমান বলেছেন: আমার এই লেখার প্রধান উদ্দেশ্য কিন্তু ভিন্ন ছিল। আমি জানতাম এইটা লেখলে অনেকেই আজেবাজে মন্তব্য করবে। কিন্তু আমাদেরকে এইসব আজেবাজে মন্তব্য বাদ দিয়ে ভালো মন্তব্যগুলোর দিকে মনোযোগ দিতে হবে। যারা আজেবাজে মন্তব্য করেছে তাদের মনোভাব তেমন বলেই করেছে। আমরা কেন তাদের সাথে ঝগড়া করতে যাবো? আমরা যারা ভালো মন্তব্য করেছেন তাদেরকে বরং ধন্যবাদ জানাবো।
ধন্যবাদ তাদেরকেই যারা সঠিক তথ্যটি ধরতে পেরেছেন এবং নিজেদের সংযত রাখতে পেরেছেন
১৯. ০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ১:৩৯
হোসেইন বলেছেন: অন্তর থাইকা ৫ দিলাম।তয় কলাবাগানের সেই কলাখোর পোলাটার নাম সুমন না,তার নাম শামীম।


আর বিনা কারনে মধ্যবয়স্ক মহিলারা আইসা পথে ঘাটে লুকজনের গাইলায়,এইটা শুইনা বিমুহিত হইলাম।নূর৩আইডি,তুমার আগের নিকের লেকাগুলার মতুই হইল।
২০. ০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ১:৪৪
হাসিব বলেছেন: কও কি হোসেইন । এইটা আমাগো নুরায় ?!
২২. ০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ২:৫৮
শান্ত বলেছেন: ভালো পোস্ট।
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, তোমার অবস্থা হলো লালসালুর মজিদের মত, যে অন্যায় করে, তার পক্ষে আবার মনকে প্রবোদ দেয়ার জন্য যুক্তি দাঁড় করায়। কারো কথা বা যুক্তি ভালো না লাগলে তার বিপক্ষে পাল্টা যুক্তি দেয়া যায়, লিখা যায়। গালাগালি কোন সুসভ্য মানুষের ভাষা কখনই নয়।
২৩. ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৩:১২
নাজিরুল হক বলেছেন: আসলে এই ব্লগের কিছু মাতব্বর আছে। তারা একটু বেশি বুঝে।
তাদের অবস্থা আপনার পোষ্টের মতই। এই কান দিয়ে শুনে ঐ কান দিয়ে বের করে দেয়।
খুব ভাল লাগলো লেখাটা। ধন্যবাদ।
২৪. ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৩:২১
অচেনা বাঙালী বলেছেন: নজিরদ্দির লগে একমত।
নুর ভাই @ ভাল পোস্ট ৫ দিলাম [বিপ্লবি ইস্টাইল ]
২৫. ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৩:৩৫
আশফাকুর রহমান বলেছেন: মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান ভাইয়া আশা করি তেমন কিছু করবো না। আর আপনি তো আছেনই সংশোধন করে দেয়ার জন্য। আপনার মত একজন আমার লেখা পড়ছেন ভাবতেই অন্যরকম লাগে।
২৬. ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৪:০৩
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: @ শান্তঃ
আপনি আপনার বিবেচনা অনুযায়ী মন্তব্য করেছেন। আমি আমার বিবেচনাবোধ অনুযায়ী করেছি। আপনার বিবেচনায় আমার কথা লালসালুর মজিদের মত লেগেছে -- লাগতেই পারে। ধর্ম অবমাননাকারীদের সাথে আমি যুক্তি দিয়ে কথা বলতে রাজি আছি। তবে, আপনার মা-বোনের ধর্ষনকারীদের আপনি সহ্য করে এক টেবিলে বসে পক্ষে-বিপক্ষে যুক্তি দেন অসুবিধা নাই - আমি অতটা উদারতা দেখাতে পারছি না।

@ আশফাকঃ
মানুষ নিজ গুনে শিখে - আর ঠেকে শেখার উপর কিছু নাই। কাজেই, এখানে আমার কোন ভূমিকা নাই। আর, আগের কোন একটা মন্তব্যে হোসেইন, শামীম বলতে আমাকে বুঝায় নাই। সহব্লগার ত্রিভূজের ডাক নামও শামীম -- ওকেই বুঝানো হয়েছে, এটা আমি নিশ্চিত।
২৭. ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৪:১৬
আশফাকুর রহমান বলেছেন: ত্রিভুজ নামে অনেককেই দেখলাম.........যাই হোক বাদ দেন ভাইয়া..."শামীম বলতে আমাকে বুঝায় নাই। সহব্লগার ত্রিভূজের ডাক নামও শামীম -- ওকেই বুঝানো হয়েছে, এটা আমি নিশ্চিত" আমি খেয়াল করিনি কই শামীম ভাইয়ের নাম লেখা আছে কারন আমি শুধু ভালো কমেন্টগুলোই পড়েছি
২৮. ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৪:২০
স্বপ্নচারিনী বলেছেন: যাক ...নিশ্চিত হলাম,ব্লগে এখনো ভাল মন্তব্যকারীর সংখ্য বেশি.....ওউমমম....শান্তি
৩০. ০৩ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
হোসেইন বলেছেন: আমি শামীম বইলা কাউরে বুজাই নাই।
তয় মাঝপথে আইসা মধ্যবয়েসী মহিলা বিনা কারনে হ্যারে গাইলাইব কেন,সেইডা বুঝার চেষ্ঠা করছি।
৩২. ০৩ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
হোসেইন বলেছেন: ৫ দিসি ঈমানে।পুরা লেখার জইন্য দেই নাই।নিচের লাইনগুলার জইন্য ইসপিশালি দিচি:


ঠিক এমন সময় একটা মধ্য বয়স্ক মহিলা এসে বিনা কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলো। ঐ মহিলা অনেক্ষন ধরে সুমনকে অনেক বাজে কথা বলতে থাকলো এবং সুমন চুপচাপ শুনতে থাকলো।
৩৩. ০৩ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০০
এস্কিমো বলেছেন: "ঠিক এমন সময় একটা মধ্য বয়স্ক মহিলা এসে বিনা কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলো। "

এটা কিন্তু ঠিক না। কারন অকারনে কে এমনটা করতে পারেনা..হয় মহিলার কোন সমস্যা আছে ..নয় সুমন এমন কিছু করেছিল যা মহিলাকে প্রোভক করেছে বা এটা একটা ভুল বুঝাবুঝির কারনে হয়তো হবে।

তবে সুমনকে এতো ভাল না বানালেও হতো...কোন মানুষ (যদি সে নির্দোষ হয়) তবে প্রতিবাদ করবে। প্রতিবাদের ভাষা এবং প্রকাশ নানান রকম হতে পারে। সর্বনিম্ন পর্যায়ের প্রতিবাদ হবে - ঘৃনাভরে স্থানত্যাগ।

পাতানো খেলার কারনে বাংলাদেশের ফুটবল শেষ হয়েছে - আর সেই কারনে আপনার সাহিত্য চর্চাও ক্ষনস্থায়ী হবে - নি:সন্দেহে!
৩৪. ০৩ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০১
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: এস্কিমোকে এই লাইনের জন্য পাচ
পাতানো খেলার কারনে বাংলাদেশের ফুটবল শেষ হয়েছে - আর সেই কারনে আপনার সাহিত্য চর্চাও ক্ষনস্থায়ী হবে - নি:সন্দেহে!
৩৫. ০৩ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
আশফাকুর রহমান বলেছেন: এটা শিক্ষামুলক লেখা ছিল, অন্যভাবেও লেখা যেত। পরে হয়তো অন্যভাবে অন্যকেউ লেখবে। আর আমি আপনার পাতানো খেলা তত্বের সাথেও একমত নই। পাতানো খেলা নয় নিম্ন মানের মাঠ, সুযোগ সুবিধার এবং সর্বোপরি ভালো খেলোয়ারদের অভাবেই বাংলাদেশের ফুটবলের এই অবস্থা। আর বাকিটুকুন আপনার চিন্তা যা সঠিক হবে নাকি হবে না তা ভবিষ্যতই বলে দিবে।
৩৬. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ৯:৪৬
হেজাব বলেছেন: ভাই কমেন্ট কি আপনে ডিলিট করছেন নাকি মডুরাম করছে??
৩৭. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১০:০৩
আশফাকুর রহমান বলেছেন: কোন কমেন্ট? আপনার নাকি অন্য কারো? আপনার তো কোনো কমেন্ট পাইনি অনেকদিন! কেমন আছেন আপনি?
৩৮. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১০:২২
হেজাব বলেছেন: আমি ব্যানে আছি,কতৃপক্ষ আমারে ব্যান করছে, কারণ আমি ছাগুরে ছাগু বলছিলাম
৪০. ০৪ ঠা জুলাই, ২০০৭ বিকাল ৩:৪০
হেজাব বলেছেন: ভাইরে উপরের কমেন্টটা কে মুছে আপনে না মডুরাম??
৪১. ০৪ ঠা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১০
আশফাকুর রহমান বলেছেন: আগে দেখেনি এইবারই প্রথম দেখলাম।
৪২. ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ৮:৫৯
হেজাব বলেছেন: জাজকুল্লাহ খায়ের
৪৩. ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ৯:১৩
হেজাব বলেছেন: Click This Link

সময় পাইলে একটু ঘুইরা আইসেন উপর থেইক্কা
৪৫. ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ১০:২৮
নু রা পা গ লা বলেছেন: কোন সুমনের কতা কইলেন। কলাবাগানের সুমন নিহি। তাইলে ঠিক আচে।
ঘটনা অইল - যেই মহিলাটা ওরে গাইল্লাইল - হেয় নাকি সুমনের কাছে টাকা পায়। কবে নাকি বাকিতে ফস্টিনস্টি করছিলো। এহন টেকা দিবার পারেনা - কারন এর তো সিফলিছ অইচে। ওসুদ টিক মতো খাইবার ভি পারে না - মহিলার টেকা দিবো কেমতে?
তয় ওইদিন অক্করে দিনেদুপুরে হালারে ধু্‌ইছেও..

হুনা যায় - অহন নাকি সুমন শিবিরে জয়েন দিছে ..কিছু ভাতাবুতা পায় - কোন রকম চলে।



৪৬. ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ১১:০১
ঝড়ো হাওয়া বলেছেন: ইদানিং ব্লগ খারাপ সময় পার করছে। খুব বিরক্ত লাগে যখন দেখি ব্লগার রা গ্রুপিং করে একে অপর কে গালি দেয়।
ব্লগে কত সুন্দর একটা কিমউনিটি গড়ে উঠছিল, কিছু মানুষ সেটা নষ্ট করার ধান্দায় আছে।
যাই হোক, ভালো পোষ্ট দিয়েছেন।
৪৭. ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ১১:১৬
মনের কথা বলেছেন: আপনাকে "বিবেকানন্দে"র বলা একটা কথা বলি- যদি আপনি আলোর একদম কাছে থাকেন তবে আপনার ছায়া সবচেয়ে ছোট হবে। যত দুরে যাবেন তত ছায়া হবে। এবার যদি ছায়াটাকে আপনার জীবনের কালো দিক বলে ধরে নেওয়া যায় তবে বলা যায় আলো থেকে যত দূরে যাবেন তত আপনার কুপ্রবৃত্তি গুলো বৃদ্ধি পাবে।
৪৮. ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ১১:২৯
অজানা একজন বলেছেন: আরে সবার সেন্স কি এক রকম নাকি । ভালো খারাপ সবখানেই থাকবে । খারাপকে এড়িয়ে চলতে হবে । আপনে যদি খারাপের উত্তর দিতেচান তবে আপনারে উল্টা শুনায়া দিব অনেক খারাপ জিনিস । তাই বলি বোবার কোন শত্রু নাই । খারাপকে এড়িয়ে চলে ভালকে সমর্থন দিতে হবে ।


ভাইজান খুব ভাল একখান পোষ্ট দিসেন । ধইন্যবাদ
৪৯. ০৫ ই জুলাই, ২০০৭ রাত ১২:০৭
আশফাকুর রহমান বলেছেন: @ঝড়ো হাওয়াঃ এই দূঃসময়ে আমাদেরকে আরো শক্ত হতে হবে। চলে গেলে হবে না
@মনের কথাঃ আপনি খুবই ভালো একটা কথা বলেছেন
@অজানা কথাঃ আপনার উপদেশ মনে থাকবে
৫০. ০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৪৬
আশফাকুর রহমান বলেছেন: @স্বপ্নচারিনীঃ আরো অনেক আছেন
@ত্রিভুজঃ ধন্যবাদ
৫১. ২২ শে জুলাই, ২০০৭ দুপুর ২:২৫
মোঃ আসিফ সরওয়ার (বাবু) বলেছেন: নাজিরুল ভাইয়ের মতে আমি একমত .
৫ দিলাম.
৫২. ২২ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০০
আশফাকুর রহমান বলেছেন: অনেকদিন পর কমেন্ট দেখে ভালই লাগলো
আমিও একমত নাজিরুল ভাইয়ের সাথে

 

মোট সময় লেগেছে ২.৩৭৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এন.এস.ইউ তে বিবিএ তে পড়ি। বেশির ভাগ সময় অনলাইনে সময় অতিবাহিত করি। ক্রিকেট খেলতে পছন্দ করি। আর কামনা করি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ