স্বপ্নের কফি হাউজ(কফি হাউজের দ্বিতীয় পর্ব)
০৩ রা আগস্ট, ২০০৭ বিকাল ৩:৪৮
জনপ্রিয় কফি হাউজ গানটার ২য় পর্ব হল স্বপ্নের কফি হাউজ। গানটির লিরিকসঃ
স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই আজ আর নেই।
নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে এখানেই পূজোটা কাটাবে,
কী এক জরুরী কাজে ঢাকার অফিস থেকে মইদুলকেও নাকি পাঠাবে।
একটা ফোনেই জানি রাজি হবে সুজাতা আসবে না অমল আর রমা রায়
আমাদের ফাঁকি দিয়ে কবেই তো চলে গেছে ওদের কখনো কি ভোলা যায়?
স্বপ্নের মত ছিল দিনগুলো কফি..............
ওরা যেন ভাল থাকে একটু দেখিস তোরা শেষ অনুরোধ ছিল ডিসুজার
তেরো তলা বাড়িতে সব কিছু আছে তবু কিসের অভাব যেন সুজাতার।
একটাও তার লেখা হয়নি কোথাও ছাপা অভিমান ছিল খুব অমলের
ভাল লাগে দেখে তাই সেই সব কবিতাই মুখে মুখে ফেরে আজ সকলের।
স্বপ্নের মত ছিল দিনগুলো কফি..............
নাম যশ খ্যাতি আর অনেক পুরষ্কার নিখিলেশ একই থেকে গিয়েছে,
একটা মেয়ে বলেই সুজাতা বিয়ে যে তার দু হাত উজাড় করে দিয়েছে।
সবকিছু অগোছালো ডিসুজার বেলাতে নিজেদের অপরাধী মনে হয়,
পার্ক স্ট্রীটে মাঝরাতে ওর মেয়ে নাচে গায় ইচ্ছে বা কারো কোন শোকে নয়।
স্বপ্নের মত ছিল দিনগুলো কফি..............
কার দোষে ভাঙল যে মইদুল বলেনি জানি ওরা একসাথে থাকে না
ছেলে নিয়ে মারিয়াম কোথায় হারিয়ে গেছে কেউ আর কারো খোঁজ রাখে না।
নাটকে যেমন হয় জীবন তেমন নয় রমা রায় পারেনি তা বুঝতে
পাগলা গারদে তার কেটে গেছে শেষ দিন হারানো সে চেনা মুখ খুঁজতে।
স্বপ্নের মত ছিল দিনগুলো কফি..............
দেয়ালের রং আর আলোচনা পোস্টার বদলে গিয়েছে সব এখানেই
তবুও প্রশ্ন নেই যে আসে বন্ধু সেই আড্ডা তর্ক চলে সমানেই।
সেই স্বপ্নের দিনগুলো বাতাসে উড়িয়ে ধূলো হয়তো আসছে ফিরে আজ আবার
অমলের ছেলেটার হাতে উঠে এসেছে ডিসুজার ফেলে যাওয়া সে গীটার।
স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই আজ আর নেই।
ধন্যবাদঃ ইশতিয়াক ভাইকে এই গানটির লিরিক্স দেয়ার জন্য
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই। কফিহাউজ, মান্না, কফি হাউজ বাংলা অমলেশ নিখিলেশ, স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই। কফিহাউজ মান্না কফি হাউজ বাংলা অমলেশ নিখিলেশ ;
প্রকাশ করা হয়েছে: তথ্য সমগ্র বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৭ বিকাল ৪:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শিউলী মালা বলেছেন:
"(ছেলে মেয়ে বৈয়াম) কোথায় হারিয়ে গেছে কেউ আর কারো খোঁজ রাখে না"ছেলে মেয়ে বৈয়াম হবে, নাকি-ছেলে নিয়ে মারিয়াম হবে?
ধন্যবাদঃ আশফাকুর রহমানকে এই গানটির লিরিক্স দেয়ার জন্য
ঠিক আছে, ছেলে নিয়ে মারিয়াম হবে।
দুখিত ভুলের জন্য
অদ্ভুত ভালবাসা বলেছেন:
গানটা আমরাও শুনতে চাই দয়া করে যদি লিংক দেন অথবা কোথায় পাওয়া যাবে বলে দিতেন
নৈয়ায়িক বলেছেন:
লিঙ্ক চাই
অদ্ভুত ভালবাসা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।(কোন পোস্ট আমার প্রিয় পোস্টে এড করে কিভাবে)অপ্রাসংগিক মন্তব্যের জন্য মাফ চাচ্ছি কিন্তু জানালে উপকৃত হব।
ত্রিভুজ বলেছেন:
থ্যাংকস আশফাকুর রহমান
বিপ্লব রহমান বলেছেন:
১৯৯২ সালের কথা। ছাত্র জীবন শেষ হয়েছে মাত্র। একা একা কলকাতার কফি হাউসে গিয়ে প্রথম দিন গমগমে কথাবার্তার হাউলিং আর নানান রকম মানুষের ভীড়ে এ হোঁচট খাই। চেয়ার টেনে বসতে সাহস হয়নি। পরদিন আবারো গিয়েছি, সাহস করে একটি চেয়ারে বসে কফি -- অমলেটের অর্ডার দিয়ে অবাক বিস্ময়ে দেখি শৈশব থেকে শুনে আসা এই গানের 'স্বপ্নের কফি হাউস'।...আশফাকুর, গানটির লিরিক্স হঠাৎ সেই স্মৃতিকথা মনে করিয়ে দিলো।...আপনাকে অনেক ধন্যবাদ।
নাভদ বলেছেন:
৫.....অনেক ধন্যবাদ.....
হৃদয়ের সংলাপ... বলেছেন:
৫.. ধন্যবাদ ।
বাকী সবাইকে ধন্যবাদ
আর ২জন পাচ দেয়ার কথা বলেছে কিন্তু একটাই দেখতে পাচ্ছি। বাগ রিপোর্ট করতে হবে মনে হয়!!
বইপাগল বলেছেন:
লিরিক্স এবং গানের লিংক দুটোর জন্যই ৫+৫=১০একটা ৫ এখন দিলাম, আরেকটা কিভাবে দিবো? ... করোত্রিপক্ষ, সাহায্য করুন ...
চতুরভূজ বলেছেন:
আশফাকুর রহমান@ গান শুনেছি কিন্তু লিরিকস্ এর জন্য ৪ দিলাম।বইপাগল@ মন্তব্যের জন্য আপনাকে দিলাম- হা হা হা- কিন্তু দেব কিভাবে? কর্তৃপক্ষ সাহায্য করুন....।
@বইপাগলঃ ধন্যবাদ। গান কেমন লেগেছে?
চতুরভূজ বলেছেন:
গানটা চমত্কার। সেই স্বপ্নের গান গুলো বাতাসে উড়িয়ে ধুলো এইতো এসেছে ফিরে আজ আবার,
ভাল লাগে বলে তাই,একবার নয় ভাই,
শুনে যাই আমি তাই বারবার।
চতুরভূজ বলেছেন:
ইচ্ছা করে চিত্কার করে ভাঙ্গিএইসব নির্জনতা
বুকের ভেতর খা খা দুপুর
চৈতালী স্তব্ধতা।
আশফাকুর@চলছে বর্ষন কিন্তু বুকের ভেতর চৈত্রের নির্জনতা। আপনার শেষ মন্তব্যটিতে চারদিকের বাতাস কেমন যেন নিঃসঙ্গতা বয়ে আনছে। বুকের ভেতরটা কেন জানি হু হু করছে। অপরিচিত কাউকে পরিচিত করতে ইচ্ছা করছে। একসময় সবাই অপরিচিত ছিল তারপর ধীরে ধীরে পরিচিত হয়ে উঠল। পরিচিতজনদের বিচরনে আশেপাশের পরিবেশ হয়ে উঠল আনন্দমুখর। কেটে যেতে থাকে নিঃসঙ্গতার কাল চাদর, বিশ্বাস ও ভরসার উপর ভরসা করা বেড়ে গেল। কিন্তু সেই পরিচিতজনেরাই আবার হয়ে উঠল ভিষন রকম অপরিচিত। একসময় আসলেই মানুষের কিছু করার থাকেনা।মানুষের ভেতর বাস করে অদম্য ভালবাসা আর বাস করে দুর্মর ঘৃনা। তবুও মানুষের একমাত্র বিশেষন-মানুষই। কেননা যতটা না সে ঘৃনা করে তার চাইতে বহুগুন সে ভালওবাসে। মানুষ আসলে ভাল না বেসে পারেনা। মানুষের এই দ্বৈত চরিত্র সম্পর্কে কে কেউ Analysis করেছে?
চতুরভূজ বলেছেন:
আশফাকুর@ তাই হয়ত হবে।
বইপাগল বলেছেন:
আশফাকুর রহমান, লিঙ্ক রাখা না রাখা নিয়ে কর্তৃপক্ষের মাথা ব্যথা থাকার কথা না, রাখাটাই মনে হয় ভালো, পরে আরো যারা এই পোস্টটা পড়বে তারাও গানটা শুনতে পাবে। আমি এখনো ডাউনলোড করিনি, ইনশাল্লাহ কাল করবো।চতুরভূজ, আপনার কুরিয়ার কৃত 'হা হা হা' বুঝিয়া পাইয়াছি, সিগনেচার হিসেবে 'হি হি হি' প্রদান করা আছে। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















ছেলে মেয়ে বৈয়াম, হবে নাকি-ছেলে নিয়ে মারিয়াম হবে?
ধন্যবাদঃ আশফাকুর রহমানকে এই গানটির লিরিক্স দেয়ার জন্য