লোভী ব্যবসায়ী, বোকা গ্রামবাসী ও ব্যবসায় লাভ
১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদা একটি গ্রামে একটি লোক তার সহকারীকে নিয়ে থাকতে আসে। সে গ্রামবাসীদের বলে যে, সে বানর কিনতে এসেছে। প্রতি বানরের জন্য সে ১০ টাকা করে দিতে রাজি আছে। এই কথা শুনে গ্রামবাসী খুব উতসাহ নিয়ে বানর ধরতে লেগে যায়। এরপর তারা সেই বানর ১০ টাকা দরে ঐ লোকের কাছে বিক্রি করে। এরপর যখন গ্রামবাসীরা বানর ধরা বন্ধ করে দিতে থাকে উতসাহ হারিয়ে ফেলে, তখন ঐ ব্যাক্তি প্রতি বানর ২০ টাকা দরে কিনার আগ্রহ প্রকাশ করে। এই কথা শুনে আবার সবাই বানর ধরতে লেগে যায়। এমন অবস্থা হয় যে, বানর দেখলে খাওয়া বন্ধ করে ছুটে যেত ধরতে। এইভাবে গ্রামে বানর প্রায় বিলুপ্ত হতে বসে। বানরের সংখ্যা কমে যাওয়ায় সরবরাহ কমে যায়। এই সময় লোকটি প্রতি বানর ৫০ টাকা করে কিনবে বলে। সাথে এও বলে যে কিছুদিনের জন্য সে শহরে যাচ্ছে। এসে বানরের জন্য টাকা দিবে। লোকটি যাওয়ার পর গ্রামবাসী চিন্তায় পড়ে যায়। গ্রামে বানর নেই কিন্তু এতো বড় লাভের সম্ভাবনা তারা ফেলতে রাজী নয়। এমন সময় লোকটির সহকারী গ্রামবাসীকে আগের বানর গুলো ৪০ টাকায় বিক্রি করার প্রস্তাব দেয়। গ্রামবাসীও মনের আনন্দে বানর কিনে ফেলে, কারণ এখনো তাদের ১০ টাকা লাভ। এরপর কি হয়?
পরেরদিন সহকারীও চলে যায়। তারা দুজনে আর কখনোই ফিরে আসেনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন