একজন এমডি, একজন অলস ব্যাক্তি এবং একটি উপদেশ
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৫
অফিসে প্রবেশ করার পথে এমডি একটি ছেলেকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন। উনি বেশ কিছুক্ষন পর্যবেক্ষন করে বুঝতে পারলেন যে, ছেলেটি বোধহয় কাজে ফাঁকি দিচ্ছে।
তিনি তখন ছেলেটির কাছে গিয়ে বললেন,
"তোমার বেতন কত?"
ছেলেটি প্রশ্ন শুনে কিছুটা হতবাক হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বললো; " মাসে ২৫০০ টাকা।কেন স্যার?"
এমডি কিছু না বলে নিজের ওয়ালেট বের করে, সেখান থেকে ৫০০ টাকার ১০টি নোট ছেলেটির হাতে ধরিয়ে দিলেন এবং বললেন," এখানে আমি কাউকে কাজ ফেলে অলসভাবে দাঁড়িয়ে থাকার জন্য বেতন দেই না। এই নাও দুই মাসের বেতন। এখনই আমার চোখের সামনে থেকে উধাও হও।"
ছেলেটি টাকাটি নিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে গেলো। এতে এমডি কিছুটা অবাক হলেন। তিনি তখন একজনকে ডেকে জিজ্ঞাসা করলেন, " যেই ছেলেটিকে বের করে দিলাম সে কোন পোস্টে চাকরি করতো?"
উত্তর শুনে তো এমডির হুশ উড়ে গেল। উত্তরটি ছিল, " ওই ছেলে তো এখানে ডাক বিভাগ থেকে চিঠি বিতরণ আর সংগ্রহের জন্য আসে।"
উপদেশঃ
শুধু দৃষ্টিশক্তির উপর ভরসা করলে কাজের চেয়ে ক্ষতিই বেশি হয়।
প্রকাশ করা হয়েছে: আমার লেখা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হা আধুনিক ঈশপের গল্পের মতই
সেরম.......
পুষ্প বলেছেন:
ভাল...
লেখক বলেছেন: ![]()
অতি অখাদ্য ,৫০০০ বসর আগে নুহ নবীর আমলে এসব কৌতুক চলতো. পুরা ফালতু
অতি অখাদ্য
শফিউল আলম ইমন বলেছেন:
হুমম......।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















অতি অখাদ্য ,৫০০০ বসর আগে নুহ নবীর আমলে এসব কৌতুক চলতো. পুরা ফালতু