একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

আলস্য

২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৭

শেয়ারঃ
0 0 0

অনেকদিন ধরেই নিশ্চুপ বসে আছি
মনে হয় নিজেকে অলস বানিয়ে ফেলেছি,
রৌদ্র দেখলেই এখন বড়ই অসহ্য লাগে
ঠান্ডা পড়লেই মনে হয়
ঠকঠকানিতে হাত পা এই বুঝি ভাঙ্গে।

নিশ্বাস নিতেও এখন কষ্ট লাগে
শিখছি তাই কেমন করে
কব্জা করা যায় শ্বাস প্রশ্বাসের অপচয়টাকে।

পড়তে গেলে মাথা ধরে যায়
কিন্তু কষ্ট করে অষুধ খাই কেমনে,
তাই বই খাতাকেই বালিশ বানিয়ে
শান্তির ঘুম দেই নির্বিঘ্নে।

মাথায় এখন খালি ঘুরে অপচয়ের চিন্তা
কষ্টে থাকে তাই আমার মনটা,
কথা বলা কমিয়ে দিয়েছি আগে
তুলা আটকিয়ে হাত করেছি শ্রবনশক্তিটাকে।

এখন শুধু বসে আছি অপেক্ষায়
লটারীতে বড় অঙ্কের টাকার আশায়,
চোখ বন্ধনী কেনার ক্ষমতা যে
নেই এখনো আমার সাধ্যের মধ্যে।

 

প্রকাশ করা হয়েছে: আমার লেখা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৮৭৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এন.এস.ইউ তে বিবিএ তে পড়ি। বেশির ভাগ সময় অনলাইনে সময় অতিবাহিত করি। ক্রিকেট খেলতে পছন্দ করি। আর কামনা করি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ